Hub Nexus
업데이트됨

작가아직 작성자가 없습니다맡기

개선할 점이 보이나요? 변경을 제안하세요.

후원

জেদ্দা (আরবি: جدة‎ Jidda বা Jeddah) সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ শহর, যা মক্কার নিকটবর্তী এবং লাল সাগরর তীরে অবস্থিত। এটি সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর এবং পশ্চিমাঞ্চলের প্রধান বাণিজ্যিক কেন্দ্র। জেদ্দা ঐতিহাসিকভাবে হজযাত্রীদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত, এবং আধুনিক স্থাপত্য, ঐতিহ্যবাহী বাজার, সমুদ্রসৈকত, এবং সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ।

অনুধাবন

জেদ্দা বহু শতাব্দী ধরে একটি বন্দরনগরী ও বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। এই দীর্ঘ ইতিহাসের কারণেই শহরের অধিবাসীদের মধ্যে একধরনের বিশ্বজনীন বৈচিত্র্য লক্ষ্য করা যায়। বর্তমান সময়েও জেদ্দা সৌদি আরবের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। এখানে অসংখ্য সরকারি দপ্তরও রয়েছে। কেনাকাটার এলাকা, বিভিন্ন রেস্তোরাঁ এবং কফিশপের জন্য জেদ্দা পুরো রাজ্যের মধ্যে বেশ পরিচিত। শহরের একটি বড় আকর্ষণ হলো জেদ্দা কর্ণিশ বা সমুদ্রতীরবর্তী অঞ্চল, যা পুরো সৌদি আরবের মধ্যে সবচেয়ে বড়। এই কর্ণিশ এলাকা ঘিরে রয়েছে দৃষ্টিনন্দন হোটেল, সমুদ্রসৈকত ও নানা রিসোর্ট, যা পর্যটক ও স্থানীয় সবার কাছেই জনপ্রিয়।

শহরের উত্তরদিকে রয়েছে এক সারি সমুদ্রসৈকত রিসোর্ট কমপ্লেক্স, যেখানে ধর্মীয় পুলিশ বা মুতাওয়া প্রবেশ করতে পারে না। এসব রিসোর্ট অনেকসময় পার্টি করার জায়গা হিসেবে পরিচিত, যেখানে সৌদি আরবের অন্যান্য অঞ্চলের সামাজিক ও ধর্মীয় কঠোর বিধিনিষেধগুলো তেমন মানা হয় না। বিশেষ করে জেদ্দার ধনী ও উদারপন্থী পরিবারগুলো এসব স্থানে স্বাধীনভাবে সময় কাটায়।

অঞ্চল

অঞ্চলশবৈশিষ্ট্য
আল-বালাদপুরাতন শহর, ঐতিহাসিক ভবন, হিজাজি স্থাপত্য, ঐতিহ্যবাহী বাজার
কর্নিশসমুদ্রতীরবর্তী এলাকা, পার্ক, ফোয়ারা, হাঁটার পথ
সালামাহ ও সুলতান স্ট্রিটআধুনিক শপিং মল, রেস্তোরাঁ, আবাসিক এলাকা
নর্থ জেদ্দাবিলাসবহুল হোটেল, রিসোর্ট, কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি
সাউথ জেদ্শিল্প এলাকা, স্থানীয় বাজার, বিমানবন্দর সংলগ্ন অঞ্চল

শহর

  • জেদ্দা — সৌদি আরবের পশ্চিমাঞ্চলের প্রধান শহর, ঐতিহ্য ও আধুনিকতার মিলনস্থল।

কেনাকাটা

🪙 মুদ্রা

শিরোনামের লেখশিরোনামের লেখ
সরকারি মুদ্রাসৌদি রিয়াল (SAR)
প্রচলিত নোট১, ৫, ১০, ৫০, ১০০, ৫০০ রিয়াল
ধাতব মুদ্রা১, ২ রিয়াল এবং ৫০, ২৫, ১০ হালালা
মুদ্রা চিহ্ননোটে জলছাপ, নিরাপত্তা সুতো, এবং hologram strip থাকে

🏧 এটিএম ও ব্যাংকিং

  • জেদ্দায় প্রচুর এটিএম রয়েছে, আন্তর্জাতিক কার্ড গ্রহণযোগ্য
  • ব্যাংক: Al Rajhi, NCB, Riyad Bank, এবং SABB
  • টাকা তোলার সময় ফি ও সীমা সম্পর্কে সতর্ক থাকুন
  • Apple Pay, Mada, এবং contactless পেমেন্ট জনপ্রিয়

🛍️ শপিং ও বাজার

Red Sea Mall, Mall of Arabia, Serafi Mega Mall- আধুনিক শপিং মল

Al-Balad souq- ঐতিহ্যবাহী বাজার, যেখানে সোনা, মশলা, কাপড়, এবং হস্তশিল্প পাওয়া যায়

Tahlia Street- বিলাসবহুল ব্র্যান্ডের দোকান

Corniche Market- স্মারক, সস্তা পোশাক, এবং স্থানীয় পণ্য

আহার

আরও দেখুন: আরব রন্ধনশৈলী
জেদ্দার খাবার আরব, ভারতীয়, লেবানিজ, এবং আন্তর্জাতিক রন্ধনশৈলীর মিশ্রণ। নিচে কিছু জনপ্রিয় খাবার ও দাম:

খাবারগড় দাম (SAR)
শাওয়ারমা৮–১৫
মানসাফ / কাবসা২০–৪০
বার্গার / পিৎজা২৫–৫০
কফি / চা১০–২০
ফাস্ট ফুড২০–৪০
বিলাসবহুল রেস্তোরাঁ১০০–৩০০

রেস্তোরাঁর ধরন

স্থানীয় রেস্তোরাঁ: কাবসা, হুমুস, ফালাফেল, খেজুর ও আরব কফি.

আন্তর্জাতিক চেইন: KFC, McDonald's, Pizza Hut, Starbucks.

ভারতীয়/বাংলাদেশি খাবার: বিরিয়ানি, পরোটা, শুঁটকি, খিচুড়ি
বিলাসবহুল রেস্তোরাঁ: Corniche ও Tahlia Street-এ অবস্থিত.

মিষ্টি ও আইসক্রিম:

  • জনপ্রিয় ব্র্যান্ড: Baskin Robbins, Häagen-Dazs, Saudia
  • মিষ্টান্ন: বক্লাভা, খেজুর, লুকাইমাত, রসগোল্লা (বাংলাদেশি দোকানে)

এই পাতা কোথা থেকে এসেছে

এই পাতাটি উইকিভ্রমণ থেকে আনা হয়েছে। “জেদ্দা” — উইকিভ্রমণ থেকে, এর অবদানকারীদের লেখা, CC BY-SA 4.0 লাইসেন্সে। এখানে যা বদলানো হয়েছে: পাতা হিসেবে সাজানো; সম্পাদনা-লিংক, মানচিত্র ও তালিকার মেটাডেটা বাদ; প্রতিটি ছবি নিজস্ব লাইসেন্সে, ক্যাপশনে উল্লেখসহ।

এটি এখনও কেউ লেখেননি: এটি নতুন ঠিকানায় রাখা মূল উপাদান, তাই সার্চ ইঞ্জিনকে এটি সূচিভুক্ত না করতে বলা হয়েছে এবং এ থেকে কেউ আয় করেন না। পাতাটি খালি: দায়িত্ব নিন, তাহলে এটি নতুন করে লেখা ও এ থেকে আয় করা আপনার।

언어বাংলাEnglishItaliano

이용 허락: CC BY-SA 4.0 · 출처 bn.wikivoyage.org

1

0

0

0

Spinner Logo

코멘트

Spinner Logo