Hub Nexus
Aktualisiert

AutorNoch kein AutorÜbernehmen

Etwas zu verbessern? Schlag eine Änderung vor.

Unterstützung

এটি নারার একটি ভ্রমণপথ, যেখানে তিন দিনের ছাড়পত্র নিয়ে যতগুলি সম্ভব বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (WH) দেখা, এখানে কিয়োটো/ওসাকা থেকে আসা এবং যাওয়া যায়।

জানুন

জাপানে নারা এলাকায় সবচেয়ে বেশি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে — ৩টি। এই প্রবন্ধটি সেগুলো ঘুরে দেখার সবচেয়ে কার্যকরী পদ্ধতি সম্বন্ধে আলোচনা করে =। নারা এলাকায় নিম্নলিখিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলো রয়েছে:

প্রস্তুতি

কিন্তুসু রেলওয়ে স্টেশন থেকে অবশ্যই 'নারা বিশ্ব ঐতিহ্য তিন দিনের ছাড়পত্র - নারা, ইকারুগা, ইওশিনো এলাকাসমূহ বা Nara World Heritage three day pass -Nara, Ikaruga, Yoshino Areas (奈良世界遺産フリーきっぷ 奈良・斑鳩・吉野コース নারা সেকাই ইসান ফুরি কিপ্পু - নারা, ইকারুগা, ইয়োশিনো কো-সু) সংগ্রহ করতে ভুলবেন না। এটি শুধুমাত্র কিন্তুসু রেলওয়ে এবং নারা কোটসু বাস পরিষেবার জন্য বৈধ (JR এর জন্য নয়), তবে এই ভ্রমণসূচির সমস্ত যাতায়াত খরচ কভার করে (ইওশিনো রোপওয়ে ব্যতীত)। টিকিট ক্লার্ককে বলুন কোন তারিখ থেকে আপনি এটি ব্যবহার শুরু করবেন, এবং আপনি এক মাস আগেই ছাড়পত্র সংগ্রহ করতে পারবেন। এছাড়াও ইওশিনো এলাকা ছাড়া একদিন এবং দুই দিনের ছাড়পত্রও রয়েছে।

এই তিন দিনের ছাড়পত্রের মূল্য:

  • ¥২৮০০ (একটি শিশুর জন্য ¥১৪০০), যদি ওসাকা থেকে যাত্রা করেন (কিন্তুসু লাইনের নাম্বা, নিপ্পনবাশি, উহোনমাচি, সুরুহাশি স্টেশন থেকে), যেখানে ¥১৬৯০ ছাড় পাওয়া যাবে।
  • ¥৩০০০ (একটি শিশুর জন্য ¥১৫০০), যদি কিয়োটো থেকে যাত্রা করেন (কিন্তুসু কিয়োটো স্টেশন থেকে), যেখানে ¥১৬৩০ ছাড় পাওয়া যাবে।

এই ভ্রমণপথ সপ্তাহের দিনের সময়সূচির উপর ভিত্তি করে তৈরি, এবং শনিবার, রবিবার এবং জাতীয় ছুটির দিনে পরিবর্তিত হতে পারে।

এছাড়াও নারা রেলপথের এই পিডিএফ মানচিত্র আপনার সাথে রাখবেন।

মধ্য নারায় প্রথম দিন

প্রবেশ

ভিড়ের সময় (৭:০০-৯:০০) পরে যত তাড়াতাড়ি সম্ভব ওসাকা বা কিয়োটোতে আপনার হোটেল ছেড়ে নারার উদ্যেশ্যে বেরিয়ে পড়ুন।

ওসাকা থেকে

র‌্যাপিড এক্সপ্রেস (快速急行) নাম্বা স্টেশন থেকে ৮:৩৮, ৮:৫১, ৯:০৪, ৯:১৩, ৯:২৫, ৯:৩৭, ৯:৪৪, ৯:৫৫, ১০:০৭, ১০:১৭, ১০:২৪, ১০:৩২-এ ছেড়ে যায় এবং নারা স্টেশন টার্মিনালে ৯:১৭ থেকে ১১:১০ এর মধ্যে পৌঁছায়। এই ট্রেনগুলি ওসাকার নিপ্পনবাশি, উহোনমাচি, সুরুহাশি স্টেশনে থামে এবং কোনো পরিবর্তন প্রয়োজন হয় না।

কিয়োটো থেকে

  • এক্সপ্রেস (急行) কিয়োটো স্টেশন থেকে ৮:৩৯ (নারার জন্য), ৮:৫২, ৯:০৯, ৯:২৪, ৯:৩৯, ৯:৫২ (নারার জন্য), ১০:১০, ১০:২৫-এ ছেড়ে যায় এবং নারা স্টেশনে ৯:২৭ থেকে ১১:১৫ এর মধ্যে পৌঁছায়।

নারা যাওয়ার পথে ইয়ামাতো-সাইদাইজি স্টেশনে নেমে হেইজো প্যালেস সাইট (বিশ্ব ঐতিহ্য)-এ হেঁটে যান (প্রায় ১৫ মিনিট)। এই স্থানটি বেশ বিস্তৃত, তাই যদি আপনি এলাকাটির বিপরীত প্রান্তে অবস্থিত জাদুঘরগুলো দেখতে চান, তবে আপনি প্রতিদিনের অন্যান্য স্থানগুলো দেখার জন্য সময়ের চাপে পড়তে পারেন, নির্ভর করে প্রতিটি স্থান দেখার জন্য আপনি কতটা সময় নেন তার উপর। জাদুঘরগুলো খুব একটা আকর্ষণীয় না হওয়ায় সেগুলো বাদ দেওয়াই বুদ্ধিমানের কাজ হতে পারে। অন্তত, মাটির খননস্থল এবং পুরনো রাজপ্রাসাদের অবশিষ্টাংশ দেখতে মধ্য অংশে হাঁটুন। আপনি সুজাকুমন দরজাও দেখতে পারেন, যদিও এটি একটি আধুনিক পুনর্নির্মাণ।

ইয়ামাতো-সাইদাইজি স্টেশনে ফিরে যান এবং নারা স্টেশনে যান যেখানে আপনি দিনের বাকি জায়গাগুলি পাবেন।

মূল নিবন্ধ: নারা
আপনি সময় সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারেন নিম্নলিখিত ক্রমে স্থানগুলো পরিদর্শন করে (আপনি গাঙ্গো-জি মন্দিরের দিকে/থেকে যাওয়ার পথে কোফুকুজি এলাকা পার হয়ে যাবেন, তাই এখানে ক্রমটি ততটা গুরুত্বপূর্ণ নয়)। অন্যান্য স্থানগুলোকে স্টেশন থেকে হাঁটার সময় আপনি যেভাবে পার করবেন সে অনুযায়ী তালিকাবদ্ধ করা হয়েছে:

টোদাই-জি মন্দির। (ছবি: (WT-en) Jpatokal at English Wikivoyage, CC BY-SA 3.0)

  • কোফুকু-জি মন্দির (বিশ্ব ঐতিহ্য) (প্রাঙ্গণে প্রবেশ ফ্রি, ২৪ ঘণ্টা খোলা)
  • গাঙ্গো-জি মন্দির (বিশ্ব ঐতিহ্য) (প্রবেশমূল্য ¥৪০০, খোলা ৯:০০-১৭:০০)
  • টোদাই-জি মন্দির (বিশ্ব ঐতিহ্য) (প্রাঙ্গণে প্রবেশ ফ্রি, মূল হলের জন্য ¥৫০০, নভেম্বর থেকে ফেব্রুয়ারি ৮:০০-১৬:০০, অন্যান্য মাসে আরও বেশি সময় খোলা)
  • কাসুগা তাইশা মন্দির (বিশ্ব ঐতিহ্য) (প্রাঙ্গণে প্রবেশের জন্য কোনো মূল্য দিতে হয় না, ২৪ ঘণ্টা খোলা)
  • কাসুগায়ামা প্রাচীন বন (বিশ্ব ঐতিহ্য)

খেয়াল রাখবেন যে তিন দিনের ছাড়পত্র মধ্য নারাতে নারা কোটসু বাস পরিষেবার জন্য বৈধ।

ইয়োশিনোতে দ্বিতীয় দিন

প্রবেশ

সকালে, কিন্তেসু নারা স্টেশন থেকে ট্রেন ধরে ইয়ামাতো-সাইদাইজি স্টেশনে যান (নারা থেকে ২ স্টপ) এবং তারপর ইয়োশিনোর দিকে যাত্রা করুন। নারা ও ইয়ামাতো-সাইদাইজি স্টেশনের মধ্যে প্রচুর যাত্রীবাহী ট্রেন চলাচল করে, এবং ইয়ামাতো-সাইদাইজি স্টেশনে প্রতি ১০ মিনিট পরপর ট্রেন পৌঁছে।

  • এক্সপ্রেস (急行) ইয়ামাতো-সাইদাইজি স্টেশন থেকে ৮:২২, ৮:৪১, ৯:২৮, ৯:৫২, ১০:২৩-এ কাশিহারা জিনগু-মায়ে টার্মিনাল স্টেশনের উদ্দেশ্যে (৭টি স্টপ) ছেড়ে যায়। সেখানে ট্রেন পরিবর্তন করে ইয়োশিনো টার্মিনাল স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করুন।
নারা স্টেশন৮:১০৮:২৫৯:১৮৯:৩৯১০:০২
ইয়ামাতো-সাইদাইজি স্টেশন৮:২২৮:৪১৯:২৮৯:৫২১০:২৩
কাশিহারা জিনগু-মায়ে স্টেশনে আগমন৮:৫০৯:১৩৯:৫৭১০:২০১০:৫৬
কাশিহারা জিনগু-মায়ে স্টেশন থেকে ছাড়ার সময়৯:০৪৯:৩০১০:১০১০:৩১১০:৫৯
ইয়োশিনো স্টেশন৯:৫৩১০:২৩১০:৫৩১১:২৩১১:৫৩

মূল নিবন্ধ: ইয়োশিনো

  • ইয়োশিনো পর্বত(বিশ্ব ঐতিহ্য)
    ইয়োশিনো মিকুমারি মন্দির (বিশ্ব ঐতিহ্য)
  • ইয়োশিমিজু মন্দির (বিশ্ব ঐতিহ্য)
  • কিমপু মন্দির (বিশ্ব ঐতিহ্য)
  • কিমপুসেন-জি মন্দির (বিশ্ব ঐতিহ্য)
  • ওমিনে পর্বত (বিশ্ব ঐতিহ্য)

ওমিনেসানজি মন্দির (বিশ্ব ঐতিহ্য)

  • ওমিনে ওকুগাকে মিচি (পথ)(বিশ্ব ঐতিহ্য)
    তামাকি মন্দির (বিশ্ব ঐতিহ্য)
  • কুমানো সাঙ্কেই মিচি কোহেচি (পথ)(বিশ্ব ঐতিহ্য)

পরবর্তী গন্তব্য

  • এক্সপ্রেস (急行) কাশিহারা জিনগু মায়ে স্টেশন থেকে প্রতি ঘণ্টায় X:০৭ এবং X:৩৭-এ ১১ থেকে ১৫ পর্যন্ত, ১৬:০৮, ১৬:৩৭, ১৭:০৮, ১৭:৩৯, ১৮:০৮, ১৮:৩৮, ১৯:০৮, ১৯:৪০, ২০:০৬, ২০:৩৫-এ ছেড়ে যায় এবং ৩০ মিনিটের মধ্যে ইয়ামাতো-সাইদাইজি স্টেশনে (৭টি স্টপ) পৌঁছায়। নারা এবং ইয়ামাতো-সাইদাইজি স্টেশনের মধ্যে প্রচুর যাত্রীবাহী ট্রেন চলাচল করে, এবং নারা স্টেশনে পৌঁছাতে ১০ মিনিট সময় লাগে।

নারা এবং হোরিউ-জির উপকণ্ঠে তৃতীয় দিন

এই দিন, আপনি নারা ত্যাগ করবেন এবং সকালে আপনার হোটেল থেকে বের হতে হবে। কিন্তু আপনি সম্ভবত বিকেল পর্যন্ত সেখানে আপনার জিনিসপত্র রেখে যেতে পারেন।

মূল নিবন্ধ: হোরিউ-জি, নারা
বিকেলে, ইয়াকুশি-জি (E-১০) এবং তোশোদাই-জি (E-৮) যাওয়ার জন্য ১২:৪৩ অথবা ১৩:৪৩-এ বাস (লাইন নং ৯৭) ধরুন। ইয়াকুশি-জি থেকে তোশোদাই-জির দূরত্ব ৬০০ মিটার এবং এটি পায়ে হেঁটে যাওয়া যায়। সর্বশেষ বাস তোশোদাই-জি (E-৮) থেকে ১৬:২৩-এ ছাড়ে এবং ১৬:৪০-এ কিন্তেসু নারা স্টেশনে পৌঁছায়।

হোরিউ-জি মন্দির (বিশ্ব ঐতিহ্য) (প্রবেশ মূল্য ¥১০০০, নভেম্বর থেকে ফেব্রুয়ারি ৮:০০-১৬:৩০, অন্য মাসগুলোতে ৩০ মিনিট বেশি)

  • হোক্কি-জি মন্দির (বিশ্ব ঐতিহ্য) (প্রবেশ মূল্য ¥৪০০, নভেম্বর থেকে ফেব্রুয়ারি ৮:০০-১৬:৩০, অন্য মাসগুলোতে ৩০ মিনিট বেশি)
  • ইয়াকুশি-জি মন্দির (বিশ্ব ঐতিহ্য) (প্রবেশ মূল্য ¥৮০০, ৮:৩০-১৭:০০, সর্বশেষ প্রবেশ ১৬:৩০)
  • তোশোদাই-জি মন্দির (বিশ্ব ঐতিহ্য)(প্রবেশ মূল্য ¥৬০০, ৮:৩০-১৭:০০, সর্বশেষ প্রবেশ ১৬:৩০)
কাসুগা মন্দির (E-১)৮:৩৬১০:০৬১১:০৬১২:০৬১৩:০৬১৪:০৬১৫:০৬
টোদাই-জি (E-৩)৮:৩৯১০:০৯১১:০৯১২:০৯১৩:০৯১৪:০৯১৫:০৯
কিন্তেসু নারা স্টেশন, প্ল্যাটফর্ম (৮)(E-৬)৮:৪৩১০:১৩১১:১৩১২:১৩১৩:১৩১৪:১৩১৫:১৩
JR নারা স্টেশন, প্ল্যাটফর্ম (১০)(E-৭)৮:৪৫১০:১৫১১:১৫১২:১৫১৩:১৫১৪:১৫১৫:১৫
তোশোদাই-জি (E-৮)৮:৫৯১০:২৯১১:২৯১২:২৯১৩:২৯১৪:২৯১৫:২৯
ইয়াকুশি-জি (E-১০)৯:০৩১০:৩৩১১:৩৩১২:৩৩১৩:৩৩১৪:৩৩১৫:৩৩
কিন্তেসু কোড়িয়ামা স্টেশন৯:১৮১০:৪৮১১:৪৮১২:৪৮১৩:৪৮১৪:৪৮১৫:৪৮
হোরিউ-জি (E-১৫)৯:৪৩১১:১৩১২:১৩১৩:১৩১৪:১৩১৫:১৩১৬:১৩
হোরিউ-জি (E-১৫)৮:৪৩৯:৪৩১০:৪৩১১:৪৩১২:৪৩১৩:৪৩১৪:৪৩১৫:৪৩
কিন্তেসু কোড়িয়ামা স্টেশন৯:০৮১০:০৮১১:০৮১২:০৮১৩:০৮১৪:০৮১৫:০৮১৬:০৮
ইয়াকুশি-জি (E-১০)৯:১৭১০:১৭১১:১৭১২:১৭১৩:১৭১৪:১৭১৫:১৭১৬:১৭
তোশোদাই-জি (E-৮)৯:২৩১০:২৩১১:২৩১২:২৩১৩:২৩১৪:২৩১৫:২৩১৬:২৩
JR নারা স্টেশন (E-৭)৯:৩৮১০:৩৮১১:৩৮১২:৩৮১৩:৩৮১৪:৩৮১৫:৩৮১৬:৩৮
কিন্তেসু নারা স্টেশন (E-৬)৯:৪০১০:৪০১১:৪০১২:৪০১৩:৪০১৪:৪০১৫:৪০১৬:৪০
টোদাই-জি (E-৩)৯:৪৪১০:৪৪১১:৪৪১২:৪৪১৩:৪৪১৪:৪৪১৫:৪৪১৬:৪৪
কাসুগা মন্দির (E-১)৯:৪৯১০:৪৯১১:৪৯১২:৪৯১৩:৪৯১৪:৪৯১৫:৪৯১৬:৪৯

পরবর্তী গন্তব্য

আপনার জিনিসপত্র হোটেল থেকে নিয়ে নারা থেকে ওসাকা বা কিয়োটোর দিকে রওনা হন। কিয়োটো/ওসাকায় থেকে ফিরে একই শহরে যাওয়ার সময় অতিরিক্ত মূল্য লাগবে না। অন্যথায়:

  • কিয়োটো থেকে নারা গিয়ে ওসাকার দিকে রওনা দিলে ¥৪৩০।
  • ওসাকা থেকে নারা গিয়ে কিয়োটোর দিকে রওনা দিলে ¥৫৪০।

অতিরিক্ত মূল্য কিন্তেসু ট্রেন স্টেশনে ওসাকা বা কিয়োটোতে পরিশোধ করুন।

ওসাকার দিকে

  • র‍্যাপিড এক্সপ্রেস (快速急行) অথবা এক্সপ্রেস (急行) কিণ্তেসু নারা স্টেশন থেকে টার্মিনাল নামবার দিকে প্রতি ঘণ্টায় অন্তত পাঁচবার চলাচল করে, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। যাত্রাটি এক ঘন্টা পঁচিশ মিনিট সময় নেয়।

কিয়োটোর দিকে

  • এক্সপ্রেস (急行) কিণ্তেসু নারা স্টেশন থেকে সরাসরি টার্মিনাল কিয়োটো স্টেশনের দিকে ১৭:১৭, ১৮:১৬, ১৯:১৬, ১৯:৪৯ এবং ২০:১৭ সময়ে চলে। যাত্রাটি এক ঘণ্টার কম সময় নেয়, পৌঁছায় ১৮:০৩ থেকে ২১:০৩ এর মধ্যে। যদি আপনি এই ট্রেনগুলি মিস করেন, তাহলে উল্লিখিত ওসাকার ট্রেনটি ধরুন এবং যামাতো-সাইদাইজি স্টেশনে (নারা থেকে ২টি স্টপ) ট্রেন পরিবর্তন করুন।

{{#assessment:ভ্রমণপথ|পথপ্রদর্শক}}

Categorisation-hierarchy-top2down

(ছবি: CC BY-SA 3.0)

এই পাতা কোথা থেকে এসেছে

এই পাতাটি উইকিভ্রমণ থেকে আনা হয়েছে। “নারা বিশ্ব ঐতিহ্য ভ্রমণ” — উইকিভ্রমণ থেকে, এর অবদানকারীদের লেখা, CC BY-SA 4.0 লাইসেন্সে। এখানে যা বদলানো হয়েছে: পাতা হিসেবে সাজানো; সম্পাদনা-লিংক, মানচিত্র ও তালিকার মেটাডেটা বাদ; প্রতিটি ছবি নিজস্ব লাইসেন্সে, ক্যাপশনে উল্লেখসহ।

এটি এখনও কেউ লেখেননি: এটি নতুন ঠিকানায় রাখা মূল উপাদান, তাই সার্চ ইঞ্জিনকে এটি সূচিভুক্ত না করতে বলা হয়েছে এবং এ থেকে কেউ আয় করেন না। পাতাটি খালি: দায়িত্ব নিন, তাহলে এটি নতুন করে লেখা ও এ থেকে আয় করা আপনার।

SprachenবাংলাEnglish

Lizenz: CC BY-SA 4.0 · Bearbeitet nach bn.wikivoyage.org

1

0

0

0

Spinner Logo

Kommentare

Spinner Logo