Hub Nexus
Aktualisiert

AutorNoch kein AutorÜbernehmen

Etwas zu verbessern? Schlag eine Änderung vor.

Unterstützung

বাগদাদ (আরবি: بـغداد) হলো ইরাকের রাজধানী এবং সবচেয়ে বড় শহর। বাগদাদে প্রায় ৬০ - ৭০ লক্ষ লোক বাস করে।

জানুন

একসময়ের বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্র হিসেবে বাগদাদের একটি দীর্ঘ এবং বর্ণাঢ্য ইতিহাস রয়েছে।

কীভাবে যাবেন

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে সাধারণত বাগদাদ ভ্রমণ নিষেধ করা হয় না। বিশেষত জঙ্গি এবং চরমপন্থী গোষ্ঠীর লোকেরা প্রায়ই বিদেশিদের অপহরণ ও হত্যা করে থাকে। তবে বাগদাদ বিমানবন্দর বেশ নিরাপদ, তাই প্রয়োজনে সেখানে যাওয়াও নিরাপদ।

বিমানে করে

ইরাকের জাতীয় বিমান সংস্থা হলো ইরাকি এয়ারওয়েজ যেটি ৩০টিরও অধিক আধুনিক জেট বিমান পরিচালনা করে। ইরাকি এয়ারওয়েজ প্রধানত দেশের অভ্যন্তরীণ যাতায়াত অধিক পরিচালনা করে। তবে তারা আন্তর্জাতিক পর্যায়েও বেশকিছু পথে যাতায়াত করে। এছাড়াও ইউরোপ এবং এশিয়া থেকে অনেক বিমান নিয়মিত বাগদাদে যায়। এছাড়াও ফ্লাইবাগদাদের মতো কিছু বিমান সংস্থা কম খরচেই বাগদাদে যাওয়ার সুবিধা প্রদান করে থাকে। ইউরোপ থেকে বাগদাদে যাওয়ার সেরা উপায় হলো অস্ট্রীয় অথবা তুর্কি এয়ারলাইন্স ব্যবহার করা। যারা ইরাকে বেসরকারী সংস্থার (এনজিও) জন্য কাজ করে, তাদের জন্য বাগদাদে যাওয়ার জন্য চার্টার এয়ারলাইন্স রয়েছে।

প্রায়ই মরুভূমির বালুর ঝড় হওয়ার কারণে পরিষ্কারভাবে চারদিক দেখা সম্ভব হয় না বলে অনেক বিমান অবতরণ করতে না পেরে ফিরে যায়। বাগদাদ বিমানবন্দর পর্যন্ত যাওয়ার পরে রানওয়েতে সীমিত দৃশ্যমানতার কারণে আবার ফেরত চলে যাওয়া বাণিজ্যিক ফ্লাইটগুলোর ক্ষেত্রে স্বাভাবিক বিষয়।

  • বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর (مطار بغداد الدولي) (বাগদাদের কেন্দ্র হতে ১৬ কিলোমিটার পশ্চিমে)। এখানে বিমানবন্দরের সকল সেবাই (যেমন: ব্যাংক, এটিএম, মোবাইল ফোন কোম্পানি, রেস্তোরাঁ, হোটেল ইত্যাদি) উপলব্ধ। BGW আইএটিএ

ট্রেনে করে

বাসরা থেকে রাতের ট্রেন পাওয়া যায় যেগুলো সকাল বেলায় পৌঁছে যায়। ট্রেনের মানের উপর ভিত্তি করে ভাড়া ১০,০০০ থেকে ২৫,০০০ দিনার হয়ে থাকে। কারবালা থেকে কিছু অনিয়মিত ট্রেনও যাতায়াত করে। এছাড়াও ফালুজা থেকে ট্রেন দিনে দুইবার যাতায়াত করে। তবে বর্তমানে চলমান সংঘর্ষের কারণে যাত্রা বাতিল হওয়া স্বাভাবিক ঘটনা।

  • বাগদাদ সেন্ট্রাল স্টেশন (محطة بغداد المركزية), দামেস্ক স্কয়ার। ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত বাগদাদ সেন্ট্রাল স্টেশন স্থাপত্যগত দিক দিয়ে একটি চিত্তাকর্ষক রেলওয়ে স্টেশন। প্রায় সকল ট্রেনই এখানে যাতায়াত করে। এটি সিটি সেন্টারের এক কিলোমিটার উত্তরে দামেস্ক স্কয়ারের কাহিরো স্ট্রিটে অবস্থিত।

গাড়িতে করে

সকল প্রতিবেশী দেশ থেকেই বাগদাদে স্থলপথে যাত্রা করা সম্ভব। বাগদাদে যাওয়ার প্রধান প্রধান সড়কগুলোও বেশ ভালো। তবুও সহিংসতার কারণে সাধারণত সড়ক পথে বাগদাদে যাত্রা নিরুৎসাহিত করা হয়।

বাসে করে

ইরাকের প্রধান শহরগুলো থেকে প্রতিদিন একাধিক বাস বাগদাদে যাওয়া-আসা করে। ইস্তানবুল এবং আনকারা থেকে দূরপাল্লার বাস যাওয়া-আসা ২০১৮ সাল থেকে পুনরায় শুরু হয়েছে। বাসগুলো সপ্তাহে দুই বার যাওয়া আসা করে। তবে যেতে ৩০ ঘণ্টা বা তারও বেশি সময় লাগে। অধিকাংশ দূরপাল্লার বাস লুয়া ত্রুটি মডিউল:মানচিত্র এর 334 নং লাইনে: attempt to concatenate field 'group' (a nil value)। (گراج العلاوي) এ থামে।

ঘুরে দেখুন

=

মসজিদসমূহ

উমর সুফরাওয়ার্দির সমাধিসৌধের দৃশ্য, যেখানে তার হেলে থাকা শঙ্কুযুক্ত মিনার দেখা যাচ্ছে।

উমর সুফরাওয়ার্দির সমাধিসৌধের দৃশ্য, যেখানে তার হেলে থাকা শঙ্কুযুক্ত মিনার দেখা যাচ্ছে। (ছবি: Mustafa Ismail Khalaf, CC BY-SA 4.0)

  • আবু হানিফা মসজিদ।
  • আল-কাজিমিয়া মসজিদ।
  • আল-আসিফিয়াহ মসজিদ।
  • আল-খুলাফা মসজিদ।
  • আল-ওয়াজির মসজিদ।
  • আল-সারাই মসজিদ।
  • বুরাথা মসজিদ।
  • হায়দার-খানা মসজিদ।
  • উম্ম আল-কুরা মসজিদ।
  • উমর সুফরাওয়ার্দির সমাধিসৌধ।

নিরাপদ থাকুন

সাধারণত বিশেষ কারণ ব্যতীত ইরাকে যেতে নিরুৎসাহিত করা হয়। অধিকাংশ প্রবাসী এবং ভ্রমণকারী ইরাকে নিরাপত্তা কর্মী ভাড়া করে রাখে যারা সর্বদা পরিবেশ পর্যবেক্ষণ করে থাকে। আন্তর্জাতিক সীমারেখার বাইরে ভ্রমণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাগদাদে প্রায় প্রতিদিনই বোমা বিষ্ফোরণ হয়ে থাকে। অনেক ইরাকী নিজেদের কাছে আগ্নেয়াস্ত্র রাখে। বাজার এবং জনসমাগম সন্ত্রাসী ও জঙ্গীদের প্রধান লক্ষ্য। ইরাকে প্রায়ই বিদেশিদের অপহরণ করা হয়। সাধারণত টাকার জন্য এসব অপহরণ করা হয়।

২০২০ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাগদাদে ড্রোন হামলা চালায়। মার্কিন সামরিক ড্রোনগুলো সামরিক ব্যক্তিত্বদের হত্যার লক্ষ্যে অস্ত্রশস্ত্র দিয়ে সজ্জিত হয়ে থাকে।

এই পাতা কোথা থেকে এসেছে

এই পাতাটি উইকিভ্রমণ থেকে আনা হয়েছে। “বাগদাদ” — উইকিভ্রমণ থেকে, এর অবদানকারীদের লেখা, CC BY-SA 4.0 লাইসেন্সে। এখানে যা বদলানো হয়েছে: পাতা হিসেবে সাজানো; সম্পাদনা-লিংক, মানচিত্র ও তালিকার মেটাডেটা বাদ; প্রতিটি ছবি নিজস্ব লাইসেন্সে, ক্যাপশনে উল্লেখসহ।

এটি এখনও কেউ লেখেননি: এটি নতুন ঠিকানায় রাখা মূল উপাদান, তাই সার্চ ইঞ্জিনকে এটি সূচিভুক্ত না করতে বলা হয়েছে এবং এ থেকে কেউ আয় করেন না। পাতাটি খালি: দায়িত্ব নিন, তাহলে এটি নতুন করে লেখা ও এ থেকে আয় করা আপনার।

SprachenবাংলাEnglishEspañolItaliano

Lizenz: CC BY-SA 4.0 · Bearbeitet nach bn.wikivoyage.org

1

0

0

0

Spinner Logo

Kommentare

Spinner Logo
Ausführung: 1CC BY-SA 4.0
আইল্যান্ড পিক ট্রেক
Ausführung: 1CC BY-SA 4.0
ফিলিপাইনে কেনাকাটা
Ausführung: 1CC BY-SA 4.0
**[ইসরায়েল ন্যাশনাল ট্রেইল]( (হিব্রু שביל ישראל or Shvil Yisrael) প্রায় ১,০০০ কিলোমিটার (৬২০ মা) বরাবর একটি চিহ্নিত ট্রেইল, যা [ইসরায়েলকে]( উত্তর থেকে দক্ষিণে অতিক্রম করে। ## জানুন ![Israel National Trail-EN]( (ছবি: Ori~, Public domain) ইসরায়েল ন্যাশনাল ট্রেইল (আইএনটি) ঐতিহাসিক স্থান, প্রত্নতাত্