স্টকহোম সুইডেনের রাজধানী এবং বৃহত্তম শহর, যেখানে প্রায় ১০ লক্ষ মানুষ বসবাস করেন। ২০২১ সালের হিসাব অনুযায়ী স্টকহোম প্রশাসনিক বিভাগের (কাউন্টি) অধীনস্থ অঞ্চলের মোট জনসংখ্যা ২৪ লক্ষ। শহরের অভ্যন্তরীণ অঞ্চলটি মালারেন হ্রদের উপর বিস্তৃত ১৪টি দ্বীপ এবং তিনটি জলধারা নিয়ে গঠিত। এই তিনটি জলধারা লবণাক্ত বাল্টিক সাগরে মিলিত হয়। স্টকহোম দ্বীপপুঞ্জে প্রায় ২৪,০০০ দ্বীপ, একাধিক ছোট দ্বীপ ও পাথুরে পাহাড়চূড়া রয়েছে। শহরের মোট এলাকার তিরিশ শতাংশ জলপথ এবং তিরিশ শতাংশ বিস্তৃত সবুজ অঞ্চল। বলা হয়, ইউরোপের রাজধানীগুলোর মধ্যে স্টকহোমের জল ও বায়ু সবচেয়ে নির্মল। এখানে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শহরে প্রায় ৭০টি সংগ্রহশালা রয়েছে।
স্টকহোম সুইডেনের রেল ও বাস যোগাযোগ ব্যবস্থার কেন্দ্রবিন্দু এবং শহরের কাছাকাছি এই অঞ্চলের দুটি ব্যস্ততম বিমানবন্দর রয়েছে। আপনি যদি সুইডেনের বিভিন্ন অঞ্চল পরিভ্রমণ করতে চান, তাহলে স্টকহোম শহরটি একটি উপযুক্ত সূচনাবিন্দু হতে পারে।
জেলাসমূহ
স্টকহোমের শহরতলি অঞ্চলগুলি স্টকহোম প্রশাসনিক অঞ্চলের সিংহভাগ অংশ অধিকার করে রয়েছে। স্টকহোমের প্রশাসনিক বিভাজন কিছুটা বিভ্রান্তিকর, কারণ পৌরসীমা নির্দেশকারী রেখাগুলি কখনো কখনো আবাসিক এলাকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে।
এই নিবন্ধে যেসব অঞ্চল ভৌগোলিকভাবে নিকটবর্তী স্থানে অবস্থিত এবং একসাথে ঘুরে দেখা সহজ, সেগুলোকে "জেলা" হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রশাসনিক জেলা ও পৌরসীমার সীমানা এক নয়। প্রশাসনিক অঞ্চল বা কাউন্টির বাইরের অংশে একাধিক শহরতলি এলাকা বিদ্যমান, যেমন নরতেলিয়ে, সিগতুনা, নররোর্ত, স্টকহোম দ্বীপপুঞ্জ, স্যোদারতর্ণ এবং স্যোদারতেলিয়ে।
স্টকহোমের মানচিত্র (ছবি: Ypsilon from Finland, CC0)
পরিচিতি
আরও দেখুন: নর্ডিক ইতিহাস
রাজপ্রাসাদে রাজকীয় প্রহরীদের মহড়া। (ছবি: (WT-en) Jpatokal at English Wikivoyage, CC BY-SA 3.0)
হিমযুগ পরবর্তী ভূ-উত্থান প্রক্রিয়ার কারণে স্টকহোম অঞ্চলের ভূমিভাগ ধীরে ধীরে সমুদ্র থেকে উত্থিত হচ্ছে। প্রাচীনকালে, বিশেষত নবম ও দশম শতকের ভাইকিং যুগে মালারেন হ্রদ ছিল বাল্টিক সাগরের একটি উপসাগর। আজ যেখানে স্টকহোম শহরের অবস্থান, সেখানে একসময় সুইডেনের প্রাচীন শহর বিরকা, উপসালা এবং সিগতুনার সংযোগকারী জলপ্রণালীগুলি প্রবাহিত হত। ১১৮৭ সালে যখন জলদস্যুরা সিগতুনা শহর লুট করে, তখন সুইডিশরা এই প্রণালীগুলিকে আবদ্ধ করার প্রয়োজনীয়তা অনুভব করে।
ত্রয়োদশ শতকে আঞ্চলিক ভূভাগের ক্রম-উত্থানের কারণে মালারেন হ্রদ যখন সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন স্টকহোম একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়। বলা হয়, শহরটি প্রতিষ্ঠা করেন বিয়ারিয়ার ইয়ার্ল (ইয়ার্ল একটি উপাধি, যা ব্রিটিশ শব্দ আর্ল-এর সমতুল্য)। তিনি স্থানীয় এক দ্বীপে একটি দুর্গ নির্মাণ করেন। পরবর্তীকালে সেই দ্বীপ গামলা স্তান নামে পরিচিত হয়। ১২৫২ সালের লিখিত একটি দলিলে প্রথমবার স্টকহোম নামের উল্লেখ পাওয়া যায়। সেই বছরটিকেই শহরের প্রতিষ্ঠাবর্ষ হিসেবে গণ্য করা হয়। পঞ্চদশ শতাব্দীতে উপসালা নগরীর পরিবর্তে স্টকহোম কার্যত সুইডেনের রাজধানী হয়ে ওঠে। স্টকহোম সমকালীন ইউরোপীয় নগরগুলির জোটবদ্ধ সঙ্ঘ হানসিয়াটিক লীগের সহযোগী ছিল। ১৫২৩ সালে রাজা গুস্তাভ ভাসা ডেনমার্কের অধীনতা থেকে স্টকহোমকে মুক্ত করে। তারপর শহরটি সুইডেনের প্রধান বাণিজ্যকেন্দ্র হিসেবে বিকশিত হয়। তবে পরবর্তীকালে গোথেনবার্গ বৃহত্তম আন্তর্জাতিক বন্দর হিসেবে পরিচিত হয়ে ওঠে। সপ্তদশ শতকে স্টকহোম ছিল সুইডিশ সাম্রাজ্যের কেন্দ্র। স্টকহোমের তৎকালীন ভূখণ্ডের পরিমাণ ছিল বর্তমান সুইডেনের প্রায় দ্বিগুণ এবং তা সমগ্র বাল্টিক সাগরকে পরিবেষ্টিত করে রেখেছিল।
উনিশ শতকেই স্টকহোম শহরের অভ্যন্তরীন নকশার বেশিরভাগই নির্ধারিত হয়ে যায়। এখনও এই এলাকায় পঞ্চদশ শতক থেকে শুরু বিভিন্ন যুগের স্থাপত্যশৈলীর নিদর্শন বিদ্যমান। সুইডেনের অন্যান্য অংশের মতো স্টকহোমও বিশ্বযুদ্ধের সময় তুলনামূলকভাবে অক্ষত ছিল। তবে ১৯৫৫ সাল থেকে ১৯৭৫ সালের ইউরোপের অন্যান্য শহরের মতো স্টকহোমেও আধুনিক নগরায়নের পরিকল্পনা করা হয় যার জন্য নররমালম এলাকায় শত শত পুরনো ভবন ভেঙে ফেলা হয়।
১৯০১ সাল থেকে স্টকহোমে প্রতিবছর নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হয়। তবে নোবেল শান্তির পুরস্কার এখানে দেওয়া হয় না, সেটি অসলোতে প্রদান করা হয়। বিংশ শতকে স্টকহোম মহানগর অঞ্চলটি উল্লেখযোগ্যভাবে প্রসারিত হয়। স্টকহোম প্রশাসনিক অঞ্চলের বিস্তৃত অঞ্চলে নগরের প্রসার ঘটে। এ সময় স্টকহোম মেট্রোরও বিকাশ ঘটে। স্টকহোম শহরের মেট্রো সমসাময়িক শিল্পকর্মের জন্য বিখ্যাত। ১৯৫০ সালে ভ্যাল্লিংবির মতো বিভিন্ন শহরতলি অঞ্চল গড়ে ওঠে, যাদের উন্নয়ন প্রক্রিয়া নগরোন্নয়নের ক্ষেত্রে একটি আদর্শ স্থাপন করে। স্টকহোমের অধিকাংশ দর্শনীয় স্থান শহরের অভ্যন্তরে অবস্থিত। শহরের বেশিরভাগ নাগরিক মূলত শহরতলি এলাকায় বসবাস করেন।
স্টকহোম সাধারণত নিরাপদ ও শান্ত শহর। এই শহর স্টকহোম সিনড্রোম নামক একটি শব্দবন্ধের জন্যও বিখ্যাত। এই শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৯৭৩ সালে যখন নররমালম অঞ্চলে একটি ব্যাংক ডাকাতির সময় একজন আক্রান্ত ব্যক্তি তার অপহরণকারীর প্রতি সহানুভূতি প্রকাশ করেন। এই ঘটনাই শব্দবন্ধটির উৎপত্তির কারণ।
দীর্ঘস্থায়ী প্রযুক্তি
২০২৩ সালের হিসাব অনুযায়ী দীর্ঘস্থায়ী এবং টেকসই প্রকৌশলবিদ্যার ক্ষেত্রে স্টকহোম বিশ্বে অগ্রনী স্থান লাভ করার পথে অগ্রসর হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনা, নির্মল জল ও বায়ু, কার্বনমুক্ত গণপরিবহন এবং কর্মদক্ষতা -এই সমস্ত ক্ষেত্রে এই শহর উল্লেখযোগ্য উদাহরন প্রস্তুত করেছে। এখানকার হ্রদের জল স্নানের জন্য নিরাপদ এবং বাস্তবে সেই জল পান করাও যায়(যদিও তা সুপারিশ করা হয় না)।
স্টকহোম শহরের অত্যাধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ নতুন কিছু আবাসিক এলাকা হলো হামারবি শ্যোস্তাদ, নোরা জুরগার্ডস্টাডেন এবং হাগাস্তাডেন। বিস্তারিত জানতে দেখুন: স্টকহোম পরিবেশবান্ধব ভ্রমণপথ।
আবহাওয়া
উত্তর গোলার্ধের কাছাকাছি অবস্থান হওয়া সত্ত্বেও, স্টকহোমের গড় তাপমাত্রা সারাবছরই তুলনামূলকভাবে মৃদু থাকে। ঋতু অনুযায়ী শহরে সূর্যালোকের স্থায়িত্বকালের নাটকীয় তারতম্য দেখা যায়। কর্কট সংক্রান্তির সময় দিনে ১৮ ঘণ্টারও বেশি সময় সূর্যের আলো থাকে (ভোর সাড়ে তিনটে থেকে রাত দশটা পর্যন্ত), অথচ বড়দিনের সময় দিনের দৈর্ঘ্য মাত্র ৬ ঘণ্টা (সকাল ৮:৪৫ থেকে দুপুর ২:৪৫ পর্যন্ত)। স্টকহোমে বছরে গড়েই প্রায় ২,০০০ ঘণ্টা রোদ থাকে। শহরে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৫৩৯ মিলিমিটার (২১.২ ইঞ্চি)। জুলাই ও আগস্ট মাসে তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত হয়। সাধারণত নভেম্বরের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত তুষারপাত হতে পারে, তবে প্রতি বছর এবং শীতকালের সময় তুষারপাতের তারতম্য ঘটে, তুষারাচ্ছাদিত ভূমির আকার পরিবর্তিত হয়। স্টকহোমে তুষারপাত দেখতে হলে নির্দিষ্ট কোনো তারিখের উপর নির্ভর করা উচিত নয়; প্রকৃত স্ক্যান্ডিনেভীয় শীতের আমেজ অনুভব করতে চাইলে আপনি ডালার্না বা নরল্যান্ডে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
সাধারণত মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত স্টকহোম শহরের আবহাওয়া সবচেয়ে আরামদায়ক থাকে। গ্রীষ্মের মাঝামাঝি সময় থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত শহরের অধিকাংশ বাসিন্দা ছুটি উপলক্ষে শহরের বাইরে বেড়াতে চলে যান। গ্রীষ্মকালে শহরের কিছু দর্শনীয় স্থান বন্ধ থাকে, তবে এই সময় শহরটি পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে। গ্রীষ্মের সময় রাত্রিকালীন গড় তাপমাত্রা প্রায় ১৩ °সে (৫৫ °ফা) এবং দিনের বেলা গড় প্রায় ২২ °সে (৭২ °ফা) থাকে। গরমকালে কখনো কখনো রাত্রিকালীন তাপমাত্রা ১৬ °সে (৬১ °ফা) পর্যন্ত উঠতে পারে এবং দিনের বেলা তাপমাত্রা ২৭ °সে (৮১ °ফা) বা তারও বেশি হতে পারে।
পর্যটন তথ্য
কিভাবে আসবেন
বিমানে
স্টকহোম (এসটিও আইএটিএ) শহরে একাধিক আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। শহরের প্রধান বিমানবন্দটির নাম স্টকহোম-আর্লান্দা বিমানবন্দর যা সিগতুনার কাছে অবস্থিত। শহরের একমাত্র অভ্যন্তরীণ বিমানবন্দর হল স্টকহোম-ব্রোমা। এছাড়া স্কাভস্তা (নিউশোপিং-এর কাছে) এবং ভেস্টেরোস বিমানবন্দর থেকেও কিছু আন্তর্জাতিক বিমান ছাড়ে।
আর্লান্দা বিমানবন্দর
বিমানবন্দর সম্পর্কিত বিশদ তথ্য জানতে দেখুন: স্টকহোম আর্লান্দা বিমানবন্দর
আর্লান্দা বিমানবন্দর (এআরএন আইএটিএ) শহরের উত্তরে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দর সুইডেনের মধ্যে বৃহত্তম। সুইডেনে আগমনকারী অধিকাংশ বিমান এখানেই অবতরন করে। এখানে একই ছাদের নিচে চারটি বিমান অবতরন ক্ষেত্র বা টার্মিনাল রয়েছে। স্টকহোম ও আর্লান্দার মধ্যে যাতায়াতের জন্য একাধিক মাধ্যম রয়েছে:

আর্লান্দা বিমানবন্দর থেকে স্টকহোম শহরের কেন্দ্রে পৌঁছানোর দ্রুততম মাধ্যম হল আর্লান্দা এক্সপ্রেস, তবে বিমানবন্দরের সাথে সংযোগকারী অন্যান্য সাধারণ ট্রেনের ভাড়া তুলনামূলকভাবে সস্তা। (ছবি: Jonas from Piteå, Sweden, CC BY-SA 2.0)
আর্লান্দা বিমানবন্দর ও শহরের রেলপথ সংযোগ
আর্লান্দা এক্সপ্রেস ট্রেনটি আর্লান্দা বিমানবন্দরের প্রতিটি টার্মিনালের (আর্লান্দা দক্ষিণ/সোদ্রা এবং আর্লান্দা উত্তর/নোরা) ভূগর্ভস্থ স্টেশন থেকে ছাড়ে এবং কোনো বিরতি না নিয়ে ২০ মিনিটের মধ্যে স্টকহোমের কেন্দ্রীয় শহরাঞ্চলের রেলস্টেশনে পৌঁছায়। দিনের বেলায় প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেনটি ছাড়ে। প্ল্যাটফর্মে অবস্থিত টিকিট সংরক্ষণ কেন্দ্র থেকে অথবা অ্যাপ বা অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট কাটা যায়, তবে ট্রেনে উঠে টিকিট কিনলে অতিরিক্ত ১০০ ক্রোনার ভাড়া দিতে হয়। একমুখী যাত্রার জন্য টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৩৪০ ক্রোনার, একসাথে দুইজনের টিকিট কিনলে তার জন্য ৪৬০ ক্রোনার, তিনজনের জন্য ৫৮০ ক্রোনার এবং চারজনের জন্য ৭০০ ক্রোনার মূল্য দিতে হয়। ২৬ বছরের নিচের তরুণদের জন্য টিকিটের মূল্য ১৬০ ক্রোনার এবং ৭ বছরের নিচের শিশুরা প্রাপ্তবয়স্কদের সঙ্গে বিনামূল্যে ভ্রমণ করতে পারে। ট্রেনে বিনামূল্যে ওয়াইফাই সুবিধা উপলব্ধ রয়েছে।
অন্যান্য কিছু দৈনিক ট্রেন শহর এবং বিমানবন্দরের মধ্যে যাতায়ত করে। এই ট্রেনগুলি স্কাই সিটির নিম্নস্থ টার্মিনাল ফোর এবং ফাইভের মাঝখানে অবস্থিত আর্লান্দা সেন্ট্রাল নামক একটি তৃতীয় স্টেশন থেকে ছাড়ে। স্টকহোম প্রশাসনিক অঞ্চলের সরকারি পরিবহন সংস্থা এসএল (এ বিষয়ে আরও জানতে #কিভাবে ঘুরবেন বিভাগ দেখুন) নিত্যযাত্রীদের জন্য ট্রেন চালনা করে। জে৩৮ লাইনের নিত্যযাত্রীবাহী ট্রেন উপসালার কেন্দ্রীয় রেলস্টেশন থেকে স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশন হয়ে এলভশো পর্যন্ত চলাচল করে (যেখানে রয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল ফেয়ার্স)। যাত্রাপথের প্রতিটি স্টেশনে এই ট্রেন থামে। যাত্রীদের ভিড় বেশি থাকলে ট্রেনটি দুটি অতিরিক্ত স্টেশন, হুডিঙ্গে ও টুম্বা অবধি চলাচল করে। প্রতি ঘণ্টায় দুইবার ট্রেনটি চলে এবং স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশনে পৌঁছাতে ৩৮ মিনিট সময় নেয়। টিকিট স্টেশনের প্রবেশপথে বা এসএল অ্যাপের মাধ্যমে কাটা যায়। আর্লান্দা সেন্ট্রাল স্টেশন থেকে বিমানবন্দর টার্মিনাল অবধি এই রেলযাত্রার জন্য ২০ বছরের বেশি বয়সী প্রত্যেক যাত্রীকে ১৩৫ ক্রোনার অতিরিক্ত মূল্য দিতে হয়, যা আর্লান্দা প্যাসেজ সাপ্লিমেন্ট ফি নামে পরিচিত। এই অতিরিক্ত মূল্য সহ স্টকহোম শহরগামী একমুখী ট্রেনের টিকিটের মূল্য ১৭৭ ক্রোনার। ২৪ ঘণ্টার ট্রাভেল কার্ডের মূল্য ২১০ ক্রোনার (তরুণদের জন্য ৯০ ক্রোনার), তবে যদি আপনার কাছে আগে থেকেই এসএল অ্যাক্সেস কার্ড থাকে, তাহলে প্রাপ্তবয়স্কদের ১৯০ ক্রোনার এবং তরুণদের ৭০ ক্রোনার মূল্য দিতে হয়। এই সমস্ত ভাড়াই আর্লান্দা প্যাসেজ সাপ্লিমেন্ট ফি পরিষেবার অন্তর্গত। স্থানীয় পরিবহন টিকিট সম্পর্কে বিস্তারিত জানতে এসএলের ওয়েবসাইট দেখতে পারেন।
লিনশোপিং–স্টকহোম–গাভালে রেলপথের দ্রুতগামী আঞ্চলিক ট্রেন স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশন পর্যন্ত যাতায়ত করে। ট্রেনের ভাড়া ২৭৮ ক্রোনার (দ্বিতীয় শ্রেণি), তবে যাত্রার প্রায় ৪৫ দিন আগে সংরক্ষন করলে এই টিকিটের দাম মাত্র ৯৫ ক্রোনার হতে পারে। এই ট্রেনগুলো আর্লান্দা এক্সপ্রেসের মতোই ২০ মিনিটে যাত্রা সম্পন্ন করে, যদিও প্রতি ঘণ্টায় মাত্র একবার চলে এবং ট্রেনের সময় মাঝে মাঝে অনিয়মিত হয়ে পরে। এছাড়াও উমেও, মোরা বা ওস্টারসুন্দগামী বহু আন্তঃনগর ট্রেন আর্লান্দায় থামে। তবে এই ট্রেনগুলোতে বিমানবন্দর থেকে স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশন পর্যন্ত যাত্রার অনুমোদন নেই। আঞ্চলিক ও আন্তঃনগর ট্রেনের টিকিটের জন্য এসজের ওয়েবসাইট দেখতে পারেন।
লোকাল বাস এবং ট্রেনে আর্লান্দা বিমানবন্দর
- ফ্লিক্সবাস। বিমানবন্দর থেকে কেন্দ্রীয় বাস স্টেশন অবধি চলাচলকারী সবচেয়ে কম মূল্যের বাস। প্রতিদিন প্রায় সকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ২ থেকে ৪টি বাস চলাচল করে (উভমুখী)। যাত্রার সময়কাল প্রায় ৪৫ মিনিট। যদি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বুক করা হয়, তাহলে মূল্য শুরু হয় ৩.৯০ ইউরো থেকে। অন্যথায়, চতুর্থ টার্মিনালের নয় নম্বর বে নির্দেশিত স্থান থেকে নির্গমন পথের অন্দ্রে একটি সবুজ রঙের ফ্লিক্সবাস টিকিট মেশিন রয়েছে, যেখানে প্রতি যাত্রীর জন্য ৬৯ ক্রোনার মূল্যে টিকিট বিক্রি হয় যার সাথে অতিরিক্ত ১০ ক্রোনার লেনদেন মূল্য দিতে হয়। বিমানবন্দর টিকিট সংরক্ষন কেন্দ্র থেকে ৭৯ ক্রোনার।
আর্লান্দা থেকে স্টকহোম যাওয়ার দ্বিতীয় সাশ্রয়ী বিকল্প হল, এসএল সংস্থার বাসে মার্স্তা পর্যন্ত গিয়ে সেখান থেকে নিত্যযাত্রীবাহী ট্রেন ধরা, তবে এই যাত্রাপথ অত্যন্ত ধীর ও সময়সাপেক্ষ। টার্মিনালের বাইরে থেকে ছেড়ে যাওয়া ৫৮৩ নং লোকাল বাস বিমানবন্দর ও মার্স্তা রেলস্টেশনের মধ্যে চলাচল করে। মার্স্তা রেলস্টেশন থেকে পরপর নিত্যযাত্রীবাহী ট্রেন (জে৩৬ লাইন, প্ল্যাটফর্ম ১৫/১৬-এ পৌঁছায়) স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশন পর্যন্ত যায়। পুরো যাত্রায় প্রায় ৬৫ মিনিট সময় লাগে এবং একমুখী টিকিটের জন্য সাধারণ ভাড়া ৬০ ক্রোনার। বিমানবন্দরে বিভিন্ন ধরনের টিকিটের মূল্যের উপর ছাড় পাওয়া যায়, যা এই গন্তব্যপথকে সবচেয়ে সাশ্রয়ী করে তুলেছে, (যদিও এটি অত্যন্ত সময়সাপেক্ষ)। প্রিপেইড(আগে থেকে পয়সা ভরে রাখা যায় এমন বিপনন কার্ড) এসএল অ্যক্সেস কার্ডের মাধ্যমে যাত্রার জন্য বৈধ টিকিট সংগ্রহ করা যায়। এসএল পরিষেবা ও টিকিটের ব্যবস্থা সম্পর্কে আরও জানতে স্টকহোম প্রশাসনিক অঞ্চল#গণপরিবহন বিভাগ দেখুন।
বিমানবন্দর থেকে বিশেষ বাস(এয়ারপোর্ট কোচ)
- ফ্লাইগবুসারনা। বিমানবন্দরের পঞ্চম, চতুর্থ এবং দ্বিতীয় বিমান অবতরন ক্ষেত্র (টার্মিনাল) থেকে এই বাসগুলি ছাড়ে (বাসগুলি প্রথমে ২য় টার্মিনালে যায় এবং তারপর তৃতীয় টার্মিনালে যায়) এবং শহরের প্রান্তীয় বাস স্টেশন (সিটিটার্মিনালেন) অবধি যায়, যা স্টকহোমের কেন্দ্রীয় বাস স্টেশনের কাছেই অবস্থিত। এই দৈন্যন্দিন বাস পরিষেবার মাধ্যমে বিমানবন্দর থেকে শহর অবধি যাতায়ত করতে প্রায় ৪৫ মিনিট সময় লাগে। টিকিট অনলাইন থেকে কিনলে কিছুটা সস্তা হয়। বিমাননবন্দরের ৫ম, ৪র্থ এবং ২য় টার্মিনালে থাকা মেশিন থেকে টিকিট কেনা যায়। ৫ম ও ৪র্থ টার্মিনালের প্রবেশ কক্ষ থেকেও টিকিট কাটা যায় এবং এছাড়াও কিছু সেভেন-ইলেভেন নামে পরিচিত দোকান থেকেও টিকিট পাওয়া যায়। বাসে নগদ অর্থে টিকিট কেনা যায় না, তবে ক্রেডিট কার্ড গ্রহণযোগ্য। সাধারণত বিমানবন্দরের যে নির্দিষ্ট স্থান থেকে বাস ছাড়ে সেখানে কিছু দালাল বাসের টিকিট বিক্রি করে। বাসটি সোলনার কিছু স্থানে (উলরিকসডাল/জারভা ট্যাভার্ন, ফ্রুসুন্দা, হাগা নোরা, হাগা সোদ্রা) ও ভাসাস্তানে (নোরা স্টেশনসগাটান এবং সাংক্ট এরিকসপ্ল্যান) থামে এবং তারপর সিটিটার্মিনালেনে পৌঁছায়। ফ্লিক্সবাসও এই একই গন্তব্যপথ অনুসরণ করে এবং সেটি আরও সাশ্রয়ী। প্রাপ্তবয়স্কদের জন্য একমুখী যাত্রার খরচ ১২৫ ক্রোনা, যুবসম্প্রদায়ের জন্য একমুখী যাত্রার খরচ ১৯৯ ক্রোনা, প্রাপ্তবয়স্কদের জন্য দ্বিমুখী যাত্রার খরচ ২০৯ ক্রোনা, যুবসম্প্রদায়ের জন্য দ্বিমুখী যাত্রার খরচ ১৮৯ ক্রোনা।
ট্যাক্সিতে
কয়েকটি বড় ট্যাক্সি সংস্থা আর্লান্দা বিমানবন্দর থেকে স্টকহোম শহরের কেন্দ্রীয় অঞ্চল পর্যন্ত ট্যাক্সি চালনা করে। এই ট্যাক্সির ভাড়া আগে থেকেই নির্ধারিত থাকে। স্ট্যান্ড থাকে ট্যাক্সি নিলে তার ভাড়া সাধারণত ৪৫০ ক্রোনা (ট্রান্সফার ট্যাক্সি) থেকে শুরু করে ৫২০ ক্রোনা পর্যন্ত হতে পারে। আপনি অপেক্ষমাণ ট্যাক্সিগুলোর মধ্যে যেকোন একটি বেছে নিতে পারেন, অথবা নির্দিষ্ট কোম্পানির ট্যাক্সির জন্য পরিচালকের কাছে অনুরোধ করতে পারেন। ছোট এবং অতিরিক্ত ব্যয়বহুল ট্যাক্সি কোম্পানিগুলোর ব্যাপারে সতর্ক থাকুন। প্রতিটি ট্যাক্সির ডান পাশের পিছনের জানালার উপর একটি হলুদ-সাদা কাগজের উপর ট্যাক্সির ভাড়া (প্রতি ১০ কিমি এবং ১৫ মিনিটের জন্য) লেখা থাকে। এমন ট্যাক্সি বেছে নিন যার মূল্য ৩৫০ ক্রোনার বেশি নয়। স্টকহোম শহরের কেন্দ্রে ট্যাক্সি করে পৌঁছাতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। কিছু কোম্পানির ক্ষেত্রে আপনি যদি আগেই ট্যাক্সি বুকিং করে রাখেন, তাহলে কম ভাড়ায় যাত্রা করতে পারেন। স্টকহোমে ট্যাক্সি ভ্রমণ সংক্রান্ত সাধারণ পরামর্শের জন্য নিচের ট্যাক্সি বিভাগটি দেখুন।
গাড়ীতে
আর্লান্দা বিমানবন্দর থেকে গাড়ী ভাড়া সম্পর্কিত তথ্যের জন্য বিমানবিন্দরের ওয়েবসাইট দেখুন।
ব্রোমা বিমানবন্দর

১৯৬৩ সাল থেকে সক্রিয় ব্রোমা বিমানবন্দরটি বর্তমান মানদন্ডের নিরিখে এক ক্ষুদ্র বিমানবন্দর। (ছবি: Tomas er, CC BY-SA 3.0)
ব্রোমা বিমানবন্দর, (বিএমএ আইএটিএ) স্টকহোমের ভেস্টেরওর্ত অঞ্চলে অবস্থিত ব্রোমা বিমানবন্দরটি এক ছোট আকারের বিমানবন্দর, যা স্টকহোম শহরের কেন্দ্র থেকে প্রায় ৮ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। বহু বছর ধরেই এই বিমানবন্দরটি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা নিয়ে চালু ছিল। ২০২৫ সাল নাগাদ এখানকার একমাত্র সক্রিয় বিমান সংস্থা হলো নিক্সেয়ার, যা গোথেনবার্গের নিকটবর্তী ট্রলহ্যাটান–ভ্যানার্সবর্গ বিমানবন্দর অবধি বিমান পরিচালনা করে।
ব্রোমা থেকে শহরে আসার সবচেয়ে সহজ উপায় হলো, ৩১ নং ট্রাম ধরে ব্রোমা ফ্লিগপ্ল্যাটস 31 থেকে আলভিক স্ট্র্যান্ড 30 31 পর্যন্ত যাত্রা করা আলভিক 12 17 18 19 30 31 স্টেশন থেকে স্টকহোম শহর পৌছাতে আপনি সবুজ লাইনের মেট্রো ধরতে পারেন। এই মেট্রো ধরে আপনি সহজেই শহরের প্রধান গণপরিবহন কেন্দ্র টি-সেন্ট্রালেনে পৌছাতে পারবেন। বিকল্পভাবে, যদি আপনি স্যান্ডিবার্গ বা সোলনা যেতে চান, তাহলে নোরা উলভসুন্ডা 30 31 স্টেশনে ট্রাম পরিবর্তন করতে হবে। এখান থেকে ৩০ নং লাইনের ট্রাম ধরে সোলনা স্টেশনে যাওয়া যায়। ব্রোমা থেকে টি-সেন্ট্রালেন পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগে এবং প্রতি ২০ মিনিটে, ৩১ নং ট্রামলাইন থেকে একটি ট্রাম ছাড়ে।

স্কাভস্তা (ছবি: Babbsack, CC BY-SA 3.0)
স্কাভস্তা বিমানবন্দর
স্কাভস্তা বিমানবন্দর (এনওয়াইও আইএটিএ) স্টকহোমের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১০০ কিমি (৬২ মাইল) দূরে, নিউশেপিং শহরের প্রান্তে অবস্থিত। অবস্থান বিবেচনার নিরিখে "স্টকহোম-স্কাভস্তা" নামটি কিছুটা বিভ্রান্তিকর বলা যায়। ২০২৩ সাল থেকে এই বিমানবন্দরে কেবলমাত্র উইজএয়ার এবং নরউইজিয়ান বিমান সংস্থার বিমান অবতরিত হয়। এই দুই সংস্থার বিমান তিরানা, সোফিয়া, বুদাপেস্ট, স্কোপিয়ে, গদানস্ক, ক্রাকোভ, ওয়ারশ, বুখারেস্ট, বেলগ্রেড, আলিকান্তে এবং মালাগার গমন করে। যেসকল যাত্রী সস্তায় ভ্রমণ করার পক্ষপাতী তারা যদি আকাশপথে এসে এই বিমানবন্দরে অবতরণ করেন তাহলে তাদের ক্ষেত্রে মূল শহরে পৌঁছানোর খরচ এবং সময় প্রকৃত বিমানযাত্রার চেয়েও বেশি হতে পারে।
বিমানবন্দর থেকে শহরে যাওয়ার জন্য সবচেয়ে ব্যবহারিক বিকল্প হল এয়ারপোর্ট কোচ বাস। এই বাসের জন্য অনলাইন থেকে টিকিট কাটলে প্রাপ্তবয়স্কদের জন্য ভাড়া লাগে ১৯৯ ক্রোনা। শহরে পৌছাতে বাসটি প্রায় ৮০ মিনিট সময় নেয়। আরও সাশ্রয়ী মূল্যে যদি যাতায়ত করতে চান তাহলে ৫১৫ নং অথবা ৭১৫ নং বাসে চড়ে নিউশেপিং রেল স্টেশনে চলে যান (নিউশেপিং কেন্দ্রীয় রেলস্টেশনে নামুন), যেখান থেকে এসজে সংস্থা নরশেপিং–নিউশেপিং–স্টকহোম রেলপথে নিজস্ব ট্রেন পরিচালনা করে (সময়সূচি অনুযায়ী ট্রেনের সময় দেখে নিন, কিছু নির্দিষ্ট স্টেশনেই ট্রেন পরিষেবা উপলব্ধ)। ট্রেনের ভাড়া শুরু হয় ২৬ ক্রোনা থেকে, যার সাথে অতিরিক্ত ৪৯ ক্রোনা দিতে হয়(২০ বছরের নিচে যুবকদের জন্য ভাড়া লাগে ১৬ ক্রোনা যার সাথে অতিরিক্ত ৪৯ ক্রোনা দিতে হয়)। এই ট্রেনের টিকিট কেনার দুটি উপায় হল:
- ১.এসজের ওয়েবসাইট থেকে স্কাভস্তা থেকে স্টকহোম পর্যন্ত একটি সম্মিলিত টিকিট কিনুন, যা লোকাল বাস ও আঞ্চলিক ট্রেন উভয় যাত্রার জন্যই বৈধ।
- ২.লোকাল বাসে উঠেই ভিসা বা মাস্টারকার্ড সংস্থার লেনদেন সম্পর্কিত কার্ড ব্যাবহার করে ভাড়া দিন (নগদ গ্রহণযোগ্য নয়) এবং নিউশেপিং স্টেশনে নেমে ট্রেনের টিকিট কিনুন।
স্কাভস্তা থেকে স্টকহোম পৌঁছাতে সময় লাগে প্রায় ৮০ মিনিট এবং স্কাভস্তা থেকে আর্লান্দা বিমানবন্দরে যেতে সময় লাগে প্রায় ১০০ মিনিট।
শুধুমাত্র নির্দিষ্ট দিনে এই যাত্রাপথের ভাড়া সর্বনিম্ন থাকে। এই পথে গণপরিবহনের সাধারণ ভাড়া শুরু হয় ৯৭ ক্রোনা থেকে। সর্বনিম্ন ভাড়ার টিকিটগুলো ফেরতযোগ্য বা পুনরায় সংরক্ষনযোগ্য নয়।
সার্বজনীন পরিবহন সময়সূচি রেস্রোবোট ওয়েবপেজে পাওয়া যাবে।
ভেস্টেরোস বিমানবন্দর
(ভিএসটি আইএটিএ) স্টকহোমের পশ্চিমে প্রায় ১০০ কিমি দূরে ভেস্টেরোস শহরে অবস্থিত। এই বিমানবন্দর থেকে রায়ানএয়ার সংস্থা দ্বারা পরিচালিত বিমান লন্ডনের স্ট্যান্ডস্টেডে যাত্রা করে। স্কাভস্তার মতো, ভেস্টেরোস বিমানবন্দরেও পৌঁছানোর দুটি উপায় রয়েছে: এক, আপনি স্টকহোমের প্রান্তীয় বাস স্টেশন থেকে এয়ারপোর্ট কোচ ধরতে পারেন। বাসে একমুখী যাত্রার ভাড়া ১৩৯ ক্রোনা, দ্বিমুখী যাত্রার ভাড়া ২৪৯ ক্রোনা। সময় লাগে প্রায় ৮০ মিনিট। বিকল্পভাবে, আপনি শাটল ট্যাক্সি নিতে পারেন (অনলাইনে আগে থেকে ট্যাক্সি সংরক্ষণ করা যায়, তবে ২০১৬ সাল পর্যন্ত অনলাইন সংরক্ষণ ওয়েবসাইটটি শুধুমাত্র সুইডিশ ভাষায় উপলব্ধ ছিল), যা আপনাকে বিমানবন্দর থেকে ভেস্টেরোস রেল স্টেশনে মাত্র ৬ থেকে ৭ মিনিটে পৌঁছে দেবে। প্রত্যেক বিমান আগমনের ২০ মিনিট পর অবতরণ ক্ষেত্রের বাইরে থেকে এই শাটল ট্যাক্সি ছাড়ে এবং একমুখী যাত্রার ভাড়া ৫০ ক্রোনা। সেখান থেকে স্টকহোম-ভেস্টেরোস-ওরেব্রো-হলসবার্গ-গোথেনবার্গ রেলপথের আঞ্চলিক ট্রেন ধরে স্টকহোম পৌঁছানো যায়(সময়সূচী, এম-এফ = সোমবার-শুক্রবার, এল = শনিবার, এসওএইচ = রবিবার এবং ছুটির দিন), সময় লাগে ৫৩ মিনিট এবং ভাড়া ৫৯ ক্রোনা। অর্থাৎ মোট যাত্রাপথের খরচ দাঁড়ায় ১০৯ ক্রোনা। এইভাবে ভেস্টেরোস বিমানবন্দর থেকে স্টকহোম পর্যন্ত যাত্রা করতে মোট সময় লাগে প্রায় ৬৫ মিনিট, যা এয়ারপোর্টের বিশেষ বাস পরিষেবার তুলনায় আপনাকে প্রায় ২৫ মিনিট আগে শহরে পৌঁছে দেবে, কারণ বিশেষ বাস বিমানবন্দর থেকে ১০ মিনিট পরে ছাড়ে।
ট্রেনে
আরও দেখুন: সুইডেনে রেল এবং বাস ভ্রমণ । . কেন্দ্রীয় রেলস্টেশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য দেখুন: স্টকহোম/নররমালম

স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশন (ছবি: Arild Vågen, CC BY-SA 3.0)

যখন আপনি সড়কপথে বা রেলে করে, দক্ষিন দিক থেকে স্টকহোমের কেন্দ্রীয় রেলস্টেশনে প্রবেশ করবেন, তখন সেতুর থেকে শহরের দৃশ্য দেখতে ভুলবেননা। (ছবি: ArildV, CC BY-SA 3.0)
স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশন বা স্টকহোম সেন্ট্রাল স্টেশন স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশন বা স্টকহোম সেন্ট্রাল স্টেশন শহরের প্রধান রেলস্টেশন, যেখান থেকে নিত্যযাত্রীবাহী ট্রেন এবং দূরপাল্লার ট্রেন ছাড়ে। এই রেলস্টেশন নররমালম অঞ্চলে অবস্থিত এবং টি-সেন্ট্রালেন (স্টকহোম মেট্রোর কেন্দ্রস্থল) ও সিটিটার্মিনালেটের (দূরপাল্লার বাস স্টেশন) সঙ্গে সংযুক্ত। স্টেশনের ভিতরে জাতীয় রেল সংস্থা এসজের একটি সংরক্ষণ কেন্দ্র রয়েছে এবং তাদের ওয়েবসাইট থেকে টিকিট সংরক্ষণের পাশাপাশি ভ্রমণ পরিকল্পনাও করা যায়। স্নাল্টোগেট, ভে এবং ফ্লিক্সট্রেন সংস্থার পক্ষ থেকেও স্টকহোমে রেল পরিষেবা প্রদান করা হয়।
স্টকহোম শহরে আন্তর্জাতিক ট্রেনের যাতায়ত রয়েছে। কোপেনহেগেন (ডেনমার্ক) এবং অসলো (নরওয়ে) থেকে স্টকহোম পর্যন্ত সরাসরি ট্রেন সংযোগ আছে। কোপেনহেগেন থেকে আসতে ট্রেনে সময় লাগে প্রায় পাঁচ ঘণ্টা এবং অসলো থেকে সাড়ে চার থেকে পাঁচ ঘণ্টা। প্রতিদিন একাধিক ট্রেন চলাচল করে। নার্ভিক থেকে স্টকহোম পর্যন্ত প্রতিদিন একটি ট্রেন চলে, যেখানে শয়নযানের ব্যবস্থা আছে (১৪ ঘণ্টা সময় লাগে)। ট্রনহাইম থেকে স্টকহোম আসতে চাইলে স্টরলিন এবং সুন্দসবল্লে দ্রুত ট্রেন পরিবর্তন করতে হয় (১০ ঘণ্টা সময় লাগে)। জাতীয় রেল সংস্থা এসজে এবং বেসরকারি রেল সংস্থা স্নাল্টোগেট মরসুম অনুযায়ী বার্লিন ও হামবুর্গ থেকে প্রতিদিন রাত্রীকালীন ট্রেন পরিচালনা করে, সময় লাগে ১২ থেকে ১৪ ঘণ্টা।
অভ্যন্তরীণ রেল পরিষেবার ক্ষেত্রে, সুইডেনের বিভিন্ন শহর ও অঞ্চলের সাথে স্টকহোমের সরাসরি রেল সংযোগ রয়েছে। গোথেনবার্গ (সময় ৩ ঘণ্টা), মালমো (সময় সাড়ে চার ঘণ্টা), সুন্দসবল্ল (সময় সাড়ে ৩ ঘণ্টা) এবং ওস্টারসুন্ড (সময় ৫ ঘণ্টা) থেকে দ্রুতগামী এসজে ২০০০ এবং এসজে ৩০০০ ট্রেন পরিষেবা চালু আছে। অন্যান্য ট্রেনগুলিও সাধারণত একই রেলপথ অনুসরণ করে, তবে তারা কিছুটা ধীরে চলে এবং তাদের ভাড়া অনেক কম হতে পারে। সুইডেনের অন্যান্য মাঝারি আকারের শহরগুলোর সাথেও স্টকহোমের ট্রেন সংযোগ রয়েছে। মালমো থেকে রাত্রিকালীন ট্রেন পরিষেবা রয়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন শহর যেমন, লুলিয়া, কিরুনা এবং উমিয়ার সাথেও ট্রেন সংযোগ রয়েছে। উত্তরের শহরের সাথে সংযোগকারী এই ট্রেন পরিষেবাগুলির সূচনাবিন্দু হল সুদূর উত্তর নরওয়ের নার্ভিক শহর। নার্ভিক ও স্টকহোমের সংযোগকারী এই ট্রেনের যাত্রাপথে ল্যাপল্যান্ড অঞ্চলের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়।
বাসে
কেন্দ্রীয় বাস স্টেশন বা সিটি টার্মিনাল সিটি টার্মিনাল হলো স্টকহোমের প্রধান বাস স্টেশন, যা স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশন এবং টি-সেন্ট্রালেন মেট্রো স্টেশনের সন্নিকটে অবস্থিত। এখান থেকে সুইডেনের অধিকাংশ শহরের উদ্দেশে প্রতিদিন একাধিক বাস ছাড়ে এবং কিছু আন্তর্জাতিক বাসও ছাড়ে। এখান থেকে প্রতিদিন ফ্লিক্সবাস সংস্থার বাস কোপেনহেগেন এবং অসলোর উদ্দেশ্যে রওনা দেয় এবং সপ্তাহে দুবার বার্লিনের উদ্দেশ্যে বাস ছাড়ে। এছাড়াও হামবুর্গ, হ্যানোভার, কোলন, ভুপারটাল এবং বার্লিনসহ আরও কিছু গন্তব্যের জন্য ফ্লিক্সবাস সংস্থা বাস পরিষেবা প্রদান করে। নেটবাস সংস্থা অসলো পর্যন্ত একটি বাস পরিচালনা করে। তাপানিস বাস সংস্থা ফিনল্যান্ডের টোরিনো থেকে স্টকহোম পর্যন্ত একটি বাস চালায়, যা ই৪ মহাসড়ক দিয়ে যায়।
নৌকাযোগে
কর্নহ্যামনস্টর্গ, পুরাতন শহরের একটি খালবেষ্টিত চত্বর (ছবি: CC BY-SA 2.0 de)
স্টকহোমে আন্তর্জাতিক বিলাসবহুল ক্রুজ জাহাজ (দেখুন: বাল্টিক সাগরে ক্রুজ জাহাজে ভ্রমণ) এবং স্থানীয় বাল্টিক সাগর ফেরি পরিষেবা উপলব্ধ(এখানে "ফেরি" শব্দটি কিছুটা বিভ্রান্তিকর, কারণ বেশিরভাগই বিশাল আকারের জাহাজ)। এই ফেরিগুলোর মাধ্যমে স্টকহোম শহরের সাথে হেলসিঙ্কি, মারিয়েহাম্ন, তুর্কু (স্থানীয়ভাবে ফিনল্যান্ডবাটার বা "ফিনল্যান্ড বোট" নামে পরিচিত), রিগা এবং তালিন ইত্যাদি শহরের নিত্য সংযোগ বজায় থাকে। শহরগুলোর মধ্যে যাতায়াতের জন্য সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলো এই ফেরি পরিষেবা। স্টকহোমের বাইরে কোথাও যেতে চাইলে বা বাইরের কোনো স্থান থেকে স্টকহোমে আসতে চাইলে এই জাহাজ ব্যবহার করতে পারেন। দ্বিমুখী যাত্রার জন্য যদি ক্রুজ (ক্রুজিং) বুক করেন, তবে ভাড়া আরও সস্তা হয়। একটি ৪ জনের পূর্ণ কেবিনের ভাড়া মাত্র ৮০ ক্রোনা (!) হতে পারে এবং ভিড়ভাট্টার সময় বা সপ্তাহান্তের দিনেও ক্রুজে সর্বনিম্ন ৪ শয্যা কেবিনের ভাড়া মাত্র ৪০০ ক্রোনার বেশি হতে পারে। তুলনামূলকভাবে, একমুখী যাত্রার জন্য কেবিন টিকিটের দাম সাধারণত ১০০০ ক্রোনার বেশি হয়।
স্টকহোমের তিনটি স্থান থেকে ক্রুজ জাহাজ ছাড়ে:
উত্তর ওস্টারমালম অঞ্চলে ভার্টাহামনেন ভার্টাহামনেন এবং ফ্রিহমনেন ফ্রিহমনেন নামক দুটি বন্দর থেকে ক্রুজ জাহাজ ছাড়ে। একটি স্থান অপরটির থেকে পূর্বদিকে এক কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই দুটি স্থান থেকে টালিঙ্ক সংস্থা দ্বারা পরিচালিত ক্রুজ জাহাজ ছাড়ে। ফ্রিহমনেন থেকে রিগার উদ্দেশ্যে জাহাজ ছাড়ে এবং ভার্টাহামনেন থেকে তুর্কু, হেলসিঙ্কি, তালিন ও মারিয়েহাম্নের জাহাজ ছাড়ে।
ভার্টাহামনেন বন্দর গার্ডেট মেট্রো স্টেশন থেকে ৪০০ মিটার দূরে অবস্থিত। রাস্তায় নির্দেশিকা দেখে পথ চেনা যায়। আপনি কুংস্ট্রাডগার্ডেন থেকে আসতে চাইলে ৭৬ নং বাস ধরতে পারেন। আবার যদি ফ্রিহমনেন যেতে চান, তাহলে টি-কার্লাপান স্টেশনে যান এবং সেখান থেকে ৭২ নং বাস ধরে ফিল্মহুসেট যান। তারপর সেখান থেকে ৭৬ নং বাস ধরে মাগাসিন ৩ বাস স্টেশন পর্যন্ত যান যা ফ্রিহমনেনের নিকটেই অবস্থিত। যদি আপনার সঙ্গে অনেক মালপত্র থাকে, অথবা আপনার ক্রুজ জাহাজটি মাগাসিন ৯ চিহ্নিত স্থানে নোঙর করে, তাহলে বিকল্প পরিবহন ব্যাবস্থার বিবেচনা করা ভালো।
সোদরমালমে অবস্থিত স্ট্যাডসগার্ডেনস্ট্যাডসগার্ডেন থেকেও কিছু জাহাজ ছাড়ে এবং এখান থেকে অভ্যন্তরীণ বন্দরের চমৎকার দৃশ্য দেখা যায়। এই জাহাজ অবতরণ স্থল ভাইকিং লাইন সংস্থার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে মারিয়েহাম্ন, হেলসিঙ্কি এবং তুর্কুর উদ্দেশ্যে ভাইকিং লাইনের ফেরি ছাড়ে। এছাড়াও এখান থেকে মারিয়েহাম্নের উদ্দেশ্যে ২২ ঘণ্টার ক্রুজও পরিচালিত হয়। হল্যান্ড আমেরিকান ক্রুজের মতো বড় ক্রুজ জাহাজ সাধারণত এখানেই নোঙর করে।
স্টকহোম শহরের কেন্দ্র থেকে স্ট্যাডসগার্ডেন পর্যন্ত সরাসরি বাস পরিষেবা রয়েছে। এখানে আসার জন্য স্টকহোমের টি-সেন্ট্রালেন থেকে ৫৩ নম্বর বাস এবং কুংস্ট্রাডগার্ডেন থেকে ২ নম্বর বাস ধরতে পারেন। শহরের কেন্দ্র থেকে ভূগর্ভস্থ পরিবহন ব্যবস্থার মাধ্যমে যাতায়ত করতে চাইলে প্রথমে টি-স্লাসেনে যান এবং সেখান থেকে বাস স্টেশনের দিকে যান। ৪০১–৪২২ নম্বর, ৪৪২–৪৪৯ নম্বর অথবা ৪৭১ নম্বর বাস ধরে সরাসরি লন্ডনভায়াডাক্ট পর্যন্ত যান। স্ট্যাডসগার্ডেন বন্দরটি সেখান থেকে কাছেই অবস্থিত। বিকল্পভাবে, আপনি ৫৩ নম্বর বাস এবং ৭১ নম্বর বাসে যাত্রা করতে পারেন, যা স্লাসেন এবং ভাইকিং লাইন জেটিঘাটের মধ্যে যাতায়ত করে। তবে বাসে উঠে টিকিট কেনা যায় না, বাস স্টেশনের পর্যটন অফিসে (কমপক্ষে দিনভিত্তিক পাস) টিকিট পাওয়া যায়। আপনি চাইলে স্লাসেন পর্যন্ত হেঁটেও যেতে পারেন (দূরত্ব এক কিলোমিটারের একটু বেশি) এবং সেখান থেকে টিকিট কিনতে পারেন।
আরও একটি সুবিধাজনক কিন্তু তুলনামূলকভাবে ব্যয়বহুল বিকল্প হলো ফ্লাইগবুসারনা সংস্থা দ্বারা পরিচালিত শাটল বাসে যাতায়ত করা। এই বাসগুলি জেটি থেকে সরাসরি শহরের কেন্দ্রীয় বাস স্টেশন (সিটিটার্মিনালেন) অবধি যায়। এই বাসে একমুখী যাত্রার ভাড়া ৫৫ ক্রোনা এবং দ্বিমুখী যাত্রার ভাড়া ৯০ ক্রোনা। টিকিট বাসে উঠে কিনতে পারেন অথবা ফ্লাইগবুসারনা এবং ভাইকিং লাইনের অস্থায়ী দোকানে পাওয়া যায়। বাসে টিকিট কিনতে চাইলে শুধুমাত্র ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনতে হবে। ফেরি পৌঁছানোর ১৫–৬০ মিনিট পর এবং ফেরি ছাড়ার ১–৩ ঘণ্টা আগে বন্দর থেকে একাধিক বাস ছাড়ে।[১] আপনি যদি গাড়ি চালিয়ে যেতে চান, তাহলে প্রথমে দিকনির্দেশনা অনুসরণ করে স্লাসেন আসুন (স্লাসেন অঞ্চলে ভ্রমণ স্থানীয়দের জন্যও বিভ্রান্তিকর, তাই আপনি যদি কোনো ভুল রাস্তা ধরে ফেলেন তাহলে বিব্রত হবেন না), তারপর স্ট্যাডসগার্ডস্টারমিনালেনে এসে ফিনল্যান্ড/ভাইকিং লাইনে যাওয়ার রাস্তা ধরুন।
কিছু ক্রুজ জাহাজ স্টকহোমের দক্ষিণে ৫০ কিমি দূরে নিনাশামনে থামে। স্থানীয় ৪৩ নং লাইনে এসএল সংস্থার নিত্যযাত্রীবাহী ট্রেন চলাচল করে যা এই বন্দরকে মূল শহরের সাথে সংযুক্ত করেছে। এছাড়াও কিছু দ্রুতগামী বাস রয়েছে। বাসে প্রাপ্তবয়স্ক যাত্রীদের জন্য ধার্য ভাড়া ১০৯ ক্রোনা।
গাড়ীতে
ইউরোপের ই৪, ই১৮ এবং ই২০ মহাসড়ক স্টকহোম শহরে এসে মিলিত হয়েছে। মালারেন হ্রদের উপর উত্তর-দক্ষিণমুখী সেতুগুলোর সংখ্যা বেশ কম, ফলে ভিড়ভাট্টার সময় এগুলোতে বেশ যানজট দেখা যায়। স্টকহোম শহর ও আশেপাশের রাস্তাগুলো টোল জোনের (সড়ক শুল্ক পরিষেবা অঞ্চল) অন্তর্গত (যাকে খানিকটা ব্যাঙ্গাত্মকভাবে "যানজট কর" হিসাবেও উল্লেখ করা হয়)। বিদেশি নম্বরপ্লেটযুক্ত গাড়িগুলোকেও এই কর দিতে হয়। বিস্তারিত জানতে নিচের "কিভাবে ঘুরবেন" বিভাগটি দেখুন।
কিভাবে ঘুরবেন
গণপরিবহনের মাধ্যমে সহজেই স্টকহোমে ঘুরে বেড়ানো যায়। গরমের সময় সাইকেল চালিয়েও শহরে ঘোরা যায়। গাড়ি নিয়ে ভ্রমণ করতে চাইলে শহরের বাইরের অঞ্চলগুলো বেশি উপযোগী।
গণপরিবহনে
বিস্তারিত জানতে স্টকহোম শহরের গণপরিবহন ব্যাবস্থা দেখুন
এসএল (স্টোরস্টকহোমস লোকালট্রাফিক অথবা বৃহত্তর স্টকহোম স্থানীয় পরিবহন) সংস্থা স্টকহোম অঞ্চলে মেট্রো, নিত্যযাত্রীবাহী ট্রেন এবং বাস পরিষেবা পরিচালনা করে। এর পাশাপাশি শহরে কিছু সাধারণ রেল ও ফেরি পরিষেবা রয়েছে যা সমস্ত স্টকহোম প্রশাসনিক অঞ্চলের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। উত্তরে সিগতুনা এবং নরতেলিয়ে থেকে দক্ষিণে স্যোদারতেলিয়ে এবং নিনাশামন পর্যন্ত বিস্তৃত এই গণপরিবহন পরিষেবা। অতিরিক্ত ভাড়ার বিনিময়ে উপসালা, গেনস্টা এবং বালস্টা পর্যন্ত যাওয়া যায় (বিস্তারিত নিচে দেখুন)।
এসএলের ওয়েবসাইটে ইংরেজি ভাষায় বিস্তারিত টিকিট ও মূল্য সংক্রান্ত তথ্য এবং যাত্রা পরিকল্পনা সূচী রয়েছে। এটি নিয়মিত হালনাগাদ করা হয়।
টিকিট

প্ল্যাটফর্মের স্বয়ংক্রিয় টিকিট যন্ত্রগুলিতে ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান করা যায়। (ছবি: Gabbe, Public domain)
স্টেশনের প্রবেশদ্বারে বৈদ্যুতিন কার্ড পরীক্ষণ যন্ত্র আছে। এই যন্ত্রের সাহায্যে ক্রেডিট কার্ড ব্যবহার করে আপনি সহজেই টিকিটের জন্য অর্থ প্রদান করতে পারবেন।
এসএল সংস্থার সমস্ত পরিষেবায় একটি সমন্বিত টিকিট ব্যবস্থার অন্তর্গত, যা আরএফআইডি কার্ডের মাধ্যমে পরিচালিত হয়। এই কার্ডটি স্টেশনের প্রবেশদ্বার ও অন্যান্য স্থানে স্থাপিত বিশেষ বৈদ্যুতিন কার্ড পরীক্ষণ যন্ত্রে সংকেত প্রেরণ করে। কার্ডটি কিনতে ২০ ক্রোনা খরচ হয় এবং এর মাধ্যমে এসএলের সব ধরনের টিকিট সংরক্ষণ করা যায়।
এসএলের দুই ধরনের টিকিট রয়েছে, পাস এবং কুপন। এসএল কেন্দ্র থেকে এই পাস ও কুপন কেনা যায় (কেন্দ্রীয় রেল স্টেশন এবং টি-সেন্ট্রালেনের মতো বিভিন্ন রেল ও বাস স্টেশনে এসএলের কেন্দ্র রয়েছে), পাশাপাশি কিছু প্রেসবাইরান দোকান, বেশিরভাগ বৃহৎ বিপণন কেন্দ্র এবং কিছু ছোট অস্থায়ী দোকান থেকেও টিকিট পাওয়া যায়। বাসে ওঠার পর টিকিট কেনা যায় না, তবে আধুনিক ডেবিট/ক্রেডিট কার্ড পরীক্ষকের সাহায্যে ভাড়া পরিশোধ করা যায়।
এসএলের গণপরিবহন সংক্রান্ত পাস ২৪ ঘণ্টা, ৭২ ঘণ্টা, ৭ দিন এবং ৩০ দিনের জন্য উপলব্ধ থাকে। এই পাসের মাধ্যমে আর্লান্দা কেন্দ্রীয় স্টেশন এবং তার উত্তরদিকে অবস্থিত স্টেশনগুলি বাদে সমস্ত স্টেশন থেকে বাস, ট্রাম, টি-বানা (মেট্রো), নিত্যযাত্রীবাহী ট্রেন এবং জুর্গার্ডেন ফেরিতে সীমাহীন যাত্রা করা যায়। কুপন টিকিটের মাধ্যমে ৭৫ মিনিটের জন্য (স্টেশন বা গন্তব্য পরিবর্তন হলেও প্রযোজ্য) সীমাহীন ভ্রমণ করা যায়। যদি দুই বা তার বেশি যাত্রী একসঙ্গে টিকিট কেনেন, তাহলে ছাড়ের সুবিধা দেওয়া হয়।
এসএল অ্যাপের মাধ্যমে একক টিকিট এবং পাস কেনা যায়। অ্যাপে ব্যবহারের আগে টিকিটের বৈধতা যাচাই করতে হয়। যাচাই করার পর টিকিটটি একটি বড় কিউআর কোডের আকারে প্রদর্শিত হয়। বিকল্পভাবে, এসএল অ্যাক্সেস কার্ড "রেকাসার" মাধ্যমে কুপন টিকিট ডাউনলোড করা যায়। এছাড়াও স্বয়ংক্রিয় টিকিট যন্ত্র, অস্থায়ী টিকিট সংরক্ষণ কেন্দ্র এবং রেলকর্মীদের কাছ থেকে কাগজে ছাপা টিকিট কেনা যায়।
উন্নত প্রযুক্তির কন্ট্যাক্টলেস লেনদেন কার্ড (মাস্টারকার্ড, মাইস্ট্রো, ভিসা এবং ভিসা ইলেকট্রন) ব্যবহার করে আপনি একটি টিকিট কিনতে পারেন (৭৫ মিনিটের সীমাহীন যাত্রার জন্য)। আপনি যখন কোনো গণপরিবহনে উঠবেন, তখন প্রতিবার আপনার টিকিটের বৈধতা যাচাই করতে হবে। স্থানীয় গণপরিবহনের সামনের দিকে একটি আয়তাকার টিকিট পরীক্ষণ যন্ত্র থাকে, যেখান থেকে আপনি টিকিটের বৈধতা যাচাই করতে পারেন। ট্রামে যাত্রা করলে একজন টিকিট পরীক্ষক আপনার কাছে এসে বৈধ টিকিট আছে কিনা তা পরীক্ষা করতে পারেন। টিকিট পরীক্ষকের কাছে যে যন্ত্র আছে, সেখানে একটি 'বিপ' শব্দ বেজে ওঠে; তারপর যদি যন্ত্রে সবুজ আলো জ্বলে ওঠে, তাহলে বোঝা যায় যে টিকিটের বৈধতা সফলভাবে যাচাই করা হয়েছে।
১২ বছরের নিচের শিশুরা যদি প্রাপ্তবয়স্কদের সঙ্গে ভ্রমণ করে, তাহলে তারা শুক্রবার দুপুর থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত বিনামূল্যে যাতায়াত করতে পারে। ৭ বছরের নিচের শিশুরা যেকোনো দিনই বিনামূল্যে যাতায়াত করতে পারে, যদি তাদের সঙ্গে একজন বৈধ টিকিটধারী প্রাপ্তবয়স্ক থাকে।
এয়ারপোর্টের বিশেষ বাস পরিষেবা এয়ারপোর্ট কোচ, আর্লান্দা এক্সপ্রেস এবং আঞ্চলিক ট্রেনে এসএল কার্ড বৈধ নয়।
স্টকহোম মেট্রো

টেকনিস্কা হোগস্কোলান বা কারিগরি বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে শিল্পকর্ম। (ছবি: User: (WT-shared) Globentrekker at wts wikivoyage, CC BY-SA 3.0)
স্টকহোমের দ্রুতগামী মেট্রো রেল ব্যবস্থা স্থানীয়ভাবে টানেলবানা [ˌtɵnəlˈbɑːna] নামে পরিচিত যাকে সংক্ষেপে টি-বানা বা শুধু টি হিসেবেও অভিহিত করা হয়। ১০০টি স্টেশন নিয়ে গঠিত স্টকহোমের মেট্রো পরিষেবা, যার মাধ্যমে শহরের অভ্যন্তর ও আশেপাশের শহরতলির অঞ্চলগুলির মধ্যে যোগাযোগ সুদৃঢ় হয়েছে। সপ্তাহের কর্মদিবসগুলিতে মেট্রো রেল সকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত চলে এবং সপ্তাহান্তে (শুক্রবার রাত থেকে রবিবার) ২৪ ঘণ্টা চালু থাকে। কর্মদিবসে রাতের বেলা যখন মেট্রো চলেনা তখন তার পরিবর্তে রাত্রিকালীন বাস চালনা করা হয়।
স্টকহোম শহরে যাতায়াতের সবচেয়ে দ্রুত ও কার্যকর মাধ্যম হিসাবে বিবেচিত হয় স্টকহোম মেট্রো রেল পরিষেবা টানেলবানা।
স্টকহোমের মেট্রো স্টেশন তার শৈল্পিক অন্দরসজ্জার জন্য বিশেষভাবে পরিচিত। প্রত্যেক স্টেশনে কিছু না কিছু শৈল্পিক নিদর্শন পরিলক্ষিত হয়। বিশেষ করে মেট্রোর নীল লাইন বা ব্লু লাইনের স্টেশনগুলির শৈল্পিক সজ্জা দেখার মতো।
স্টকহোম শহরে কোন অঞ্চলকে চিহ্নিত করতে প্রায়শই তার নিকটবর্তী মেট্রো স্টেশনের নাম ব্যাবহার করা হয়। শহরের কোন অঞ্চলের নামে টি অক্ষর থাকলে বুঝতে হবে যে সেটা স্টকহোম মেট্রো "টানলবানারই" সংক্ষিপ্ত রূপ, এরকমই শহরের একটি অঞ্চলের নাম হল "টি গামলা স্তান"। এই নিবন্ধে শহরের বিভিন্ন প্রাসঙ্গিক অঞ্চলের নাম উল্লেখ করতেও এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।
নিত্যযাত্রীবাহী ট্রেন
স্টকহোমের নিত্যযাত্রীবাহী ট্রেন সংযোগ ব্যাবস্থা স্থানীয়ভাবে পেন্ডেলটাগ নামে পরিচিত। এই ট্রেন সংযোগ ব্যাবস্থা মোট ৫৩টি স্টেশন নিয়ে গঠিত, যাদের মধ্যে রয়েছে উপাসালা, নিভস্তা, বালস্টা (উপাসালা প্রদেশ), এবং গনেস্তা (সোডারম্যানল্যান্ড প্রদেশে)। এই স্টেশনগুলিকে জে চিহ্নের মাধ্যমে চিহ্নিত করা থাকে। স্মস্ত শহরমুখী ট্রেঙ্গুলি এখন স্টকহোম স্টেশনের মধ্য দিয়ে যায়, যা স্টকহোমের প্রধান কেন্দ্রীয় রেলস্টেশন স্টকহোম সেন্ট্রালের পাশেই অবস্থিত।
এসএল গণপরিবহন সংস্থার টিকিট এই নিত্যযাত্রীবাহী ট্রেনগুলিতে বৈধ, তবে ব্যতিক্রম হলো ৩৮ নং লাইনের নিভস্তা এবং উপাসালা স্টেশন, যেখানে শুধু উপাসালারর স্থানীয় পরিবহন ভাড়াই বৈধ। আর্লান্দা বিমানবন্দরেও এসএল টিকিট প্রযোজ্য নয় (বিস্তারিত #বিমানে বিভাগে দেখুন)।
ধীরগতির ট্রেন/ট্রাম
স্টকহোমে একাধিক লাইট মেট্রো লাইন রয়েছে:
- ত্বারবানানের (প্রাদেশিক ট্রামলাইন) মাধ্যমে ভ্যাস্টারোর্ট প্রদেশ সোদেরোর্তের সঙ্গে সংযুক্ত।
- লিডিঙ্গোবানানের (লিডিঙ্গো মেট্রো লাইন) মাধ্যমে ওস্টারমালমের রপস্টোন স্টেশনটি লিডিঙ্গোর সঙ্গে সংযুক্ত। পূর্ব প্রান্তে গাশাগা ফেরিঘাট স্টেশনে বেশ কয়েকটি ফেরি থামে যারা দ্বীপপুঞ্জ অঞ্চলে চলাচল করে।
- ভ্যাস্টারোর্টের নকবিবানান ট্রামের মাধ্যমে নকবি এলাকা ও টানেলবানা মেট্রোর সবুজ লাইনের আলভিক স্টেশনের মধ্যে যাতায়ত সুগম হয়েছে।
- স্পারভ্যাগ সিটি(ট্রামওয়ে সিটি) নামক ট্রামটি স্টকহোমের কেন্দ্রীয় স্টেশন থেকে ওয়াল্ডেমারসুড্ডে (জুগার্ডেন) পর্যন্ত চলে।
বাসগুলি
স্টকহোমের জনবহুল এলাকাসমূহ, যেখানে মেট্রো, রেল বা ট্রাম চলাচল সম্ভন নয়, সেখানে বাস পরিষেবার মাধ্যমে সংযোগ বজায় থাকে। শহরের অভ্যন্তরে চারটি প্রধান বাস গন্তব্যপথ বা লাইন আছে (১ থেকে ৪ নম্বর)। শহরে বড় নীল রঙের বাস চলে, যা কর্মদিবসে প্রতি ৩–১০ মিনিট নির্দিষ্ট স্থান থেকে ছাড়ে। অন্যান্য, কম ভিড়ভাট্টার বাস লাইনগুলিতে (কর্মদিবসে প্রতি ৭–২০ মিনিট) লাল রঙের বাস চলে।
নীল বাসগুলি নিম্নোক্ত লাইনগুলিতে চলে:
- লাইন ১ — প্রথম লাইনের বাসগুলি ফ্রিহমনেন (ওস্টারমালম) থেকে ছাড়ে, তারপর হোটর্গেট (নরমালম) হয়ে কুংসহলমেন পৌছায়। সেখান থেকে বাসগুলি শেষ গন্তব্য স্টোরা এসিঞ্জেন দ্বীপে পৌঁছায়।
- লাইন ২ — ২য় লাইনের বাসগুলি ভাসাস্তান থেকে শুরু করে পশ্চিম নররমালম ও গামলা স্তান হয়ে পূর্বে সোদরমালমের সোফিয়া পর্যন্ত যায়।
- লাইন ৩ — ৩য় লাইনের বাসগুলি ক্যারোলিন্সকা ইন্সটিউট থেকে শুরু করে পূর্ব ভাসাস্তান, কুংসহলমেন, পূর্ব নররমালম ও গামলা স্তান হয়ে পশ্চিম সোদরমালম পর্যন্ত যায়।
- লাইন ৪ — ৪র্থ লাইনের বাসগুলি ভাসাস্তান থেকে কুংসহলমেন হয়ে সরাসরি সোদরমালমে পৌঁছায়।
এই চারটি মুখ্য বাস গন্তব্যপথ ছাড়াও, স্টকহোমের বাইরের জেলা ও শহরতলি অঞ্চলে চলমান কিছু বাসকে নীল বাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। রঙ ছাড়াও এই বাসগুলোকে তিন অঙ্কের সংখ্যার মাধ্যমে চিহ্নিত করা যায়। এই বাস চিহ্নিতকারী তিন অঙ্কের সংখ্যার মাঝের অঙ্কটি সাধারণত সাত হয় (যেমন: ১৭৭, ২৭১ ইত্যাদি)।
যাত্রীবাহী ফেরি
আপনি যদি জুর্গার্ডেন এবং স্কেপশোলমেন যেতে চান তাহলে ফেরি পরিষেবা উপলব্ধ রয়েছে। জুর্গার্ডেন ফেরিতে ভ্রমণের জন্য আপনি ২৪ ঘন্টার পাস বা ৭২ ঘন্টার পাস সংগ্রহ করতে পারেন। ৭ দিনের ভ্রমন অথবা মাসিক যাতায়তের জন্যও পাস পাওয়া যায়।
নিম্নোক্ত ফেরিগুলিতে ভ্রমণের জন্য এসএল পাস সর্বাপেক্ষা উপযুক্ত:
- সজোভাগেন (৮০ নং ফেরি গন্তব্যপথ) : এই গন্তব্যপথের ফেরিগুলি নাইব্রোপ্লান থেকে শুরু করে অলমান্না গ্র্যান্ড (জুর্গার্ডেন), সল্টসজকভার্ন, ফিনবোডা পোতাশ্রয়, কোয়ার্নহোলমেন, নাকা স্ট্র্যান্ড, ব্লকহুশুডেন (জুর্গার্ডেন), ডালেনাম এবং ফ্রিহমনেনে পৌঁছায়। প্রতি ঘণ্টায় নাইব্রোকাজেন (নররমালম) থেকে যাত্রা শুরু করে ফেরিগুলি নাকা ও লিডিঙ্গোর বিভিন্ন ঘাটে থামে। যাত্রার শেষ গন্তব্য জল রোপস্টেন (ওস্টারমালম)। কিছু ফেরি ট্রানহোলমেন এবং স্টরহোলমেনের মতো শহরতলি অঞ্চলের ছোট দ্বীপেও যায়। এই রুটে এসএলের ভাড়া প্রযোজ্য। ফেরিতে একটি ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে চা, কফি, জল্খাবার, বিয়ার এবং ওয়াইন পাওয়া যায়। যাত্রাপথে স্টকহোমের দারুণ দৃশ্য উপভোগ করা যায়।
- জুর্গার্ডসফারজান (৮২ নং ফেরি গন্তব্যপথ):এই গন্তব্যপথের ফেরিগুলি স্লাসেন (গামলা স্তানের দক্ষিণ-পূর্ব ঘাট) থেকে শুরু করে স্কেপশোলমেন হয়ে অলমানা গ্র্যান্ড (জুর্গার্ডেন) পর্যন্ত যায়। পুরনো শহর এবং বাগানদ্বীপের (গার্ডেন আইল্যান্ড) মধ্যে এটি একটি সংক্ষিপ্ত ও মনোরম যাত্রা।
- পেন্ডেলবাট (৮৩ নং এবং ৮৩এক্স নং গন্তব্যপথ): স্ট্রোমকাজেন–স্লুসেন–নাকা স্ট্র্যান্ড–ভ্যাক্সহোম–গ্রেনাডজায়ারব্রিগান: দেড় থেকে দু ঘন্টার এই দীর্ঘ যাত্রাপথের শেষ গন্তব্য হল স্টকহোম দ্বীপপুঞ্জ। ৮৩এক্স গন্তব্যপথ ধরে গেলে কিছুটা তাড়াতাড়ি পৌঁছানো যায়। ফেরিগুলিতে ওয়াই-ফাই এবং ক্যাফে আছে। ফেরিতে পর্যাপ্ত জায়গা থাকলে আপনি সাইকেল নিয়েও ফেরিতে যাত্রা করতে পারেন।
- পেন্ডেলবাট (৮৯ নং গন্তব্যপথ):ক্লারা ম্যালারস্ট্র্যান্ড-লিলা এসিংজেন-একেন্সবার্গ-কুংশাটান-ট্যাপস্ট্রোম (একেরো): দীর্ঘ ফেরি যাত্রাপথ। ড্রটনিংহোম প্যালেসে থেমে ১৭৬ নং বা ১৭৭ নং বাস ধরে অথবা ১৭, ১৮ বা ১৯ নং মেট্রো ধরে ফিরে আসতে পারেন।
সাইকেলে
গরমকালে সাইকেল চালানোর জন্য স্টকহোমে একটি আদর্শ জায়গা। শহরজুড়ে দুচাকার যানবাহন চালানোর জন্য অনেক রাস্তা আছে। শহরের অভ্যন্তরে সাইকেল চালিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সাধারণত ৩০ মিনিটের বেশি সময় লাগে না, যা মেট্রো বা গাড়ির চেয়েও দ্রুত হতে পারে। প্রধান রাস্তাগুলোর পাশে সাইকেল চালানোর আলাধা রাস্তা থাকে। গাড়ী চালকেরা সাধারণত সাইকেল আরোহীদের কথা খেয়াল রেখেই যাতায়ত করেন। তবে শীতকালে, যখন পথ বরফে ঢেকে যেতে পারে, তখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা জরুরি। সাইকেলের জন্য নির্দেশিত পথের উপর সাইকেলের ছবি আঁকা থাকে অথবা নীল রঙে আঁকা সাদা সাইকেলের প্রতীক থাকে। সাইকেল চালানোর সময় রাস্তার ডান পাশে থাকবেন, যেমন এখানকার রাস্তায় গাড়ী চলে।
বাইক ভাড়া
- সাইকেল অ্যান্ড মোপেডুথির্নিংগেন, স্ট্র্যান্ডভ্যাগেন, কাজপ্ল্যাটস ২৪ (টি ওস্টারমালমটর্গ অথবা টি কার্লাপান)। শুধু গরমকালে খোলা।
- জুর্গার্ডসব্রন্স সজোকাফে, গ্যালারভার্ভসভ্যাগেন ২ (জুগার্ডেনের ডানদিকে জুর্গার্ডসব্রন অতিক্রম করে)। শুধু গরমকালে খোলা। এছাড়াও রোলার ব্লেড এবং কায়াক ভাড়া করে। প্রতিদিন ২৫০ ক্রোনারে বাইক ভাড়া পাওয়া যায়।।
- গামলা স্তান সাইকেল, স্টোরা নিগাটান ২০ (টি গামলা স্তান)। বিশেষ থ্রী-স্পিড সিটি বাইকের ভাড়া প্রতিদিনের জন্য ১৯০ ক্রোনা অথবা ৩ দিনের জন্য ৫০০ ক্রোনা।।
- সার্ভিসডপেইন - সাইকেলস্ট্যালেট, শিলেগাটান ১৫ (টি রাধুসেট)। সারা বছর খোলা। এখানে উন্নতমানের ৩-স্পিড সিটি বাইক, ২১-স্পিড মাউন্টেন/হাইব্রিড বাইক (প্রতিদিন ২০০ ক্রোনা) এবং দ্রুতগামী বাইক ভাড়া পাওয়া যায়। শীতকালে বরফে চালানোর জন্য ধাতব পিনযুক্ত চাকাওয়ালা বাইকও রয়েছে, তবে এগুলোর জন্য আগে অনুরোধ করতে হয়। হেলমেট বাইকের সঙ্গে বিনামূল্যে দেওয়া হয়, এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রেরও ভাড়া নেওয়া যায়। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা, পূর্ণ ২৪ ঘণ্টা অথবা একাধিক দিনের জন্য বাইক ভাড়া দেওয়া হয়।
বৈদ্যুতিন স্কুটার
স্টকহোম শহরের কেন্দ্রে সুইডিশ ভয়, জার্মান টায়ার, আমেরিকান লাইম ও বার্ড এবং এস্তোনীয় বোল্ট সংস্থার বৈদ্যুতিন কিক স্কুটার ভাড়া পাওয়া যায়। ব্যবহারকারীদের স্মার্টফোনে সংশ্লিষ্ট অ্যাপ ইনস্টল করতে হয়, তারপর কাছাকাছি স্কুটার কোথায় আছে তা খুঁজে দেখে, মূল্য যাচাই করে, অ্যাপের মাধ্যমে আনলক করে চালানো যায়। গন্তব্যে পৌঁছে গেলে অ্যাপের মাধ্যমেই স্কুটারটি ছেড়ে দেওয়া যায়। বাইকটি অনুমোদিত এলাকার যথাযথ স্থানে রেখে দিতে হয় (দৃষ্টিহীনদের সুবিধা বিবেচনা করে)।
এই স্কুটারগুলোর সর্বোচ্চ গতি ২০ কিমি/ঘ (১২ মা/ঘ), যা শহরের রাস্তার জন্য যথেষ্ট। চালানোর আগে নিরাপদ স্থানে স্কুটার রাখা ও তার নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে পরিচিত হওয়া উচিত। বাইসাইকেলের মতোই স্কুটার চালনার সময়ও একই ট্রাফিক নিয়ম প্রযোজ্য। ভাড়া পাওয়ার জন্য সংস্থাগুলির পক্ষ থেকে নির্ধারিত ন্যূনতম বয়সসীমা ১৮ বছর রাখা হয়েছে। কিছু এলাকায় স্কুটারের গতি সীমিত করে ৫–৬ কিমি/ঘণ্টা রাখা হয়। শীতকালেও, আবহাওয়া অনুকূল থাকলে এই স্কুটারগুলো ভাড়া দেওয়ার চেষ্টা করা হয়, তবে বরফ বা পিচ্ছিল পথে এগুলো চালানো আদর্শ নয়।
২০২৩ সালে ইতালীয় রাইডমুভি সংস্থার পক্ষ থেকে বৈদ্যুতিন কিক স্কুটার ও ই-বাইক ভাড়া দেওয়া হয়।
ট্যাক্সিতে

সতর্ক থাকুন: স্টকহোমে ট্যাক্সিতে ওঠার আগে অবশ্যই পিছনের জানালায় থাকা হলুদ কাগজে উল্লিখিত মূল্য তালিকা দেখে নিতে হবে। আইন অনুযায়ী, স্পষ্টভাবে তালিকায় নির্দিষ্ট মূল্যের উল্লেখ না থাকলে চালকেরা অতিরিক্ত ভাড়া নিতে পারেন। অনেক সময় পাশাপাশি দাড়িয়ে থাকা দুটি ট্যাক্সির মধ্যে বাম পাশের ট্যাক্সির ভাড়া ডান পাশের তুলনায় দ্বিগুণ দাম নিতে পারে। সাধারণভাবে, একটি স্টকহোম ট্যাক্সির ভাড়া প্রায় ৩০০ ক্রোনা অবধি হয় (ছবি: voy:User:(WT-en) Jake73, CC BY-SA 3.0)
স্টকহোমে ট্যাক্সির ভাড়া স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। সবচেয়ে খারাপ ব্যাপার হল এই যে, কিছু ছোট ও সন্দেহজনক ট্যাক্সি সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করে থাকে। প্রতিকারস্বরূপ ট্যাক্সিতে ওঠার আগে অবশ্যই পিছনের জানালায় থাকা কালো-হলুদ কাগজে উল্লিখিত বৈধ মূল্যের তালিকাটি পরীক্ষা করে নিন। বড় হরফে সাধারণত ১০ কিমি বা ১৫ মিনিটের যাত্রার সর্বোচ্চ ভাড়া লেখা থাকে (যেমন: রাতের সময়) এবং শহরের পরিচিত সংস্থাগুলি এই দূরত্বের জন্য প্রায় ৩০০ ক্রোনা ভাড়া নেয়। আইন অনুযায়ী এই ভাড়া সর্বোচ্চ ৪৯৯ ক্রোনা পর্যন্ত হতে পারে; যদি তালিকায় তার চেয়েও বেশি মূল্য লেখা থাকে, তাহলে সেই ট্যাক্সি এড়িয়ে চলাই ভালো, নইলে প্রতারিত হওয়ার আশঙ্কা থাকে। স্টকহোমের ট্যাক্সি বাজার এখন সরকারি নিয়ন্ত্রণমুক্ত, ফলে ট্যাক্সি পাওয়া অনেক সহজ হয়েছে। তবে এর নেতিবাচক দিকও উঠে এসেছে। চালকদের অতিরিক্ত ভাড়া নেওয়া এখন আর আইনত অপরাধ হিসাবে বিবেচনা করা হয়না বরং "চাহিদা ও সরবরাহ" অনুসারে স্বাভাবিক ঘটনা হিসাবেই গণ্য করা হয়।
যতক্ষণ আপনি ট্যাক্সির পিছনের জানালায় থাকা মূল্যের তালিকা যাচাই করছেন, ততক্ষণ আপনি প্রতারির হবেননা। তবে তালিকা যাচাইয়ের পরও যদি আপনি দ্বিধায় থাকেন, তাহলে সুপরিচিত বড় কোম্পানিগুলোর ট্যাক্সি ব্যবহার করুন—যেমন:টপক্যাব, +৪৬ ৮ ৩৩ ৩৩ ৩৩; ট্যাক্সিজ্যাক্ট, +৪৬ ৮ ৩৫ ০০ ০০; ট্যাক্সিকুরির, +৪৬ ৮ ৩০ 00 ০০; ট্যাক্সি ০২০, ০২০ ২০ ২০ ২০ (সুইডিশ নাম্বার থেকে বিনামূল্যে ফোন করা যায়); এবং ট্যাক্সি স্টকহোম, +৪৬ ৮ ১৫ ০০ ০০।অনেক ছোট ট্যাক্সিচালনা সংস্থা তাদের প্রতিযোগীকে অনুকরণ করার জন্য তাদের নামের মধ্যে "স্টকহোম" শব্দটি যুক্ত করেন। তাই গাড়ি ভাড়ার আগে সংস্থার নাম ভালোভাবে দেখে নিন। নামের মধ্যে ট্যাক্সি স্টকহোম শব্দের নিচে তাদের ফোন নাম্বার (১৫ ০০ ০০) উল্লেখ থাকলে তবেই নিশ্চিত হন যে আপনি সঠিক কোম্পানির ট্যাক্সি নিচ্ছেন।
স্টকহোম শহরের কেন্দ্রস্থল থেকে আর্লান্দা বিমানবন্দর পর্যন্ত অধিকাংশ ট্যাক্সি সংস্থা নির্ধারিত ভাড়া নেয়, যা সাধারণত ৭০০–৮০০ ক্রোনার মধ্যে থাকে। যাত্রা শুরু করার আগে চালকের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নেওয়া ভালো যে আপনি নির্ধারিত ভাড়াতেই যাত্রা করবেন, কারণ এই রাস্তায় মিটারের ভাড়া দ্বিগুণ পর্যন্ত হতে পারে। অনেক ট্যাক্সির গায়ে শহর থেকে বিমানবন্দর অবধি নির্ধারিত ট্যাক্সিভাড়া বিজ্ঞাপনের আকারে লেখা থাকে। তবে এই ট্যক্সিভাড়ার বিজ্ঞাপনকে প্রবন্ধে উল্লেখিত কালো-হলুদ মূল্য তালিকার সঙ্গে গুলিয়ে ফেলবেন না। দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিষ।
স্টকহোমে অনুমোদিত ট্যাক্সিগুলোর নম্বরপ্লেট হলুদ রঙের হয়। তবে গভীর রাতে শহরের কেন্দ্রস্থলে কোন সন্দেহজনক ব্যাক্তি আপনাকে অবৈধ ট্যাক্সিতে চড়ার জন্য সুপারিশ করতে পারে। এই ট্যাক্সিগুলি সোয়ার্টট্যাক্সি নামে পরিচিত (শব্দটির অর্থ “কালো ট্যাক্সি”)। এই ধরনের ট্যাক্সিগুলি প্রায়ই অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত থাকে এবং বাস্তবে খুব বেশি অর্থ সাশ্রয়ও করে না। আইনি ট্যাক্সি সাধারণত সহজলভ্য এবং সর্বৈব নিরাপদ।
- উবের স্টকহোম।
- বোল্ট স্টকহোম।
- ক্যাবঅনলাইন। এই সংস্থার পক্ষ থেকে ট্যাক্সিকুরির, ট্যাক্সি ০২০, স্বেরিগেট্যাক্সি (সুইডেনট্যাক্সি) এবং টপক্যাব ট্যাক্সি ভাড়া দেওয়া হয়। সমস্ত ভ্রমণের জন্য নির্দিষ্ট মূল্য নির্ধারিত থাকে।
গাড়িতে

যানজট করের পথ নির্দেশিকা (ছবি: Photo taken by User:(WT-shared) Ypsilonatshared, Public domain)
আরও দেখুন: সুইডেনে গাড়িচালনা
স্টকহোম শহরের কেন্দ্রে গণপরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত, তাই সাধারণ যাতায়াতের জন্য গাড়ির প্রয়োজন হয় না। গাড়ি মূলত দরকার হয় মালপত্র পরিবহনের জন্য অথবা শহরের বাইরের শহরতলি অঞ্চল বা গ্রামাঞ্চলে যাওয়ার সময়।
স্টকহোম শহরের কেন্দ্রে সকাল ৬:৩০ থেকে সন্ধ্যা ৬:২৯-এর মধ্যে গাড়ি চলাচল করলে ১১ থেকে ৩৫ ক্রোনা পর্যন্ত যানজট কর বা কনজেশন ট্যাক্স দিতে হয়। গাড়ি ভাড়া দেয় এমন কিছু সংস্থা গ্রাহকদের কাছ আলাদাভাবে শুল্কযুক্ত পথের জন্য অতিরিক্ত মূল্য আদায় করে, আবার কিছু সংস্থা তা করে না। ট্যাক্সি ব্যবহার করলে এই অতিরিক্ত শুল্কমূল্য যাত্রীদের ওপর প্রযোজ্য হয়। বিদেশি নম্বরপ্লেটযুক্ত গাড়িগুলোর ক্ষেত্রেও এই শুল্ক প্রযোজ্য এবং তাদের কাছে আলাদাভাবে বিল পাঠানো হয়। তবে জুলাই মাসের বেশিরভাগ সময়, ছুটির দিনে (যেমন রবিবার) এবং ছুটির আগের দিন (যেমন শনিবার) এই শুল্ক আরোপ করা হয় না।
স্টকহোম শহরের অভ্যন্তরে গাড়ি রাখার স্থান অত্যন্ত সীমিত এবং ব্যয়বহুল। এমনকি শহরতলিতেও বিনামূল্যে গাড়ি রাখার স্থান সহজে খুজে পাওয়া যায়না। শুধুমাত্র শহরের বাইরের কিছু বিপনন কেন্দ্রে বিনামূল্যে গাড়ি রাখার স্থান উপলব্ধ আছে।
যানজট কর, গাড়ি রাখার জন্য উচ্চ শুল্ক এবং জ্বালানির উচ্চ মূল্য -এই তিনটি কারণে স্টকহোমে গাড়িচালনা বেশ ব্যয়সাপেক্ষ।
স্টকহোমে যানজট অন্যান্য সমপর্যায়ের শহরের তুলনায় তুলনামূলকভাবে কম, তবে শহরের উত্তর-দক্ষিণ বিভাজনকারী এলাকায়, বিশেষ করে গামলা স্তান ও সোদরমালমের মধ্যবর্তী স্লাসেন অঞ্চলে যখন ভিড়ভাট্টা থাকে তখন রাস্তাঘাটে গাড়ি নিয়ে চলাচল বেশ কঠিন হয়ে পড়ে। সাধারণভাবে, সকালে শহরের দক্ষিণ থেকে উত্তরের দিকে যেতে খুব বেশি সময় লাগে আর বিকেলে উত্তর থেকে দক্ষিণমুখী যাত্রা সবচেয়ে বেশি সময়সাপেক্ষ।
২০১৯ সাল থেকে স্টকহোমের অনেক রাস্তা, বিশেষ করে নররমালম এলাকায় পুনর্নির্মাণের কাজ চলছে। ফলে অনেক রাস্তায় গাড়ির চলাচল সীমিত এবং বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে।
মনে রাখবেন, শহরের ছোট রাস্তাগুলিতে পথচারীদের অগ্রাধিকার দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রায়শই লাল সিগন্যাল থাকা সত্ত্বেও হেঁটে রাস্তা পার হন, তাই গাড়ি চালকদের সব সময় সতর্ক থাকা উচিত।
নৌকাযোগে
স্টকহোমের দ্বীপপুঞ্জ অঞ্চলে যাতায়াতের জন্য দুটি প্রধান নৌপরিবহন কোম্পানি পরিষেবা প্রদান করে,
প্রথম উল্লেখনীয় নৌপরিবহন সংস্থার নাম ওয়াক্সহোমসবোলাগে। এটি একটি সরকারি পরিবহন সংস্থা, যারা কম খরচে ফেরি চালায়। এই সংস্থা দ্বারা পরিচালিত ফেরিগুলি বিভিন্ন ঘাটে থামে যার ফলে যাত্রা কিছুটা সময়সাপেক্ষ। এই সংস্থার পক্ষ থেকে দুটি বাস্পচালিত ফেরি বা স্টিমবোট চালনা করা হয়, যারা আরও ধীরগতিসম্পন্ন। কিন্তু এই স্টিমবোটে ভ্রমণ করার সময় ঐতিহ্যবাহী সুইডিশ খাবারের আস্বাদন সহ উভমুখী যাত্রার অভিজ্ঞতা অর্জন করা যায়।
দ্বিতীয় সংস্থাটি হল স্ট্রোমা। এটি একটি বেসরকারি সংস্থা, যারা মূলত আন্তর্জাতিক পর্যটকদের কথা মাথায় রেখে দ্রুতগামী নৌকা পরিচালনা করে। এদের নৌকায় অডিও গাইড বা শ্রুতি নির্দেশকের সুবিধা উপলব্ধ থাকে।
স্টকহোম শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে দেখার জন্য দুটি নৌভ্রমণ পরিষেবা চালু রয়েছে। এই নৌকা সারাদিন ধরে শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়ায়। প্রতি একক যাত্রার জন্য প্রায় ১০০ ক্রোনা খরচ হয়। নৌকাগুলি মোটামুটি ৮টি দর্শনীয় স্থানে যায়, যাদের মধ্যে রয়েছে ক্রুজ টার্মিনাল, গামলা স্তান, ভাসা মিউজিয়াম, স্ক্যানসেন এবং স্কেপশোলমেন।
পায়ে হেঁটে
তুষারপাত না থাকলে স্টকহোম শহর হেঁটে ঘুরে বেরানোর জন্য উপযুক্ত। কোন ঝামেলা ছাড়াই পায়ে হেঁটে শহরের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়, বিশেষ করে শহরের অভ্যন্তরীন অঞ্চল হাঁটাচলার জন্য বেশ নিরাপদ। অন্যদিকে, স্টকহোমের শহরতলির এলাকাগুলো বেশ বিস্তৃত।
- শহরে কেনাকাটা ও খাওয়া দাওয়ার অভিজ্ঞতা পেতে হলে, সবচেয়ে জনপ্রিয় রাস্তাগুলি হল ড্রটনিংগাটান, ভ্যাস্টারল্যাংগাটান এবং গোটগাটান।
- স্টকহোমের ইতিহাসভিত্তিক ভ্রমণে ভাইকিং যুগ থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি উদ্যোগ পর্যন্ত শহরের বিবর্তনের গল্প তুলে ধরা হয়।
- সোদরমালম পাহাড়ি অঞ্চলে ভ্রমণ করার সময় আপনি উচ্চস্থান থেকে শহরের সেরা দৃশ্য দেখতে পাবেন এবং স্থানীয় শিল্প ও হস্তশিল্প সম্পর্কে জানার সুযোগ পাবেন।
কি দেখবেন
স্বতন্ত্র তালিকাগুলি স্টকহোম-এর জেলা নিবন্ধে পাওয়া যেতে পারে।
ভবন এবং কাঠামো
রাজকীয় প্রাসাদ, স্টকহোমস স্লট গামলা স্তান । (ছবি: Michael Cavén, CC BY 2.0)
স্টকহোম দীর্ঘদিন ধরে যুদ্ধের প্রভাব থেকে মুক্ত ছিল, তাই শহরের বহু পুরনো ও চমৎকার স্থাপত্য এখনও অক্ষত রয়েছে। তবে এর ব্যতিক্রম হলো নররমালম এলাকা, যেখানে পঞ্চাশ ও ষাটের দশকে বহু ঐতিহাসিক ভবন ভেঙে ফেলে আধুনিক স্থাপত্য নির্মাণ করা হয়। অন্যভাবে দেখলে, যদি আপনি পঞ্চাশ ও ষাটের দশকে নির্মিত আধুনিক স্থাপত্যে আগ্রহী হন, তাহলে নররমালমই আপনার জন্য উপযুক্ত গন্তব্য।
স্টকহোমের পুরনো শহর গামলা স্তান হলো শহরের ঐতিহাসিক কেন্দ্র, যা পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য সবচেয়ে উপযোগী। এখানকার প্রধান আকর্ষণ স্টকহোমের রাজকীয় প্রাসাদ স্টকহোম প্যালেস (স্টকহোমস স্লট) যা সুইডিশ রাজপরিবারের সরকারি বাসভবন। এছাড়া রয়েছে স্টকহোমের প্রধান গির্জা স্টর্কিরকান, যেখানে বহু রাজকীয় অভিষেক, বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য স্থাপনা হলো রিডারহলমস্কিরকান, একটি মধ্যযুগীয় গির্জা, যেখানে বহু সুইডিশ রাজা ও রাজপরিবারের সদস্যদের সমাধি রয়েছে। এই সমাধিক্ষেত্রের আশেপাশেই রয়েছে রাজপরিবারের বিগত সদস্যদের পুরনো প্রাসাদ।
টাইস্কা কিরকান ও স্টকহোমের পুরোনো শহর (জার্মান গির্জা) (ছবি: (WT-en) Paul Richter at English Wikivoyage, CC BY-SA 1.0)
স্টকহোমে একাধিক রাজপ্রাসাদ রয়েছে যার মধ্যে ড্রটনিংহলম (একেরো দ্বীপে) এবং হাগা (সোলনা অঞ্চলে) সবচেয়ে বিখ্যাত। এই প্রাসাদগুলি পরিভ্রমণের মাধ্যমে পর্যটকরা সুইডিশ রাজপরিবারের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ পায়। ড্রটনিংহলম প্রাসাদ একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। এই প্রাসাদে রাজপরিবারের সদস্যদের বসবাস থাকলেও অধিকাংশ স্থান সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। প্রাসাদের চারপাশের মনোরম পরিবেশে হাঁটাচলা করাও এক বিশেষ অভিজ্ঞতা। গ্রীষ্মকালে স্ট্যাডশুস্কাজেন (সিটি হল কোয়ি) থেকে ড্রটনিংহলম পর্যন্ত নিয়মিত নৌপরিবহন পরিষেবা চালু থাকে।
স্টকহোমে মধ্যযুগ থেকে শুরু করে বিশ শতক পর্যন্ত নির্মিত বেশ কয়েকটি আকর্ষণীয় গির্জা রয়েছে, যেগুলোর অধিকাংশই এখন সুইডেনের চার্চ সংগঠনের অধীনে সক্রিয়। শহরের ওস্টারমালম এলাকায় একটি সিনাগগ এবং সোদরমালমে একটি মসজিদও রয়েছে। সোদেরোর্ত অঞ্চলে অবস্থিত স্কোগস্কিরকোগার্ডেন নামক বিংশ শতকের অরন্যবেষ্টিত কবরস্থানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃত। দক্ষিণ স্টকহোমে রয়েছে আভিসি এরিনা(আভিসি ক্রীড়াস্থল), যা গ্লোবেন নামেও পরিচিত (সোদেরোর্তে "গ্লোব" নামে পরিচিত)। এটি একটি সাদা গোলাকার ভবন, যেখানে হকি খেলা এবং সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ খেলার দিন রাতে এটি রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে। এই গ্লোবেন ভবনটি এক বৃহৎ সৌরজগত প্রতিরূপের কেন্দ্রবিন্দু। সুইডেনে নির্মিত এই সৌরজগতের প্রতিরূপ বিশ্বের মধ্যে বৃহত্তম এবং স্থানীয়ভাবে সুইডেন সৌরজগত নামে পরিচিত। এই প্রতিরূপে সূর্য হিসেবে বিবেচনা করা হয় গ্লোবেন ভবনকে আর শহরের বিভিন্ন অঞ্চল ও ভবনকে সৌরজগতের বিভিন্ন গ্রহ হিসাবে বিবেচনা করা হয়, যেমন: স্লাসেন অঞ্চল হল বুধ গ্রহ, রয়েল ইনস্টিটিউট অফ টেকনোলজি হল শুক্র, ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম হল পৃথিবী ও চন্দ্র, মরবি সেন্ট্রাম হল মঙ্গল, আর্লান্দা বিমানবন্দর হল বৃহস্পতি এবং উপাসালা অঞ্চল হল শনি গ্রহ।
উচ্চস্থান থেকে শহরের দৃশ্য
স্টকহোমের উত্তর সোদরমালম অঞ্চলের উঁচু স্থানগুলো থেকে শহরের কেন্দ্রস্থলের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। বিশেষ করে ফজালগাটান সড়ক, ফাফাঙ্গান পাহাড় (যা স্ট্যাডসগার্ডশামনেনের ঠিক পূর্বে অবস্থিত), গন্ডোলেন, হারম্যানস, হিমলেন ও সজোফার্টশোটেলেটের বিলাসবহুল আবাসন চত্বর থেকে শহরের সুন্দর দৃশ্য দেখা যায়। আরও দক্ষিণে, সোদেরোর্তে এলাকার হ্যামারবিব্যাকেনে রয়েছে একটি আধা-কৃত্রিম স্কি ক্রীড়াক্ষেত্র। এখানে সারা বছরই হেঁটে ঘুরে বেড়াতে পারবেন এবং গ্রীষ্মকালে এই স্থান বিশেষভাবে উপভোগ্য। এখানেই এরিকসন গ্লোবের চূড়ায় রয়েছে স্কাইভিউ নামক দর্শনীয় স্থান (১৩০ ক্রোনার)।
স্টকহোমের স্ক্যানসেন এলাকায় অবস্থিত উনিশ শতকের ব্রেডাব্লিক টাওয়ার থেকে শহরের মনোরম দৃশ্য উপভোগ করা যায়। কুংসহলমেনে অবস্থিত স্টকহোম সিটি হল (স্টকহোমেস স্ট্যাডশুস নামেও পরিচিত) এক বিশেষ দ্রষ্টব্য স্থান। এখানে উঁচু পর্যবেক্ষণ টাওয়ার আছে এবং এখানে নোবেল পুরস্কারের ভোজসভা আয়োজিত হয়।
শহরের কিছু অঞ্চলে ড্রোন ব্যবহারে কিছু বিধিনিষেধ রয়েছে, বিশেষত গামলা স্তান, নররমালম, ওস্টারমালম ও কুংসহলমেনের কিছু অংশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। সোদরমালম এবং জুগার্ডেন অঞ্চলে ড্রোন ওড়ানো যায়।
সংগ্রহশালা

ভাসা সংগ্রহশালা (ছবি: OneHungLow, CC BY-SA 3.0)

নর্ডিক সংগ্রহশালা (ছবি: Marvin The Paranoid, CC BY-SA 4.0)
স্টকহোমে সত্তরটিরও বেশি জাদুঘর রয়েছে, যেগুলোর পরিসর ও বিষয়বস্তু অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে রয়েছে বৃহৎ ও বিস্তৃত সব সংগ্রহশালা এবং কিছু বিশেষায়িত সংগ্রহশালা যেখানে নির্দিষ্ট বস্তুর প্রদর্শনী পরিলক্ষিত হয়, যেমন: বাটারফ্লাই মিউজিয়াম, স্পিরিটস মিউজিয়াম এবং ডান্স মিউজিয়াম। ২০১৬ সাল থেকে অনেক জাদুঘরে একেবারে বিনামূল্যে প্রবেশ করা যায়। শহরের কিছু উল্লেখযোগ্য সংগ্রহশালা হল:
- ওস্টারমালম: এখানে রয়েছে ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম বা প্রাকৃতিক ইতিহাস সংগ্রহশালা (টি-ইউনিভার্সিটিটেটের স্টেশনের কাছে) যেখানে বিভিন্ন বয়সের দর্শনার্থীদের জন্য বিস্তৃত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়াও এখানে একটি সিনেমা ঘর রয়েছে। এছাড়াও এই অঞ্চলে আছে আর্মি মিউজিয়াম বা সেনা সংগ্রহশালা যেখানে সুইডেনের সামরিক ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে মধ্যযুগ থেকে ১৮১৪ সাল পর্যন্ত ঘন ঘন যুদ্ধের বিবরণ এবং পরবর্তী দুই শতকের শান্তির সময়কাল বিস্তারিতভাবে উপস্থাপিত হয়েছে। এখানকার আরেকটি উল্লেখযোগ্য সংগ্রহশালা হল Swedish সুইডিশ হিস্ট্রি মিউজিয়াম বা সুইডিশ ইতিহাস সংগ্রহশালা যেখানে ভাইকিংদের সম্পর্কে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
- স্কেপশোলমেন অঞ্চলে রয়েছে মিউজিয়াম অফ মর্ডান আর্টস বা আধুনিক শিল্প জাদুঘর।
- জুগার্ডেন: এখানে রয়েছে বিখ্যাত ভাসা জাদুঘর যেখানে ১৭ শতকের যুদ্ধজাহাজ ভাসার নিদর্শন সংরক্ষিত আছে। এই জাহাজটি তার প্রথম সমুদ্রযাত্রার সময়ই স্টকহোম বন্দরে ডুবে গিয়েছিল। এই জাদুঘরে সুইডিশ সাম্রাজ্যের স্বর্নিম সময়কালের নিদর্শন সংরক্ষিত আছে। জুগার্ডেনে আছে স্ক্যানসেন জাদুঘর যেখানে সুইডেনের স্থানীয় প্রাণীজগতের বিশিষ্ট প্রানীদের সংগ্রহ এবং একটি উন্মুক্ত চিড়িয়াখানা রয়েছে। এছাড়াও এই সংগ্রহশালায় দেশের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয়েছে। নর্ডিসকা মুসিট সংগ্রহশালায় সুইডেনের ইতিহাস ও সংস্কৃতির বিস্তৃত চিত্র উপস্থাপন করা হয়েছে। আর এখানকার জনপ্রিয় আব্বা দ্যা মিউজিয়াম সুইডিশ সঙ্গীতজগতে এক মাইলফলক হিসাবে বিবেচিত হয়।
- মিলেসগার্ডেন, লিডিঙ্গো একটি উন্মুক্ত ভাস্কর্য যাদুঘর।
- ফটোগ্রাফিস্কা সোদরমালম অঞ্চলের একটি চিত্র প্রদর্শনীস্থল যা ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।
- বিরকা (একেরো)—ভাইকিং ইতিহাসে যারা আগ্রহী, তাদের জন্য বিরকা একটি উপযুক্ত গন্তব্য। এটি বিয়োর্ক দ্বীপে অবস্থিত, যেখানে এক সময় একটি ভাইকিং শহর ছিল। বর্তমানে সেই পুরনো শহরের একটি প্রতিরূপ নির্মাণ করা হয়েছে। Strömma স্ট্রিম কানালবোলাগেট সংস্থার পক্ষ থেকে বিয়োর্ক দ্বীপে যাওয়ার জন্য নৌপরিবহন পরিষেবা প্রদান করা হয়। এছাড়াও, গণপরিবহন ব্যবহার করে রাস্টাহোল্ম পর্যন্ত গিয়ে সেখান থেকে নৌকায় চড়েও বিয়োর্ক দ্বীপে পৌঁছানো যায়।

স্টকহোমের প্রাচীনতম চিত্রকর্ম "সান ডগ পেইন্টিং" স্টকহোম ক্যাথেড্রালে দেখা যায়। (ছবি: Jacob Heinrich Elbfas, Public domain)
শিল্প
স্টকহোমের শিল্পজগৎ শুধু উপরোক্ত জাদুঘরগুলিতেই সীমাবদ্ধ নয়, শহরজুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য চিত্র ও শিল্প প্রদর্শনীশালা এবং প্রকাশ্য শিল্প প্রদর্শনী স্থল। শহরের উল্লেখযোগ্য চিত্র প্রদর্শনীস্থলের মধ্যে রয়েছে নররমালমে (ফ্রেডসগ্যাটান ১২) অবস্থিত গ্যালারি ম্যাগনাস কার্লসন, ওস্টারমালমে (কার্লাভ্যাগেন ৯) অবস্থিত লার্স বোহম্যান গ্যালারি , ভাসাস্তানে (হুডিক্সভালসগাটান ৮) অবস্থিত নর্ডেনহেক গ্যালারি এবং ওস্টারমালমে (ফ্রিহামনেন) অবস্থিত ম্যাগাসিন ৩
এছাড়া রয়্যাল ইনস্টিটিউট অফ আর্ট (স্কেপশোলমেন) এবং ইউনিভার্সিটি কলেজ অফ আর্টস, ক্রাফটস অ্যান্ড ডিজাইন (সোদেরোর্ত) -এর পক্ষ থেকে নিয়মিত প্রদর্শনীর আয়োজন করা হয়।
স্টকহোমের মেট্রো স্টেশনগুলো তার সুবিশাল শৈল্পিক অন্দরসজ্জার জন্য পরিচিত, যাকে "বিশ্বের দীর্ঘতম শিল্প প্রদর্শনী" হিসেবে অভহিত করা হয়। কিছু মেট্রো স্টেশনের শিল্পসজ্জা বিশেষ উল্লেখযোগ্য। নররমালমের কুংস্ট্রাডগার্ডেন স্টেশনটিতে শিল্পসজ্জার মাধ্যমে গাঢ় নীল গুহার মতো পরিবেশ তৈরি করা হয়েছে, ওস্টারমালম চত্বরের (ওস্টারমালম) সিরি ডার্কার্ট স্টেশনে দেখা যায় বিশাল সাদা-কালো "চিত্রকর্ম", টেকনিস্কা হোগস্কোলান (কারিগরি বিশ্ববিদ্যালয়) স্টেশনে শিল্পের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তির উদযাপন ফুটে ওঠে। সোলনার রিসনে স্টেশনের দেয়ালে মানব ইতিহাসের বিস্তৃত সময়কাল চিত্রিত হয়েছে। স্টকহোম মেট্রোর এই শিল্পকর্মগুলোর ইংরেজি বিবরণ এসএলের ওয়েবসাইট থেকে বিনামূল্যে ডাউনলোড করা যায়। বিস্তারিত জানতে দেখুন, স্টকহোম প্রাদেশিক অঞ্চলের গণপরিবহন ব্যবস্থা।
কল্পকাহিনী
আরও দেখুন: কথাসাহিত্যে স্টকহোম, সহস্রাব্দ ভ্রমণ
স্টকহোম বহু সাহিত্য ও চলচ্চিত্রের পটভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে। শহরের পটভূমিকায় রচিত বিভিন্ন উল্লেখযোগ্য কল্পকাহিনীর মধ্যে রয়েছে সাহিত্যিক অ্যাস্ট্রিড লিন্ডগ্রেনের কিছু রচনা এবং বিশেষ নর্ডিক নয়ার সাহিত্যধারায় (নর্ডিক দেশগুলির পটভূমিকায় রচিত রহস্য রোমাঞ্চ উপন্যাস) রচিত মিলেনিয়াম ও বেক।
কি করবেন
স্বতন্ত্র তালিকাগুলি স্টকহোম-এর জেলা নিবন্ধে পাওয়া যেতে পারে।

ক্যাটারিনাহিসেনের রেস্তোরাঁ গন্ডোলেন (ছবি: Jordgubbe, CC BY-SA 2.0)
ভ্রমণ
টেমপ্লেট:StockholmTours
স্টকহোমে আপনি নৌকায়, বাসে এবং পায়ে হেঁটে ঘুরতে পারেন এবং তার জন্য বিশেষ ভ্রমণ নির্দেশিকাও উপলব্ধ।
নৌকাযোগে
- হপ অন-হপ অফ নৌকা। রোজ সকাল ১০টা থেকে বিকেল ৪টে। নৌকা ভ্রমণের সময় শ্রুতি নির্দেশিকা দেওয়া হয় যা ১১টি ভাষায় উপলব্ধ। এই যাত্রার সবচেয়ে জনপ্রিয় দুটি দর্শনীয় স্থান হলো স্টকহোম প্যালেস এবং গামলা স্তান, যা টি স্লাসেন স্টেশনের ঠিক বিপরীত দিকে খালের পাশেই অবস্থিত। এই নৌকা ভ্রমণ যথেষ্ট তথ্যবহুল এবং সহজবোধ্য। ২৪ ঘ্ন্টার টিকিট ভাড়া ১৮০ ক্রোনার।
- আন্ডার দ্যা ব্রিজেস অফ স্টকহোম। Strömkajen থেকে শুরু হয়— রয়াল ক্যাসলের বা রাজকীয় দুর্গের (টি কিংসগার্ডেন) বিপরীতে অবস্থিত গ্র্যান্ড হোটেলের নিকটবর্তী স্ট্রোমকাজেন থেকে এই নৌভ্রমণের সূচনা হয় যা পর্যটকদের সমুদ্র ও মালারেন হ্রদ পরিভ্রমণের অভিজ্ঞতা দেয়। জলপথে যাওয়ার সময় এই নৌকা ১৫টি সেতুর নিচ দিয়ে যায় এবং দুটি বাঁধের লকগেট পার হয়। বছরের বিভিন্ন ঋতু অনুযায়ী প্রতিদিন একাধিক নৌভ্রমণের আয়োজন করা হয়। সম্পূর্ণ ভ্রমণের সময়কাল প্রায় ১ ঘণ্টা ৫০ মিনিট। খরচ ২৬০ ক্রোনা থেকে শুরু।
- রয়াল ক্যানেল ট্যুর। এই নৌভ্রমণের সূচনা হয় স্ট্রোমকাজেন থেকে এবং করে শহরের পূর্বাংশ ঘুরে সবুজে ঘেরা জুগার্ডেন খাল অতিক্রম করে। পুরো যাত্রাটি প্রায় ৫০ মিনিট সময় নিয়ে সম্পন্ন হয়। মূল্য ২০০ ক্রোনা থেকে শুরু।
- হিস্টোরিকাল ক্যানাল ট্যুর। এই নৌকাভ্রমণ সিটি হলের(টি-সেন্ট্রালেন) পাশে অবস্থিত স্ট্যাডশুসব্রন থেকে শুরু হয়। এই নৌকাভ্রমণে শহরের পশ্চিমাংশের দ্বীপপুঞ্জ এবং কুংসহলমেন ঘুরে দেখানো হয়। ভ্রমণের সময়কাল প্রায় ৫০ মিনিট মতো। মূল্য ২৭৫ ক্রোনা থেকে শুরু।
- স্টকহোম গ্র্যান্ড ট্যুর। নৌকা ও বাসের একটি সম্মিলিত ভ্রমণ পরিকল্পনা। ভ্রমণের সম্পূর্ণ সময়কাল ৩ ঘন্টা ৩০ মিনিট। মূল্য ৪৩২-৪৫০ ক্রোনা।
বাসে
সিটি ট্যুর এবং ওপেন টপ ট্যুর (স্ট্রোমা গ্রুপের বিভাগ) সংস্থা বাসের মাধ্যমে শহর পরিভ্রমণের আয়োজন করে:
- স্টকহোম প্যানোরামা। টি-সেন্ট্রালেন স্টেশনের সন্নিকটে অবস্থিত গুস্তাফ অ্যাডলফ চত্বর থেকে এই বাসযাত্রা শুরু হয় এবং শহরের প্রধান দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখানো হয়। ভ্রমণের সময়কাল ১ ঘণ্টা ৩০ মিনিট। ভাড়া ৩০০ ক্রোনা থেকে শুরু।।
- স্টকহোমের হপ -অন হপ-অফ বাস পরিভ্রমণ পরিষেবায় খোলা ছাদযুক্ত দ্বিতল বাসে শহর ঘুরে দেখানো হয়। এই বাসে যাত্রীরা নির্ধারিত গন্তব্যপথের যেকোনো স্থান থেকে ইচ্ছামতো উঠতে ও নামতে পারেন। এই বাস ভ্রমণের মাধ্যমে শহরের কেন্দ্র ও পূর্বাংশের গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলো দেখানো হয়। ২৪ ঘণ্টা ভ্রমণের জন্য ২৭০ ক্রোনায় একটি ভ্রমণ পাস দেওয়া হয়।
স্টকহোম এক্সকারশন সংস্থার পক্ষ থেকেও কিছু বিশেষ বাস ভ্রমণের আয়োজন করা হয়।
ট্যাক্সিতে
ট্যাক্সি স্টকহোম, +৪৬ ৮ ১৫ ০০ ০০, সংস্থার পক্ষ থেকে শহর ভ্রমণের আয়োজন করা হয়, যেখানে বিবিধ ভ্রমণ নির্দেশিকার সুবিধা উপলব্ধ থাকে। এই যাত্রায় সর্বোচ্চ তিনজন যাত্রীর জন্য নির্ধারিত ভাড়া ৯৫০ ক্রোনা। এই বিশেষ ভ্রমণের মাধ্যমে স্টকহোম শহরের কিছু ঐতিহাসিক স্থান ঘুরে দেখানো হয় যা গুরুত্বপূর্ণ এবং যাদের সাথে শহরের অতীতের কিছু গা ছমছমে ও স্মরণীয় ঘটনার যোগ আছে, যেমন সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলোফ পামের হত্যাকাণ্ডের স্থান।
সাইকেলে
টক অফ দ্যা টাউন সংস্থার পক্ষ থেকে সাইকেলে শহর ভ্রমণের আয়োজন করা হয়, যেখানে ৬টি ভাষায় ভ্রমণ নির্দেশিকা দেওয়া থাকে।
- টক অফ দ্যা টাউন। শহরের বিভিন্ন স্থান, যেখানে বাইক ভাড়া দেওয়া হয়, সেখানে মোবাইল ফোনের জন্য মেমোরি কার্ড ভাড়া পাওয়া যায়, যাতে ৫৬টি জনপ্রিয় দর্শনীয় স্থানের অডিও শ্রুতি নির্দেশিকা সংরক্ষিত থাকে। আপনি চাইলে প্রতি ঘণ্টায় ৩০ ক্রোনা বা পুরো দিনের জন্য ১২৫ ক্রোনায় এই মেমোরি কার্ড ভাড়া নিতে পারেন।
- বাইকসুইডেন, নার্ভাভাগেন ১৩-১৭, ☏ +৪৬ ৮-৬৬৭ ৫৭ ০২। এপ্রিল থেকে অক্টোবর, সকাল ১০টা থেকে সন্ধ্যে ৬টা। বাইকসুইডেন সংস্থার পক্ষ থেকে শহরের বিভিন্ন স্থানে সাইকেল ভ্রমণের আয়োজন করা হয়, যাতে ভ্রমণ নির্দেশিকা উপলব্ধ থাকে। শহরের কেন্দ্রস্থলে এই সংস্থা বিভিন্ন উন্নতমানের বাইক ভাড়া দেয়। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন এখানে শহরে ঘোরার জন্য ভ্রমণ নির্দেশিকা সহ বাইক ভাড়া দেওয়া হয়। বাইক্সুইডেন সংস্থা মাউন্টেন বাইক, চিলড্রেনস বাইক, রেসিং বাইক, ট্রেলার, চাইল্ড সিট এবং সিটি বাইক সহ বিভিন্ন ধরনের দু চাকার বাহন ভাড়া দেয়।
সাঁতার

ফ্লটসব্রোব্যাডেট ( স্যোদারতর্ণ ), স্টকহোমের একটি জনপ্রিয় সৈকত (ছবি: Holger.Ellgaard, CC BY-SA 3.0)
স্টকহোম শহরের কেন্দ্র এবং আশেপাশের শহরতলি অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি মনোরম সৈকত। যদিও শহরের কেন্দ্রীয় অঞ্চলে জলের রঙ কিছুটা গাঢ় দেখায়, তবুও তা সাধারণত পরিষ্কার হয়। স্থানীয় কর্তৃপক্ষ নিয়মিতভাবে জলের মান পরীক্ষা করে এবং প্রতিটি সৈকত সম্পর্কিত তথ্য অনলাইনে প্রকাশিত হয়। যদি কোনো সৈকতের জলে সমস্যা দেখা যায়, তাহলে সেখানে সতর্কতামূলক নির্দেশিকা টাঙানো হয়। গ্রীষ্মের দিনে শহরের অভ্যন্তরের সৈকতগুলোতে ভালো জনসমাগম হয়।
স্টকহোম দ্বীপপুঞ্জ এলাকায় রয়েছে অসংখ্য সৈকত ও পাথুরে তীর। সুইডেনের প্রবেশাধিকার নীতিমালার কারণে প্রায় সব জায়গাতেই স্নান করা যায়, যদি না সেখানে লিখিত বিজ্ঞপ্তি দিয়ে স্নান করার নিষেধাজ্ঞা জারি হয়। যদিও সুইডেনে প্রাপ্তবয়স্কদের প্রকাশ্যে নগ্ন হয়ে স্নান করা আইনত নিষিদ্ধ নয়, তবে সামাজিক ক্ষেত্রে এইরূপ ক্রিয়াকলাপ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয় না। স্টকহোমে সৈকত হলো অগেস্টা (সোদেরোর্ত) সোইকত এলাকায় নগ্নতার অনুমোদন দেওয়া হয়।
যদি স্টকহোমের খোলা জলাশয় বা সৈকতে স্নান অতিরিক্ত ঠান্ডার কারনে অনুপযুক্ত মনে হয় তাহলে আপনি শহরের বিভিন্ন স্থানে একাধিক আরামদায়ক সুইমিং পুলে স্নানের আনন্দ নিতে পারেন। শহরে উন্মুক্ত খোলা স্থানে সুইমিং পুল যেমন আছে, তেমনই আবার অভ্যন্তরীন সুইমিং পুলও আছে। এছাড়াও আছে বেশ কিছু এবং স্পা। জনসাধারণের জন্য উন্মুক্ত স্নানঘরের পাশাপাশি কিছু বিলাসবহুল স্নানঘরও আছে, যেমন, সেন্ট্রালবাডেট (নররমালম), স্টুরবাডেট (ওস্টারমালম), এরিকসডালসব্যাডেট (সোদরমালম) এবং ইয়াসুরাগি স্পা (নাকা)।
স্থানীয় ক্রীড়া উপভোগ
স্টকহোমে দর্শকপ্রিয় খেলাগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ফুটবল (সকার) ও আইস হকি। ব্যান্ডি খেলাটিও একটি বিশেষ অনুরাগী গোষ্ঠীর মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ম্যাচের টিকিট সাধারণত প্রতিটি ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কেনা সবচেয়ে সুবিধাজনক।
সুইডেনের জাতীয় পুরুষ ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচগুলি মূলত সোলনার স্ট্রবেরী অ্যারেনাতে (পূর্ব নাম ফ্রেন্ডস অ্যারেনা, অ্যারেনা কথার অর্থ হল ক্রীড়াঙ্গন) আয়োজিত হয়। সুইডেনের শীর্ষ ফুটবল লিগ অলসভেনস্কান ইউরোপের অন্যান্য পশ্চিমাঞ্চলীয় দলগুলোর তুলনায় কিছুটা দুর্বল হলেও, এর সমর্থকরা অত্যন্ত নিষ্ঠাবান। মূলত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত এই ক্রীড়াদলের প্রাধান খেলাগুলির আয়জন করা হয়। এআইকে দল স্ট্রবেরী অ্যারেনাতে ক্রীড়ার আয়োজন করে, আর টেলি২ অ্যারেনাতে (সোদেরোর্ত) জুগার্ডেন্স আইএফ এবং হ্যামার্বি দলের ক্রীড়া আয়োজিত হয়। এই তিনটি ক্লাবের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তীব্র এবং একটি ক্রীড়াঙ্গন ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত সহজ ছিল না।
সুইডেনের শীর্ষ আইস হকি লিগ হলো
সভেনস্কা হকিলিগান (বা সুইডিশ হকি লিগ, সংক্ষেপে: এসএইচএল)। এই দলের মূল ক্রীড়াগুলি সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত আয়োজিত হয়। ২০২১–২২ সালের পর থেকে স্টকহোমে এসএইচএলের নিজস্ব কোনো দল নেই। শহরের দুই প্রধান ক্লাব এওএইকে এবং জুগার্ডেন্স বর্তমানে দ্বিতীয় স্তরের হকিঅলসভেনস্কান ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং তারা সোদেরোর্তের
হোভেটে আঞ্চলিক ক্রীড়াগুলির আয়োজন করে।
ব্যান্ডি খেলা নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রথম ৪৫ মিনিট খেলার প্রথমার্ধ এবং তারপর আরও ৪৫ মিনিট সময় দেওয়া হয় দ্বিতীয়ার্ধের খেলার জন্য। তাই খেলা দেখতে এলে উষ্ণ পোশাক পরা আবশ্যক। স্টকহোমে শীর্ষ পুরুষ ব্যান্ডি ক্রীড়াসঙ্ঘে একমাত্র দল হলো হ্যামারবি এবং সুইডিশ ক্রীড়াসঙ্ঘে চূড়ান্ত খেলা স্ট্রবেরী অ্যারেনা (সোলনাতে) অথবা টেলি২ অ্যারেনাতে (সোদরমালম) অনুষ্ঠিত হয়।
এই ক্রীড়াঙ্গনগুলি কেবল খেলাধুলার জন্য নয়, বরং নিয়মিত সঙ্গীতানুষ্ঠান ও মঞ্চ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। বিস্তারিত সময়সূচি ও টিকিটের জন্য স্টকহোম লাইভ ওয়েবসাইট দেখুন।
খেলাধুলায় অংশগ্রহন

ভাইকিংআর্নেট , উপসালা থেকে স্টকহোম পর্যন্ত একটি বার্ষিক আইস-স্কেটিং প্রতিযোগিতা। (ছবি: Udo Schröter, CC BY-SA 3.0)
স্টকহোমে আপনি বিভিন্ন ক্রীড়ায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
শীতকালে হ্যামারবিব্যাকেন (সোদেরোর্ত), একেবিহোভসব্যাকেন (একেরো), একহোমস্নাসব্যাকেন (লিডিঙ্গো), ফ্লটসব্রোব্যাকেন (সোডেরটোর্ন) সহ বিভিন্ন এলাকার ছোট ছোট পাহাড়ী ঢালে তুষারক্রীড়ার আয়োজন করা যায়, যেখানে আবহাওয়া অনুকূল হলে প্রয়োজনীয় সরঞ্জাম ভাড়ার পাওয়া যায়। যদিও পাহাড়গুলোর উচ্চতা তুলনামূলকভাবে কম, তবুও এগুলোর দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর, এবং যেকোনো ঋতুতে আপনি এই পাহাড়গুলোয় চড়তে পারবেন। জানুয়ারি-ফেব্রুয়ারিতে আন্তঃদেশীয় স্কিইং প্রতিযোগিতার জন্য শহরজুড়ে বিভিন্ন সুব্যাবস্থার আয়োজন করা হয় কিন্তু তখন ভূমিভাগ তুষারাবৃত থাকবে কিনা তার কোন দৃঢ় নিশ্চয়তা নেই।
গ্রীষ্মকালে গার্ডেট(টি কার্লাপ্লান বা টি গার্ডেট) অঞ্চলের উন্মুক্ত মাঠগুলি বহিরঙ্গন খেলাধুলার জন্য আদর্শ। এছাড়া শহরের অভ্যন্তরে রয়েছে অশ্বারোহনের ব্যাবস্থা ও বিভিন্ন গলফ খেলার মাঠ, যেগুলি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে।
যদি আপনি প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিতে চান, তাহলে স্টকহোম ম্যারাথন আপনার জন্য উপযুক্ত। প্রতি বছর মে মাসের শেষ বা জুনের শুরুতে শনিবার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ১৮,০০০ প্রতিযোগী এতে অংশ নেন, যাদেরকে দৌড় দিয়ে দুইবার শহরের অভ্যন্তরীন অঞ্চল ঘুরে আসতে হয়। এছাড়াও আছে লিডিঙ্গোলোপেট, যা ৩০ কিমি দীর্ঘ এক আন্তঃ-প্রাদেশিক দৌড় প্রতিযোগীতা, যেখানে বিশ্বের সবচেয়ে বেশি প্রতিযোগী অংশগ্রহন করে। সেপ্টেম্বরের শুরুতে লিডিঙ্গোতে সুইডিশ ক্লাসিক সার্কিটের অংশ হিসাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। সাঁতারপ্রেমীদের জন্য আছে কঠিন বাঁধাসম্পন্ন ওটিলো প্রতিযোগিতা। এটি একটি এক দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা, যেখানে দুইজনের একটি দল সাঁতার এবং দৌড়ের মাধ্যমে স্টকহোম দ্বীপপুঞ্জ অঞ্চলে পরিভ্রমন করে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে পৌঁছায়।
শিল্প প্রদর্শনী

হোটোরগেট, হোটোরগেট ( নররমালম ) স্টকহোম কনসার্ট হলের সাথে যেখানে নোবেল পুরস্কার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। (ছবি: Jonas Bergsten, Public domain)
স্টকহোমের জাতীয় মঞ্চ, রয়েল ড্রামাটিক থিয়েটার এবং রয়েল অপেরা ক্লাসিকে আধুনিক নাটক, অপেরা এবং ব্যালে অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরে স্টকহোম সিটি থিয়েটারের মতো আরও অনেক নাট্যমঞ্চ রয়েছে। বেশিরভাগ থিয়েটার বা নাটকগুলি সাধারণত আগস্টের শেষ থেকে জুনের শুরু পর্যন্ত আয়োজিত হয়। গ্রীষ্মে পার্কটিটার্ন গোষ্ঠীর পক্ষ থেকে স্টকহোম শহরের উদ্যানগুলিতে নাটক এবং শ্রুতিনাটক মঞ্চস্থ করা হয়। সেপ্টেম্বর থেকে মে মাসে, অনেক নাট্যমঞ্চে আন্তর্জাতিক এবং স্থানীয় সঙ্গীতের পাশাপাশি অন্যান্য অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টকহোমের সিনেমাহলে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিক ভাষার সিনেমাগুলোর কোনপ্রকার ভাষান্তর করা হয় না, কিন্তু সংলাপগুলি সাবটাইটেলের আকারে স্থানীয় ভাষায় উল্লিখিত করা হয়। মাল্টিপ্লেক্স (যাদের বেশিরভাগই টিএইচিএক্স দ্বারা অনুমোদিত) ছাড়া, কয়েকটি পুরোনও সিনেমা হল এখনও টিকে রয়েছে, যেমন: রিগোলেটো, গ্র্যান্ড সভেভাগেন, সাগা এবং স্ক্যান্ডিয়া (নরমালম), পার্ক (ওস্টারমালম) এবং ভিক্টোরিয়া (সোদরমালম)। মূলধারার সিনেমাগুলিতে এসএফের একচেটিয়া অধিকার কায়েম থাকে, কিন্তু তার মধ্যেও কিছু স্বাধীন সিনেমা মুক্তি পেয়েছে।
শহরে প্রতি বছর বেশ কয়েকটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর বসন্তকালে অনুষ্ঠিত হয় স্টকহোমের রাত্রিকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে বেশ কয়েকটি জাদুঘরে দর্শকদের বিনামূল্যে প্রবেশ করতে দেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আগস্ট মাসে কুংস্ট্রাডগার্ডেনে আয়োজিত উং ০৮ যুব উৎসবের সাথে স্টকহোম সংস্কৃতি উৎসবও আয়োজিত হয়। বছরের এই সময়ে স্টকহোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। আগস্ট মাসে এক সপ্তাহের জন্য ট্যান্টোলুন্ডেন পার্কে একটি উন্মুক্ত সিনেমা প্রদর্শনীর আয়োজন করা হয়। নভেম্বর মাসে স্টকহোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয় এবং সেখানে প্রচুর আন্তর্জাতিক দর্শকের সমাগম হয়।
স্টকহোমে সুইডিশ এবং ইংরেজি ভাষায় আয়োজিত কৌতুক অনুষ্ঠানের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিগ বেন বার (সোদরমালম), ফোকুনগাটান ৯৭ ইত্যাদি গোষ্ঠীর পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮টায় ইংরেজি ভাষায় একটি কমেডি ক্লাব নামক কৌতুক অনুষ্ঠানের আয়োজন করে যেখানে দর্শকদের অবাধ প্রবেশাধিকার থাকে। স্ক্র্যাটস্টক হল প্রতি গ্রীষ্মে আয়োজিত একটি বার্ষিক কৌতুকানুষ্ঠান।
স্টকহোমে আয়োজিত সঙ্গীতানুষ্ঠানের প্রত্যক্ষদর্শী হওয়া এক অন্যরকম অভিজ্ঞতা। নির্দিষ্ট কিছু জায়গায় কিছু পোস্টার ছাড়া এখানে সঙ্গীতানুষ্ঠান নিয়ে সেরকম কোন প্রচারমূলক চিহ্ন দেখা যায়না। শহরের অনেক পানশালায় গানবাজনার আয়োজন করা হয়। মূলত সোদরমালম অঞ্চলের আশেপাশেই এরকম পানশালায় গানবাজনার আয়োজন দেখা যায়। এখানে আপনি দেবাসের , হর্নহুসেট এবং ট্র্যাডগার্ডেনের মতো উপযুক্ত জায়গার খোজ পাবেন । সোদরমালম ছাড়াও নররমালম এবং ভাসাস্তানেও বেশ কয়েকটি আকর্ষণীয় স্থান রয়েছে।
সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত রবিবার সন্ধ্যায় স্কেপশোলমেনের ফোকমুসিখুসেটে সুইডিশ লোকসঙ্গীত পরিবেশিত হয়। সুইডিশ লোকনৃত্য দেখতে এবং তাতে অংশ নিতে ইচ্ছুক হলে যেতে পারেন। প্রবেশ বিনামূল্যে।
স্টকহোম অনেক স্থানীয় উৎপাদিত দ্রব্যের প্রদর্শনী এবং সম্মেলন আয়োজিত হয় যাদের মধ্যে উল্লেখযোগ্য হল স্টকহোম আন্তর্জাতিক মেলা (সোদেরোর্ত) এবং কিস্তামাসান (ভ্যাস্টেরর্ট)।
বিনোদন পার্ক এবং শিশুদের কার্যকলাপ

জল থেকে গ্রোনার লুন্ড দেখা যাচ্ছে (ছবি: Jonas Bergsten, Public domain)
আরও দেখুন: শিশুদের সাথে স্টকহোম
স্টকহোমের প্রধান বিনোদন পার্ক গ্রোনা লুন্ড জুগার্ডেনে অবস্থিত (স্পার্ভ্যাগ সিটি হয়ে ফেরি করে জুগার্ডেনে যাওয়া যায় অথবা ৪৪ নং বাস ধরে যাওয়া যায়)। এখানে নাগরদোলাসহ বিভিন্ন ধরণের দোলনা রয়েছে। গ্রীষ্মকালে এই উদ্যানে বিখ্যাত শিল্পী এবং গোষ্ঠীদের সঙ্গীতানুষ্ঠানের সাথে নৃত্য সন্ধ্যারও আয়োজন করা হয়। বছরভর বিনোদন উদ্যানগুলির খোলার সময় পরিবর্তিত হয়। পার্ক পরিদর্শনে আসার আগে ওয়েবসাইট দেখুন। সাধারণত সপ্তাহান্তে এবং অনুষ্ঠানের দিনগুলিতে পার্কে খুব ভিড় থাকে।
জুর্গার্ডেনের অন্যতম আকর্ষণ জুনিব্যাকেন, যেখানে বিভিন্ন শিশুসাহিত্য, বিশেষত অ্যাস্ট্রিড লিন্ডগ্রেনের গল্পের উপর ভিত্তি করে তৈরি একটি বিশেষ পার্ক আচজে। স্টকহোমের চিড়িয়াখানা স্ক্যানসেনও এই দ্বীপে অবস্থিত।
জুয়া
সলভাল্লা (ভ্যাস্টেরর্ট) অঞ্চলে নিয়মিত ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এলজিবিটি অনুষ্ঠান
আরও দেখুন: এলজিবিটি স্টকহোম
সমকামিতা এবং রূপান্তরকামিতার প্রতি শহরবাসীদের মনোভাব সাধারণত সহনশীল। গ্রীষ্মকালে (সাধারণত জুলাইয়ের শেষের দিকে/আগস্টের শুরুতে), স্টকহোমের বার্ষিক এলজিবিটি উৎসব অনুষ্ঠিত হয় যা স্টকহোম গর্ব উৎসব নামে পরিচিতি। এটি স্ক্যান্ডিনেভিয়ার বৃহত্তম এলজিবিটি উৎসব। জাতীয় এলজিবিটি সংস্থা আরএফএসএলের কাছ থেকে অন্যান্য অনুষ্ঠান এবং আয়োজনস্থল সম্পর্কে তথ্য পেতে পারেন।
বহির্মুখী জীবন

টাইরেস্টা জাতীয় উদ্যান, মধ্য স্টকহোম থেকে ২০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি বন। (ছবি: Tim Honkalammi ( TimSE ), CC BY-SA 3.0)
স্টকহোম শহর থেকে হাঁটাপথের দূরত্বে অনেক বন এবং হ্রদ রয়েছে, যেখানে মুস, হরিণ এবং শুয়োরের মতো বন্যপ্রাণী পরিদর্শনের ভালো সম্ভাবনা রয়েছে। মেট্রো থেকে হাঁটাপথের দূরত্বেই ওস্টারমালম অঞ্চলের নিকটবর্তী বেশিরভাগ বনাঞ্চল এবং কৃষিজমি দেখতে পাওয়া যাবে।
স্যোদারতর্ণ অঞ্চলে আপনি নাকা সংরক্ষিত বনাঞ্চল, টাইরেস্টা জাতীয় উদ্যান এবং বর্নসজন ঘুরে দেখতে পারেন।
শিক্ষা
স্টকহোমে কুড়িটিরও বেশি বিশ্ববিদ্যালয় আছে যার অধীনস্থ বিভিন্ন কলেজে প্রায় ৮০,০০০ শিক্ষার্থী পড়াশুনা করেন। স্টকহোম বৃহত্তম নর্ডিক বিশ্ববিদ্যালয় শহর হিসাবে পরিচিত। শহরে উচ্চ শিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠানগুলি হল স্টকহোম বিশ্ববিদ্যালয় (স্টকহোমস ইউনিভার্সিটি), রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (কুংলিগা টেকনিস্কা হগস্কোলান) এবং স্যোদারতর্ণ ইউনিভার্সিটি কলেজ (স্যোদারতর্ণস হগস্কোলা)। স্টকহোমের করোলিনস্কা ইনস্টিটিউট একটি বিশ্বমানের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এছাড়াও এখানে বেশ কয়েকটি চারুকলা বিশ্ববিদ্যালয়ও রয়েছে। স্টাডি ইন স্টকহোম ওয়েবসাইটে স্টকহোমে বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন সম্পর্কে তথ্য রয়েছে।
কেনাকাটা
স্বতন্ত্র তালিকাগুলি স্টকহোম-এর জেলা নিবন্ধে পাওয়া যেতে পারে।
সুইডেনের অন্যান্য অঞ্চলের মতো স্টকহোমের প্রায় সকল দোকানেই ভিসা এবং মাস্টারকার্ড জাতীয় লেনদেনের জন্য বিশেষায়িত কার্ড গ্রহণ করা হয় এবং এটিএম বেশ সহজলভ্য। সুইডেনের বাকি অংশের মতো স্টকহোমও কার্ড-ভিত্তিক বিপনন স্থল এবং বেশ কয়েকটি ছোট বিপনন স্থলে নগদ অর্থ গ্রহণ করে না। খুব কম সংখ্যক বিপনন স্থলে বিদেশী মুদ্রা, যেমন ইউরো বা মার্কিন ডলার গ্রহণ করা হয়।
স্টকহোমের বেশিরভাগ দোকান (ছোট স্বাধীন দোকানগুলি বাদে) রবিবার সহ সারা সপ্তাহ খোলা থাকে (ইউরোপের অন্য বেশিরভাগ শহরে এই জিনিষ দেখা যায়না)। বছরে কেবল কয়েকটি বড় ছুটির জন্য বন্ধ থাকে। দোকান বন্ধের ব্যাপারে শহরে কঠোর নিয়মাবলী লাগু থাকে।
জামাকাপড় ও সাজসজ্জা
জনপ্রিয় সুইডিশ পোশাক সংস্থার পন্যগুলি আপনি শহরের কয়েকটি বড় দোকানে দেখতে পাবেন তার মধ্যে রয়েছে অ্যাকনে জিন্স, ডব্লুইএসসি, চিপ মানডে, জে লিন্ডারবার্গ, হোয়াইরেড, টাইগার এবং ফিলিপা কে। শহরে তরুণ পোশাক অলংকরন শিল্পীরা তাদের নিজস্ব ছোট সংস্থার সূত্রপাত করেছেন। এই নিজস্ব সংস্থার পন্যগুলি মূলত সোদরমালমের সোফো এলাকার ছোট দোকানগুলিতে পাওয়া যাবে (নীচে দেখুন), যেমন: নাকনা, জেনি হেলস্টর্ম, ফিফথ অ্যাভিনিউ সু রিপেয়ার এবং দ্য স্ট্রে বয়েজ।
কাচের জিনিসপত্র
- নররমালমের দুটি বৃহৎ বিপনন কেন্দ্র আহলেনস এবং এনকে, যেখানে কাচের জিনিসপত্রের বিস্তৃত সংগ্রহ রয়েছে।
- ভাস্টারল্যাঙ্গাটান ৭৮ (গামলা স্তান), সভেয়াগেন ২৪-২৬ এবং কিংস স্ট্রিট ৪১ (নররমালম) সহ শহরের বেশ কয়েকটি অঞ্চলে ডুকা নামক বিপনন কেন্দ্রের বিভিন্ন শাখা-প্রশাখা আছে। ডুকা একটি সুইডিশ বিপনন কেন্দ্র শৃঙ্খলা যা স্টকহোমের কেন্দ্রীয় শহরাঞ্চলের বেশ কয়েকটি দোকানে সস্তা গৃহস্থালির দ্রব্যাদি এবং কাচের জিনিসপত্র বিক্রি করে।
- কুংসগাটান ৯ (নররমালম), ওস্টারল্যাংগাটান ১ (গামলা স্তান), স্ট্র্যান্ড হোটেল, গ্র্যান্ড হোটেল এবং সিটি হোটেল সহ শহরের বেশ কয়েকটি স্থানে নরডিস্কা ক্রিস্টাল সংস্থার দোকান আছে। উচ্চমানের কাঁচের জিনিসপত্র কেনার জন্য এটি একটি ভালো বিপন স্থল। কুংসগাটানের দোকানে কাচ দিয়ে তৈরি বিবিধ শৈল্পিক জিনিসপত্রের একটি প্রদর্শনী আছে।
আসবাবপত্র এবং অলংকরণ
সুইডেনের অলংকরণ শিল্পের আন্তর্জাতিক খ্যাতি আছে এবং স্টকহোমে অনেক দোকান রয়েছে যেখানে আপনি সুইডিশ-নকশাকৃত পোশাক, কাপড় এবং অভ্যন্তরীণ সাজসজ্জার জিনিসপত্র পেতে পারেন। হাতে তৈরি জিনিস এবং হাতে আঁকা কাচের জিনিসপত্র সুইডিশ জিনিসপত্রের বিশেষ সুখ্যাতি রয়েছে।
- সার্জেলস টর্গ (স্টকহোম/নররমালম) এবং গোটগাটান ৩১ (সোদরমালমে) ডিজাইনটর্গেটের দুটি শাখা আছে। এই দোকানে সুন্দর ছোট ছোট জিনিসপত্র ও দরকারী জিনিস কিনতে পাওয়া যায়।
- টি ওস্টারমালমস্টর্গের অ্যাসপ্লান্ড নামক আসবাবপত্রের দোকানটিতে বিশ্বমানের কারুকার্য খচিত উচ্চমানের জিনিস পাওয়া যায়।
- টি হোটর্গেটের পাব বিপননকেন্দ্রে অবস্থিত রুম হল আরেকটি দুর্দান্ত আসবাবপত্র এবং অলংকরণ শিল্পের দোকান
- ইলামস বলিঘাস (টি সেন্ট্রালেন , হামঙ্গাটান ২৭) হল একটি উচ্চমানের আসবাবপত্র, গৃহসজ্জা এবং কাচের জিনিসপত্রের দোকান। ডেনিশ ডিজাইনের বিশেষজ্ঞ হিসাবে এই দোকানের সুখযাতি আছে।
- টি ওডেনপ্ল্যানের কাছাকাছি অনেক পুরোনো জিনিসের দোকান রয়েছে। ঘুরে বেড়ানোর জন্য ভালো জায়গা।
- যদি আপনি আগে থেকে ব্যাবহার করা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনতে চান, তাহলে স্ট্যাডসমিশন এবং মাইরোনা (দ্যা সযালভেশন আর্মি) আপনার জন্য উপযুক্ত চয়ন হতে পারে। এখানে মজাদার পুরাতন পণ্য তৈরি করা হয় এবং তারা তাদের কাজের মাধ্যমে ভালো দৃষ্টান্ত স্থাপন করে। বিশেষ করে স্টর্টগেটের স্ট্যাডসমিশন (টি গামলা স্তান) হাতে-কলমে তৈরি নকশা এবং ধ্রুপদী আসবাবপত্র তৈরি করার জন্য সুপরিচিত।
নররমালম
আরও দেখুন: স্টকহোম/নররমালম#কিনুন

ড্রটনিংগাটান খুচরা বিপণন কেন্দ্র (ছবি: User: (WT-shared) Globentrekker at wts wikivoyage, CC BY-SA 3.0)
সার্জেলস টর্গ অঞ্চলের ড্রটনিংগাটানে প্রধান বিপনন সংস্থাগুলির আধিপত্য দেখা যায়। এই অঞ্চলের আরও উত্তরপ্রান্তে ছোট এবং বিশেষায়িত দোকানগুলির অবস্থান। দক্ষিণ প্রান্তেও কিছু দোকান আছে যা পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার মতো।
ড্রটনিংগাটানের সাথে হোটোর্গেট (টি-হোটোর্গেট) চত্বরের সংযোগ রয়েছে। এখানে টাটকা খাবারের বাজার রয়েছে। এই অঞ্চলের কাছেই হোটোর্গশালেনে একটি অভ্যন্তরীণ খাবারের বাজারও রয়েছে।
নরল্যান্ডসগাটানের মুড স্টকহোম নামক বিপনন কেন্দ্রটি ২০১২ সালে খোলা হয়েছিল। এই বৃহৎ বিপনন কেন্দ্রে অনেক আকর্ষণীয় জামাকাপড়ের দোকান রয়েছে যা শহরের অন্য কোথাও দেখা যায় না। হামঙ্গাটান, বিবলিওটেকসগাটান এবং বার্গার জার্লসগাটান -এই তিনটি স্থানে গুচি, রাল্ফ লরেন, লুই ভিটন সহ বিভিন্ন দামি সংস্থার দোকান রয়েছে। এনকে, হামঙ্গাটানে (নররমালম) অবস্থিত একটি ধ্রুপদী বিক্রয়কেন্দ্র।
ওস্টারমালম
আরও দেখুন: স্টকহোম/ওস্টারমালম#কিনুন
ওস্টারমালম চত্বরে একটি সুপরিচিত মুদি দোকান হল ওস্টারমাল্মশালেন। স্টুরপ্ল্যানের স্টুরগ্যালেরিয়া বিপনন কেন্দ্রে ভালো খাবার পাওয়া যায়। ফাল্টোভারস্টেন কার্লাপ্লানে অবস্থিত একটি সুপরিচিত বিপনন কেন্দ্র।
শহরতলির বিপনন কেন্দ্র
প্রধান শহরতলির অঞ্চলগুলিতে বেশ কয়েকটি বিক্রয়কেন্দ্র এবং বিপননকেন্দ্র রয়েছে। বিস্তারিত জানার জন্য জেলা অংশের নিবন্ধগুলি দেখুন। এই বিপনন কেন্দ্রগুলির আকার ভিন্ন হলেও, প্রত্যেকের আভ্যন্তরীন নকশা মূলত একই রকম, যেখানে সস্তা খাবার রেস্তোরাঁ, কেনাকাটার জায়গা, জামাকাপড়ের দোকান, বৈদ্যুতিন সামগ্রী এবং অভ্যন্তরীণ আসবাবপত্রের পাশাপাশি কিছু ছোট দোকান থাকে।
ভেস্টেরোর্টের কিস্তা গ্যালারিয়া কেন্দ্রটি সারা সপ্তাহব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে। এখানে আসতে হলে নীল মেট্রো লাইনে আকাল্লাগামী ট্রেন ধরে কিস্তায় নামতে হবে।
খাওয়াদাওয়া
স্বতন্ত্র তালিকাগুলি স্টকহোম-এর জেলা নিবন্ধে পাওয়া যেতে পারে।

জুম ফ্রাঞ্জিস্ক্যানার, ১৮৪০ সালের একটি রেস্তোরাঁ (ছবি: Holger.Ellgaard, CC BY-SA 3.0)
স্টকহোমে রেস্তোরাঁর বৈচিত্র্য ও মান বিগত কয়েক দশকে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। শহরের খাদ্যসংস্কৃতি এখন আন্তর্জাতিক, সৃজনশীল এবং স্বাদে পরিপূর্ণ। তবে, উচ্চমানের রেস্তোরাঁয় খাওয়া কিছুটা ব্যয়বহুল হতে পারে। প্রধান্ত খাবারের জন্য সাধারণত ১৭৫ থেকে ২৫০ ক্রোনা বা তার বেশি খরচ হতে পারে। যদি আপনি সস্তার খাবার খেয়ে থাকতে চান, তাহলে ফাস্ট ফুড বার, সাধারণ ব্রিটিশ-শৈলীর পানশালা অথবা ভিন্নদেশীয় রেস্তোরাঁ, যেমন এশিয়ান বা মধ্যপ্রাচ্যীয় রেস্তোরাঁ আপনার জন্য বিকল্প হতে পারে। এছাড়া নিজে রান্না করার ব্যবস্থা থাকলে তা আরও সাশ্রয়ী ও সুবিধাজনক।
বেশিরভাগ হোটেল এবং হোস্টেলে ভালো প্রাতরাশের ব্যাবস্থা থাকে, অনেক ক্ষেত্রে হোটেল রুমের সাথেই প্রাতরাশের দাম ধরা থাকে।
স্টকহোমের অনেক রেস্তোরাঁয় সপ্তাহের কর্মদিবসে (সোম–শুক্র) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত "ডেগেনস র্যাট" (আক্ষরিক অর্থ-আজকের থালি) নামের এক বিশেষ মধ্যাহ্নভোজন উপলব্ধ থাকে যার মধ্যে সাধারণত একটি হালকা বা অ্যালকোহলবিহীন পানীয়, রুটি, মাখন, সালাদ এবং কফি অন্তর্ভুক্ত থাকে। মূল শহরের কেন্দ্রের রেস্তোরাঁগুলিতে এই মধ্যাহ্নভোজন দাম সাধারণত ১০০ থেকে ১৫০ ক্রোনার পর্যন্ত হয়, তবে শহরতলিতে তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যায়। এছাড়া অনেক এশিয়, ভারতীয় এবং চটজলদি খাবারের রেস্তোরাঁগুলিতে সাশ্রয়ী মূল্যে মধ্যাহ্নভোজনের বিকল্প থাকে।
স্টকহোমে রেস্তোরাঁয় রাতের খাবার খেতে চাইলে একটু আগেভাগেই বের হওয়া ভালো, কারণ বেশিরভাগ রেস্তোরাঁর রান্নাঘর রাত ১০টার মধ্যেই বন্ধ হয়ে যায়, এমনকি সপ্তাহান্তেও এই নিয়ম চালু থাকে। রেস্তোরাঁর ধরন ও অবস্থান অনুযায়ী সেখানে এক গ্লাস হাউস ওয়াইনের মূল্য সাধারণত ৬০ ক্রোনার থেকে শুরু হয় আর একটি বোতলের দাম ৪০০ থেকে ৭০০ ক্রোনার পর্যন্ত হতে পারে। সুইডেনে পানশালা রেস্তোরাঁ এবং অন্যান্য আবদ্ধ স্থানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ।
স্টকহোমে জুলাই বা আগস্টের শুরুতে অনেক রেস্তোরাঁ ছুটির কারণে কয়েক সপ্তাহের জন্য বন্ধ থাকে। ডিসেম্বর মাসে শহরের বহু রেস্তোরাঁ জুলবোর্ড নামে একটি বিশেষ ক্রিসমাস ভোজন পরিবেশন করে, যা সুইডিশ ঐতিহ্যবাহী স্মোর্গাসবোর্ড ভোজনের ভিন্ন সংস্করণ। এই বুফেতে থাকে ক্রিসমাস হ্যাম, আচারযুক্ত হারিং এবং লুটফিস্ক নামক এক বিশেষ পদ যা কড বা লিং মাছ থেকে তৈরি এবং লাই দিয়ে প্রস্তুত করা হয়। প্রায় ৩০০ থেকে ৬০০ ক্রোনার মূল্যে এই বিশেষ খাবার উপভোগ করা যায়, তবে খেতে চাইলে আগেভাগেই রেস্তোরাঁয় বুকিং করে রাখা আবশ্যক।
স্টকহোমের মতো বৈচিত্র্যময় শহরে ঐতিহ্যবাহী সুইডিশ রান্না হুসমানস্কোস্ট ("সব মানুষের খাবার") সহজে পাওয়া যায় না। কিছু মানসম্পন্ন রেস্তোরাঁয় তুলনামূলকভাবে কম খরচে হুসমানস্কোস্ট পরিবেশন করা হয়। এছাড়া সুইডিশ খাবার উপভোগের জন্য কিছু নির্দিষ্ট জনপ্রিয় স্থান হল, নাইসকেট স্ট্রমিং ওয়াগন (স্লাসেন, সোদরমালম), অ্যাট গট (সেন্ট গোরানসগাটান ৭৪, [[
স্টকহোম/কুংসহলমেন|কুংসহলমেন]]), এবং টেনস্টোপেট (ডালাগাটান ৫০, ভাসাস্তান)।
গাইড মিশলিন অনুমোদিত স্টকহোমের দশটি রেস্তোরাঁ হল: ফ্রাটজেন (তিন তারকা), ওক্সেন ক্রগ (দুই তারকা) ম্যাথিয়াস ডাহলগ্রেন ম্যাটবারেন (এক তারকা), এক্সটেড (এক তারকা), গ্যাস্ট্রোলজিক (এক তারকা), অপেরাক্যালারেন (এক তারকা), সুশি সো (এক তারকা), রেস্টুরেন্ট ভোল্ট (এক তারকা), অ্যালো (এক তারকা) এবং অ্যাগ্রিকালচার (এক তারকা)।
২০১৬ সাল থেকে স্টকহোমে সামুদ্রিক খাবারের জন্য মাছ নিলাম করা হয় এবং অনেক বিপনন কেন্দ্র এবং রেস্তোরাঁয় স্থানীয় মাছ পাওয়া যায়।
যদিও ঐতিহ্যবাহী নর্ডিক খাবারের তালিকায় মাংস ও মাছের পদই বেশি সংখ্যক, তবে বর্তমানে স্টকহোমে একটি শক্তিশালী নিরামিষভোজী সম্প্রদায় গড়ে উঠেছে এবং শহরের খাদ্যসংস্কৃতিতে তার স্পষ্ট প্রভাব দেখা যায়। অধিকাংশ রেস্তোরাঁর খাদ্য তালিকায় অন্তত একটি ল্যাক্টো-ভেজিটেরিয়ান (দুধজাত দ্রব্যসহ নিরামিষ) পদ থাকে। উদ্ভিদজাত (ভেগান) খাবারের জন্য আপনি ব্লুবেরি নামক ক্যাফে বিপন শৃঙ্খলা অথবা কি-মামা ও ইটনামের মতো এশিয়ান রেস্তোরাঁয় যেতে পারেন। শহরের কেন্দ্রে ছড়িয়ে থাকা প্রেসবাইরান ও সেভেন-ইলেভেন নামক খাবারের দোকানগুলোতেও উদ্ভিদজাত খাদ্যদ্রব্য দিয়ে নির্মিত ভেগান স্যান্ডউইচ পাওয়া যায়।
স্টকহোমের রাস্তায় অনেক খাবার বিক্রয়কারী ফুড ট্রাক দেখতা পেওয়া যায়, যেখানে খাবারের দাম প্রায় ৭০-১২০ ক্রোনা। সময়সূচী জানার জন্য দেখুন, হিটাট্রুকেন ওয়েবসাইট।
ক্যাফে
চা-বিস্কুটের জন্য কর্মবিরতি নিলে সুইডিশ ভাষায় তাকে বলা হয় ফিকা। স্টকহোম শহরের বভিন্ন জায়গায় কফিপানের জন্য অনেক ক্যাফে আছে। এছাড়াও শহরের অনেক ঐতিহ্যশালী পেস্ট্রির দোকান আছে।
সুইডিশ ঐতিহ্যবাহী ফিল্টার কফি সাধারণত আমেরিকান কফির তুলনায় অনেক বেশি ঘন ও করা, তবে ইতালিয়ান এসপ্রেসোর মতো তীব্র নয়। স্টকহোমের ক্যাফেগুলোতে এসপ্রেসো, ক্যাফে লাতে, ক্যাপুচিনো সহ বিভিন্ন ধরনের ইতালিয়ান কফি সহজেই পাওয়া যায়। যদি আপনি চা পছন্দ করেন, তাহলে বেশিরভাগ ক্যাফেতে সীমিত স্বাদের চা পাওয়া যায় যাদের মধ্যে কালো, লাল এবং সবুজ চায়ের আধিক্য দেখা যায়।
স্টকহোমে কফির সঙ্গে সুইডিশ ঐতিহ্যবাহী দারুচিনি পাউরুটির আস্বাদন গ্রহন করতে ভুলবেন না! জানুয়ারি থেকে মার্চ মাসে স্টকহোমে এলে আপনি সেমলা নামক স্থানীয় জনপ্রিয় পেস্ট্রির আস্বাদন গ্রহন করতে পারবেন, যা গমের রুটি, বাদামের পেস্ট এবং ক্রিম দিয়ে তৈরি। এটি সুইডিশদের কাছে এক বিশেষ শীতকালীন আনন্দ। নভেম্বর–ডিসেম্বরের শহরে এলে আপনি লুসেবুল্লে নামক জাফরান দিয়ে তৈরি পাউরুটির স্বাদ গ্রহণ করতে সক্ষম হবেন।
স্টকহোমে স্টারবাকসের পাশাপাশি জনপ্রিয় সুইডিশ কফি পানের রেস্তোরাঁ যেমন, ওয়েন'স কফি, রবার্ট'স কফি এবং এসপ্রেসো হাউস বেশ জনপ্রিয় যাদের অন্দ্রসজ্জা ও পরিবেশে অনেক মিল রয়েছে। তবে যারা একটু ব্যক্তিগত ও ঘরোয়া অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য ছোট ছোট স্থানীয় ক্যাফে-গুলোই বেশি আকর্ষণীয় এবং এখানে প্রায়শই কফির মানও ভালো হয়। এক কাপ সাধারণ ব্ল্যাক কফি এর দাম সাধারণত ২৫ ক্রোনার থেকে শুরু হয় এবং স্থানবিশেষে তার থেকে বেশিও হতে পারে।
এমন বহু ক্যাফেটেরিয়া আছে যেখানে আপনি নিজেই ইচ্ছেমতো কফি বানিয়ে খেতে পারেন। কফি শেষ হলে সেই ক্যাফেটেরিয়াগুলি আরেকবার কফি চেয়ে নিতে দ্বিধা করবেন না, কারণ অনেক সময় এটি বিনামূল্যে দেওয়া হয়।
পানীয়
স্বতন্ত্র তালিকাগুলি স্টকহোম-এর জেলা নিবন্ধে পাওয়া যেতে পারে।
খুচরা পানীয়
আরো জানতে দেখুন: সুইডেন#সিস্টেমবোলাগেট
স্টকহোমে বেশিরভাগ পাবলিক এলাকায় খুচরা অ্যালকোহল পান করার অনুমতি রয়েছে, তবে কিছু নির্দিষ্ট স্থানে এটি নিষিদ্ধ, যেমন—স্কুল, খেলার মাঠ, আবদ্ধ বিপনন কেন্দ্র, শহরের কিছু বিশেষ চত্বর এবং গণ পরিবহন। কিছু পার্কে সন্ধ্যার পর, সাধারণত রাত ১০টা বা মধ্যরাত থেকে, অ্যালকোহল পান নিষিদ্ধ হয়ে যায়। শহরে যেসব এলাকায় মদ্যপান নিষিদ্ধ তার মানচিত্র ভালোভাবে দেখে নিন।
- সিস্টেমবোলাগেট। সোমবার–বুধবার: সকাল ১০টা – সন্ধ্যা ৬টা, বৃহস্পতিবার–শুক্রবার: সকাল ১০টা – সন্ধ্যা ৭টা, শনিবার: সকাল ১০টা – দুপুর ৩টা, রবিবার: সম্পূর্ণ বন্ধ।। সুইডিশ সরকারের পরিচালিত একমাত্র অনুমোদিত দোকান চেইন, যেখানে অ্যালকোহল বিক্রি করা হয়। এই দোকানগুলোতে পানীয়ের বৈচিত্র্যময় সংগ্রহ আছে এবং কর্মীরা জ্ঞানসম্পন্ন ও সহায়ক। বিয়ার ও হার্ড লিকারের উপর উচ্চ কর থাকায় এগুলোর দাম বেশি, তবে ভালো মানের ওয়াইন অনেক সময় সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। দোকানে কেনাকাটা করতে হলে অবশ্যই ২০ বছর বা তার বেশি বয়স প্রমাণ করতে হবে, তাই ফটো আইডি সঙ্গে রাখা বাধ্যতামূলক। স্টকহোমের কেন্দ্রে সিস্টেমবোলাগেট সংস্থার বেশ কয়েকটি শাখা রয়েছে যেখানে সহজেই পৌঁছানো যায়। বিস্তারিত তথ্যের জন্য সুইডেন সম্পর্কিত নিবন্ধের সিস্টেমবোলাগেট অংশটি দেখে নিতে পারেন।
ড্রটনিংগাটান (টি টি-সেন্ট্রালেন), ড্রটনিংগাটান ২২। সোম-শুক্র সকাল ১০টা-রাত্রি ৭টা, শনিবার সকাল ১০টা-বিকেল ৩টে, রবিবার বন্ধ। - ক্লারাবার্গসগাটান (টি টি-সেন্ট্রালেন), ক্লারাবার্গসগাটান ৬২। অন্যান্য দোকানের তুলনায় অতিরিক্ত দেরিতে খোলা থাকে: সপ্তাহের প্রতিটি কর্মদিবসে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে।
- রেজিরিংসগাটান (টি টি-সেন্ট্রালেন), রেজিরিংসগাটান ৪৪। সিস্টেমবোলাগেটের সর্ববৃহৎ দোকান যেখানে বিশেষ ওয়াইনের সংগ্রহ আছে।
- ভাসাগাটান (টি টি-সেন্ট্রালেন), ভাসাগাটান ২৫।
- নাইব্রোগাটান (টি ওস্টারমালমস্টর্গ), নাইব্রোগাটান ৪৭।
- ফোকুনগাতান (টি সিটিজেন স্কোয়ার), ফোকুনগাটান ৫৬।
পানশালা ও রাত্রিকালীন ক্লাব

নররমালমে নর্ডিক সি হোটেলের আইস বার। (ছবি: Rico Markus, Public domain)
স্টকহোমে বিভিন্ন পানশালা রয়েছে, যার মধ্যে কোন একটি আপনি আপনার সামর্থ্য অনুসারে চয়ন করতে পারেন এবং সেখানকার পানীয় উপভোগ করতে পারেন। সাধারণ পানশালায় একটি বিয়ার বা সাইডার এর দাম প্রায় ৩০ ক্রোনার, তবে জনপ্রিয় ক্লাব বা উচ্চমানের পানশালায় দাম ৫৫–৭৫ ক্রোনার পর্যন্ত হতে পারে। দীর্ঘ সময় ধরে পান করলে বা ককটেলের আস্বাদন গ্রহন করলে ক্লাবে সাধারণত ৯৫–১৫০ ক্রোনার বা তার বেশি খরচ হয়। বেশিরভাগ পানশালায় আলাদা কোনো অতিরিক্ত মূল্য দিতে হয়না, তবে প্রবেশের জন্য ন্যূনতম বয়সসীমা মেনে চলতে হয় যা সাধারণত ২১ বা ২৩ বছর হয়। কখোনো তা ১৮ বছর আবার কখোনো ২৭ বছর পর্যন্তও বয়সসীমা হতে পারে। ক্লাবগুলোতে প্রবেশের জন্য সাধারণত ৫০–২০০ ক্রোনার প্রবেশমূল্য নেওয়া হয়। ক্লাবে বিশেষ অনুষ্ঠানের আয়োজন হলে মূল্য আরও বেশি হতে পারে। স্টকহোমের জনপ্রিয় ক্লাবগুলোর বাইরে দীর্ঘ লাইন পরে যা ও ধীরগতিতে অগ্রসর হয়। বিশেষ করে মধ্যরাতের পর এই প্রতীক্ষা আরও দীর্ঘ হয়। এমনকি বৃষ্টি বা তুষারপাতের মধ্যেও এক ঘণ্টা বা তার বেশি সময় অপেক্ষা করতে হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্লাবে এলে আইডি সঙ্গে নিতে ভুলবেন না, কারণ পানশালা ও ক্লাবের পাহারাদাররা প্রায় সব সময়ই পরিচয়পত্র দেখতে চান।
স্টুরপ্ল্যান হল এমন একটি জেলা যেখানে অনেক রাত্রিকালীন ক্লাব রয়েছে, যেগুলি মূলত বার্গার জার্লসগাটান, কুংসগাটান এবং স্টুরগাটান (টি ওস্টারমালমস্টর্গ) -এর সংযোগস্থলে অবস্থিত। এখানে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মাশরুম আকৃতির একটি আচ্ছাদন আছে যা সর্বসাধারণের মিলনস্থলে পরিনত হয়েছে। এখানে প্রবেশমূল্য ২০০ ক্রোনা বা তার বেশি হতে পারে এবং দীর্ঘ লাইন পেরিয়ে ঢুকতে হয়।'
সোদরমালম জেলার অনেক ছোট পানশালা এবং রাত্রিকালীন ক্লাবগুলিতে শিল্প এবং সঙ্গীতের আসর আয়োজন করা হয়। হর্নস্টুল (যেমন স্ট্র্যান্ড), মারিয়াটোর্গেট (যেমন সাইডট্র্যাক , মারি লাভাউ), স্লুসেন (যেমন ডেবাসর, কোলিংসবার্গ), স্কানস্টুল (যেমন ট্র্যাডগারডেন, আন্ডার ব্রন) ইত্যাদি অঞ্চল ও তার আশেপাশের জায়গাগুলির রাত্রিকালীন জীবন সম্পর্কে জানতে স্থানীয় মাসিক পত্রিকা দেখতে পারেন।
সোদরমালমের গোটগাটান (যেখানে বেশিরভাগ জায়গাই বেশ সস্তা পানশালা) এবং বোন্ডেগাটান (যেখানে তরুণদের ভিড় থাকে), পশ্চিম ভাসাস্তানের রোরস্ট্র্যান্ডসগাটান (বয়স্ক লোকেদের ভিড় থাকে) এবং কুংসহলমেনের রাধুসেট এবং ফ্রিডেমসপ্ল্যান মেট্রো স্টেশনের আশেপাশের এলাকাগুলিতে (অনেক ছোট এবং আরামদায়ক জায়গা) পানশালা ও ক্লাবের আধিক্য দেখা দেয়। শহরতলির পানশালাগুলিতে বিয়ার সাধারণত খুবই সস্তা।
বেশিরভাগ রেস্তোরাঁ এবং পানশালা রাত ১টায় বন্ধ হয়ে যায়, বড় ক্লাবগুলি সাধারণত ভোর ৩টায় এবং কিছু ক্লাব চোর ৫টায় বন্ধ হয়ে যায়। আরও জনপ্রিয় ক্লাবগুলিতে মধ্যরাত থেকে বন্ধের সময় পর্যন্ত দীর্ঘ লাইন থাকতে পারে তাই এসমস্ত জায়গায় প্রবেশ পেতে হলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন (অন্তত মধ্যরাতের আগে)। বেশিরভাগ রাত্রিকালীন ক্লাবে (বিশেষ করে স্টুরপ্ল্যানে) একটি অনানুষ্ঠানিক এবং স্পষ্ট পোশাক নির্দেশিকা থাকে, যা স্থানীয় ভাষায় ভারদাদ ক্ল্যাডসেল নামে উল্লিখিত। উচ্চস্বরে কথা বললে এবং মত্ত আচরন করলে অপেক্ষারত অতিথিদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়। লাইনে অপেক্ষারত অবস্থায় মদ্যপান করা একেবারেই ভালো না এবং ঘুষ দেওয়া আরও খারাপ কাজ হিসাবে পরিগণিত হয়।
যদি আপনি সুইডিশ ভাষা পড়তে পারেন, তাহলে স্টকহোমের রাত্রিকালীন জীবন সম্পর্কে আরও তথ্য পেতে পারেন এবং তার জন্য নিম্নলিখিত বিনামূল্যের মাসিক পত্রিকাগুলি পড়তে পারেন, যেমনঃ নোজেসগাইডেন, প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে প্রকাশিত
ডাগেনস নিউজেটার সংবাদপত্র , এলজিবিটি সম্পর্কিত অনুষ্ঠানের জন্য বিনামূল্যে উপলব্ধ কিউএক্স গে মাসিক পত্রিকা যা প্রতি সপ্তাহে শুক্রবারে প্রকাশিত হয় এবং মেট্রো থেকে পাওয়া যায়।
রাত্রিযাপন
স্বতন্ত্র তালিকাগুলি স্টকহোম-এর জেলা নিবন্ধে পাওয়া যেতে পারে।
ল্যাংহোলমেন কারাগার ( সোদরমালম ) একটি হোটেলে রূপান্তরিত। (ছবি: hirotomo, CC BY-SA 2.0)
স্টকহোম মূলত একটি ব্যবসায়িক শহর, তাই এখানে গ্র্যান্ড হোটেল (নররমালম) এবং আরও কয়েকটি বিলাসবহুল হোটেলের পাশাপাশি বেশ কয়েকটি ব্যবসায়িক (সাধারণত ৪-তারকা) হোটেলো রয়েছে, যেখানে প্রতি রুমের জন্য ৯০০-১২০০ ক্রোনা মূল্য দিতে হয়। সাধারণত সপ্তাহান্তে এবং গ্রীষ্মকালে হোটেলগুলি খালি থাকে এবং পর্যটকদের জন্য বিশেষ ছাড়ও দেওয়া হয়।
অনেক হোটেলের মাটির নিচের ঘরগুলিতে জানালা থাকে না এবং সেগুলি প্রায়শই সাধারণ ঘরগুলির তুলনায় ছোট এবং উল্লেখযোগ্যভাবে সস্তা। বিশেষ করে কেউ একা ভ্রমণ করলে তার পক্ষে বেশ সস্তা পরে। হোটেলের পক্ষ থেকে এই ঘরগুলিতে জানালার অনুপস্থিতির কথা গোপন করা হয়ননা, তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংরক্ষণ করার আগে আপনার ঘরের বিবরণ ভালোভাবে পড়ে নেবেন।
শহরে সস্তা হোটেলের বেশ অভাব রয়েছে। কম দামে হোটেল পেতে সভেনস্কা টুরিস্টফোরেনিনজেন (সুইডিশ পর্যটন সমিতি) এবং এসভিঅআইএফে হোস্টেল খুঁজুন। সাধারণত গ্রীষ্মকালে এবং শহরের অভ্যন্তরে থাকার জন্য অগ্রিম বুকিং প্রয়োজন হয়। স্টকহোমে কিছু দর্শনীয় হোস্টেল রয়েছে, যেমন অ্যাফ চ্যাপম্যান (স্কেপশোলমেন), ল্যাংহোলমেন (সোদরমালম) এবং আর্লান্দাতে জাম্বোস্টে।
বাল্টিক সাগরের ফেরিগুলিতে প্রতি বিছানার ভাড়া সবচেয়ে কম।
স্টকহোমে থাকার জন্য হসপিটালিটি এক্সচেঞ্জ এবং হোম এক্সচেঞ্জ পদ্ধতি পর্যটকদের জন্য কার্যকর ও সাশ্রয়ী বিকল্প হতে পারে। স্টকহোমের আবাসন ভাড়ার সুবিধা অত্যন্ত কম এবং তার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়, অনেক সময় এক দশকেরও বেশি সময় লাগতে পারে।
স্টকহোমের আবাসন ভাড়ার জটিলতার কারনে দীর্ঘমেয়াদী আবাসের ক্ষেত্রে আবাসবন পেতে বেশ কয়েক বছর অপেক্ষা করতে হয়। শহরে যারা নতুনর আসেন তারা সেকেন্ড-হ্যান্ড আবাসনের উপর নির্ভরশীল হতে বাধ্য হয়। পর্যটক এবং অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য শহরে আগত ব্যাক্তিদের দীর্ঘমেয়াদী হোটেলে থাকা সবচেয়ে ব্যবহারিক বিকল্প হতে পারে।
সংযোগ

স্টকহোম গন গ্রন্থাগার (ছবি: Arild Vågen, CC BY-SA 4.0)
২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত স্টকহোমের কেন্দ্রীয় শহরাঞ্চলে সমস্ত সুইডিশ ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা ফাইভজি ইন্টারনেটের সুবিধা প্রদান করে, কিন্তু তা পুরো শহর জুড়ে চালু হয়নি,। বেশিরভাগ এলাকাতেই ফোরজি পরিষেবা উপলব্ধ। শহরে ওয়াইফাই পরিষেবা ব্যাপকভাবে উপলব্ধ।
সতর্ক থাকুন
আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে স্টকহোম একটি নিরাপদ শহর। তবুও, ভ্রমণকারীদের সাধারণ জ্ঞান অনুসারে যেকোন ধরনের অপরাধমূলক কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত।
শহরে পুলিশ অফিসারদের কমই দেখা যায়, তবে স্টকহোমের কেন্দ্রীয় এলাকায় টহলরত নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকে, যা সাধারণত ভ্রমণার্থীদের জন্য বেশ সহায়ক। রাত্রিকালীন ক্লাবের নিরাপত্তা কর্মীরা আরও কঠোর ব্যাবহার করতে পারে, বিশেষ করে গ্রাহকরা যদি মাতাল হয়ে উন্মত্ত আচরন করে। ছোট শহরগুলির সাথে তুলনা করলে দেখা যাবে যে স্টকহোমের পানশালা ও ক্লাবগুলিতে মাতাল হওয়া বা মত্ত আচরণ করা সেরকম গ্রহণযোগ্য নয় এবং নিরাপত্তা কর্মীরা সমস্যা সৃষ্টিকারীকে জোর করে বের করে দিতে পারে। স্টকহোমের পানশালার নিরাপত্তারক্ষীরা অন্যান্য ইউরোপীয় শহরের তুলনায় আরও কঠোর এবং আপনাকে কোনও কারণ ছাড়াই বের করে দিতে পারে।
ভ্রমণকারীরা পকেটমারি, সাইকেল চুরি, গাড়ি চুরি এবং গাড়ি ভাঙচুরের মতো অপরাধমূলক ক্রিয়াকলাপের শিকার হতে পারেন। কখোনোই আপনার গাড়িতে মূল্যবান জিনিসপত্র রাখবেন না এবং ভিড়ের জায়গায় আপনার ব্যাগের প্রতি লক্ষ্য রাখবেন। বেশিরভাগ দোকানে এবং সমস্ত বড় ট্যাক্সি সংস্থায় লেনদেনের জন্য ক্রেডিট এবং ডেবিট কার্ড গ্রহণ করা হয়, তাই প্রচুর নগদ অর্থ বহন করার প্রয়োজন নেই।
স্টকহোমের রাস্তায় যানজট খুব বেশি বিপজ্জনক নয়। শহরের রাস্তায় যাতায়তের জন্য সাধারণ জ্ঞান ব্যবহার করুন, এবং তাপমাত্রা শূন্যের কাছাকাছি থাকলে (যা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ঘটতে পারে) রাস্তা পিচ্ছিল হয়ে যায়, তাই তখন সাবধান চলাফেরা করুন। শহরতলির অভ্যন্তরীণ অঞ্চলে বন্য পশু ঘুরে বেড়াতে পারে এবং তাদের সাথে সংঘর্ষ ঝুঁকিপূর্ণ হতে পারে; বিশেষ করে পথের মধ্যে প্রায়শই হরিণ ঘোরাঘুরি করে, তাই সেই দিকে নজর রেখে যাতায়ত করুন।
ট্যাক্সিতে ওঠার আগে তার পিছনের জানালায় উল্লিখিত মূল্য সম্পর্কিত তথ্য যাচাই করতে ভুলবেনন না। শহরের ভেতরের অংশে ১৫ কিলোমিটার যাত্রা করলে তার জন্য খুব বেশি মূল্য দিতে হয়না তবে শহরের বাইরে অংশে ভ্রমণ করলে ভাড়া অনেক বেশি হতে পারে। কিছু স্বাধীন ট্যাক্সিচালক সর্বোচ্চ অনুমোদিত ভাড়া (৪৯৯ ক্রোনা) ধার্য করেন, তবে প্রধান ক্যাব কোম্পানিগুলি (ট্যাক্সি স্টকহোম, ট্যাক্সি কুরির, ট্যাক্সি ০২০/ সুইভেরিগেট্যাক্সি এবং টপক্যাব) প্রায় ৩০০ ক্রোনা ভাড়া নেয়। এই ক্যাব সংস্থাগুলি ভরসাযোগ্য কারন, গাড়িতে কোন জিনিসপত্র ফেলে এলেও হয়তো আপনি ফেরত পেয়ে যাবেন।
গ্রীষ্মকালে জুয়াড়িদের একটি দল পর্যটন এলাকায় ঘোরাফেরা করে এবং দর্শকদের ঠকানোর চেষ্টা করে। ভিড়ের মধ্যে তাদের নিজস্ব জুয়াড়ি থাকে যারা আপনার সাথে প্রতারণা করবে। এইসকল খেলা এড়িয়ে যান, কারন এতে আপনার হার হওয়ার সম্ভাবনা প্রবল।
সুইডেনে বিস্তৃত জনকল্যাণ ব্যবস্থা রয়েছে এবং সমগোত্রীয় অন্যান্য শহরের তুলনায় স্টকহোমে গৃহহীন এবং দরিদ্র মানুষদের সংখ্যা অনেক কম, তবুও শহরজুড়ে অনেক গৃহহীন মানুষকে ভিক্ষা করতে দেখা যায়। এদের মধ্যে অনেকেই ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য অঞ্চল থেকে এসেছেন। তাদেরকে যদি সাহায্য করতে চান তাহলে ৫০ ক্রোনার মূল্যের বিনিময়ে সিচুয়েশন স্টকহোম নামক একটি রাস্তার পত্রিকা কিনতে পারেন, যার মাধ্যমে তাদের কিছু আর্থিক সাহায্য দেওয়া হবে। ভিক্ষারত ব্যক্তিকে খাবার বা জল কিনে দিয়েও সাহায্য করতে পারেন। যদিও শহরে এই গৃহহীন ও দরিদ্র মানুষেরা কিছু কিছু ক্ষেত্রে অপরাধমূলক ক্রিয়াকলাপে জড়িত থাকে, তবে বৈধ দর্শনার্থীরা তার দ্বারা খুব বেশি প্রভাবিত হয়না।
স্টকহোমের সাধারণ জুনগন যৌন সংখ্যালঘুদের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণ করে। তবে অনেক সুইডিশ ব্যাক্তি সমকামী এবং রূপান্তরকামী মানুষদের প্রতি তীব্র বিরূপ মনোভাব পোষণ করে। সমকামী দম্পতিদের স্টকহোমে খোলামেলাভাবে বসবাস করতে কোনও সমস্যা হবে না। শহরের চারপাশে অনেক স্থানে তারা প্রকাশ্যে মেলামেশা করতে পারেন এবং চাইলে একে অপরকে হস্তচুম্বন ও চুম্বনের মাধ্যমে প্রেম সম্ভাষণও করতে পারেন।
সম্মান
স্টকহোমে চলাফেরার সময় কিছু সামাজিক শিষ্টাচার মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান সিঁড়ি বা এসকেলেটর ব্যবহারের সময় ডান পাশে দাঁড়ানো উচিত এবং বাম পাশটি হাঁটার জন্য ফাঁকা রাখা উচিত। বাম পাশে দাঁড়িয়ে থাকলে অন্য্রা বিরক্ত হতে পারে। ট্রেন ও মেট্রো প্ল্যাটফর্মে যাত্রীদের আগে নামার সুযোগ দিন এবং তারা নেমে গেলে তারপরই ট্রেনে উঠুন। লাইনে অপেক্ষারত অবস্থার দাঁড়িয়ে থাকার সময় ধৈর্য ও ভদ্রতা বজায় রাখুন। সুইডিশরা কখনোই লাইন ভাঙেন না। তবে নিশ্চিত হয়ে নিতে হবে আপনি সঠিক লাইনে দাঁড়িয়ে আছেন কিনা। যদি সন্দেহ হয়, ভদ্রভাবে সামনের বা পিছনে দাঁড়ানো ব্যাক্তিকে জিজ্ঞেস করুন।
সাইকেলের জন্য নির্দেশিত রাস্তাগুলিতে হাঁটবেন না। সাইকেলের জন্য নির্দিষ্ট পথগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা থাকে, তবে কখনও কখনও তারা সরাসরি ফুটপাতের পাশাপাশি বিস্তৃত, যা কিছুটা বিভ্রান্তির সৃষ্টি করতে পারে। স্টকহোমের সাইকেল চালকরা বারংবার পাহাড়ি উঁচুনিচু পথের সম্মুখীন হবেন যার ফলে তারা গতি কমাতে বাধ্য হবেন।
অন্যান্য নর্ডিক জনগণের মতো সুইডিশরাও তাদের নিজস্ব জীবনের গোপনীয়তাকে মূল্য দেয় এবং সাধারণত জনসমক্ষে, বিশেষ করে গণপরিবহনে, অপ্রয়োজনীয় কথোপকথন শুরু করে না। অর্থাত পর্যটক হিসাবে আপনি যদি কোন কারনে বিভ্রান্তি বোধ করেন তবে হয়তো স্থানীয় লোকেরা নিজে থেকে আপনার কাছে সাহায্যের হাত বাড়াবেন না, তবে আপনি যদি তাদের কাছে সাহায্য বা দিকনির্দেশনা চান তবে বেশিরভাগ লোকই সানন্দে আপনাকে সহায়তা করবে। যদি আপনি ভাগ্যবান হন, তাহলে স্থানীয় কোন বাড়িতে নিমন্ত্রন পেতে পারেন এবং সেখানে আপনি সুইডিশ গৃহস্থালীর অভ্যন্তরের ভিন্ন সামাজিক আচরণ প্রত্যক্ষ করতে পারবেন।
মোকাবেলা
কি আনবেন
বিস্তারিত জানতে দেখুন সুইডেন#কি আনবেন
স্টকহোম শহরে হেঁটে ঘোরার অভিজ্ঞতা উপভোগ করার মতো এবং সেজন্য আরামদায়ক জুতো সাথে রাখুন। বৃষ্টির জন্য ছাতা বা বর্ষাতিও রাখুন। শীতের মাসগুলিতে তাপমাত্রা হিমাঙ্কের নীচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি (তাছাড়া শীতলতার সাথে আর্দ্রতাও থাকবে), তাই যদি আপনি সেই সময় ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে সাথে ভালো মানের গরম পোশাক অবশ্যই রাখবেন। আপনার প্যান্ট অথবা স্কার্টের নিচে লম্বা জিনস বা স্টকিংস জাতীয় পোশাক পরুন যা আপনাকে উষ্ণতা প্রদান করবে (এইভাবে জামা পরলে আপনার স্কিয়ের পোশাকের থেকে কিছুটা ভিন্নতাও বজায় থাকবে)।
স্টকহোমে বাইরের খাওয়াদাওয়া সাধারণত বেশ ব্যয়বহুল। যদি সস্তায় খেতে চানক, তাহলে রেস্তোরাঁর বদলে বড় বিপনন কেন্দ্রের খাবার চেখে দেখতে পারেন।
নগদ টাকা
ক্রেডিট এবং ডেবিট কার্ড এখানে ব্যাপকভাবে গ্রহণযোগ্য, তাই খুব বেশি নগদ অর্থের প্রয়োজন নাও হতে পারে। অনেক জায়গায় নগদ অর্থ নেওয়াও হয় না। বেশিরভাগ জায়গায় পরিচয়পত্র এবং স্বাক্ষর গ্রহণ করে লেনদেন করা হয়, তবে পিন কোডের মাধ্যমে অর্থ লেনদেন করাই স্থানীয় বিক্রেতাদের বেশি পছন্দের।
শহরে অনেক এটিএম পরিষেবা আছে। কিন্তু কিছু বিদেশী কার্ডধারী, বিশেষ করে কানাডিয়ান ব্যাক্তিরা দাবি করেন যে তাদের ব্যাংকগুলি আন্তর্জাতিক নেটওয়ার্কের সাথে সংযুক্ত, কিন্তু তারপরেও সেই কার্ড ব্যাবহার করে লেনদেন করার সময় তাদের সমস্যার সম্মুখীন হুতে হয়েছে, তাই পৌঁছানোর আগে লেনদেন বিষয়ক তথ্য সম্পর্কে গবেষণা করে নেবেন।
এখানকার প্রধান মুদ্রা বিনিময় ব্যাবস্থা হল ফরেক্স, তবে এখানে লেনদেনের সময় ক্রয়-বিক্রয় পরিব্যাপ্তির (বাই-সেল স্প্রেড) উপর নির্ভর করে বাড়তি ৫০ ক্রোনার কমিশন নেওয়া হয়।
শৌচাগার

একটি গন শৌচালয় যা পরিষ্কারও হতে পারে বা নোংরাও হতে পারে। (ছবি: Holger.Ellgaard, CC BY-SA 3.0)
স্টকহোমে একটি ভালো শৌচাগার খুঁজে পাওয়া বেশ কঠিন ব্যাপার হতে পারে। অনেক বিপনন কেন্দ্র এবং চটজলদি-খাবারের রেস্তোরাঁয় পরিষ্কার টয়লেট থাকে যার জন্য আপনাকে ৫-১০ ক্রোনার মূল্য অতিরিক্ত দিতে হয়। শহরের বেশিরভাগ চত্বরের গন শৌচাগার ব্যাবহার করার সময়ও আপনাকে এই একই মূল্য দিতে হবে (যদিও এগুলি নোংরা হতে পারে এবং কেবলমাত্র কার্ডের মাধ্যমে লেনদেন হয়)। রেস্তোরাঁর শৌচাগারগুলি মূলত গ্রাহকদের জন্য সংরক্ষিত থাকে এবং সেগুলি নোংরাও হতে পারে। নর্মালমস্টর্গের ম্যাক্সে এবং স্টুরহফ পানশালায় (স্টুরপ্ল্যানে শোউচাগার ব্যবহারের জন্য সেভাবে নজরদারি করা হয়না। প্রতিষ্ঠানটি এত বড় যে কর্মীরা সাধারণত শৌচাগার ব্যবহারকারীদের আলাদাভাবে নজর রাখেন না।) পরিস্কার শৌচাগার দেখা যায়। শহরে খোলা জায়গায় প্রস্রাব করা অবৈধ। শহরে বিনামূল্যে শৌচাগার উপলব্ধ আছে, তবে স্নানকক্ষ বা মলত্যাগ করার জন্য আপনাকে সেখানে অর্থ প্রদান করতে হয়। গ্রন্থাগার, জাদুঘর এবং সরকারি ভবনগুলিতে বিনামূল্যে, পরিষ্কার শৌচাগার উপলব্ধ থাকে।
স্টকহোমের অধিকাংশ বড় হোটেলের প্রবেশকক্ষে সাধারণত পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচালয় থাকে। কিছু হোটেল তাদের শৌচালয় অতিথিদের জন্য সংরক্ষিত রাখে এবং শৌচালয় ব্যাবহার করার জন্য বিশেষ অ্যাক্সেস কোড প্রয়োজন হতে পারে তবে ভদ্রভাবে অনুরোধ করলে হোটেলের কর্মীরা অতিথি নয় এমন ব্যক্তিদেরও শৌচালয় ব্যবহার করতে দেন।
জামাকাপড় ধোয়া
সুইডিশ আবাসনগুলিতে সাধারণত নিজস্ব ওয়াশিং মেশিন থাকে অথবা সাম্প্রদায়িক লন্ড্রি রুমের সুবিধা থাকে, এই ব্যবস্থার কারণে স্টকহোমে সেল্ফ-সার্ভিস লন্ড্রি (যেখানে আপনি নিজে গিয়ে কাপড় ধুতে পারেন) প্রায় নেই বললেই চলে,কেবলমাত্র একটি ব্যতিক্রম ছাড়া:
- টিভিটোমেটেন (টি ওডেনপ্ল্যান), ভাস্টমান্নাগাটান ৬১, ☏ +৪৬ ৮ ৩৪ ৬৪ ৮০। সোম থেকে শুক্র সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা, শনি সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টে (জুন থেকে আগস্টের মাঝামাঝি সময় অবধি শনিবার বন্ধ। স্ক্যান্ডিনেভিয়ান দেশে ওয়াশিং মেশিনগুলি শুধু ঠান্ডা জলের নলের সাথে সংযুক্ত থাকে। মেশিনের মধ্যে জল গরম হয়, পরিমানমতো কাপড় ধোয়ার জন্য ৩ ঘন্টা পর্যন্ত সময় লাগে। সেলফ-সার্ভিস, অর্থাৎ নিজের কাপড় নিজে ধুতে হবে: কাপড় শুকানোর জন্য ৮৪ ক্রোনা আর না শুকালে ৫০ ক্রোনা (প্রতি মেশিনে, ৫ কেজি পর্যন্ত কাপড় ধোয়া যায়)। পরিষেবা মূল্য: কাপড় শুকানোর জন্য ২০০ ক্রোনা (সেলফ-সার্ভিস, অর্থাৎ নিজের কাপড় নিজে ধুতে হবে। এছারা কোন বিকল্প নেই)। শুধু নগদ টাকায় লেনদেন হয়! (২০২৩-০৮-১৭)।
বেশিরভাগ যুব হোস্টেলে ওয়াশিং মেশিন থাকে। কোন কোন ড্রাই ক্লিনার (ধোপা) বেশ চড়া দামে শার্ট এবং বিছানার চাদর ধোয়ার প্রস্তাব দিয়ে থাকে।
স্বাস্থ্য
সুইডেনের স্বাস্থ্য পরিষেবা সাধারণত উচ্চমানের, তবে জরুরি বিভাগে অনেক সময় দীর্ঘ অপেক্ষা করতে হতে পারে। রোগীর স্বাস্থ্য, রোগের প্রকৃতি এবং তার কত তাড়াতাড়ি তার চিকিৎসার প্রয়োজন সেই সমস্ত কিছু বিবেচনা করার পর নির্ধারিত হয় যে তাকে কত দ্রুত ডাক্তার দেখানো হবে। এখানে অর্থ, পরিচিতি বা পদবী দিয়ে কোন বাড়তি সুবিধা পাওয়া যায় না।
ইউরোপীয় স্বাস্থ্য বীমা কার্ডধারী ইইউ/ইইএ নাগরিকদের জরুরি ও প্রয়োজনীয় চিকিৎসার জন্য স্থানীয় নাগরিকদের মতোই (কম) অর্থ দিতে হয়। অন্যান্যদের সম্পূর্ণ স্বাস্থ্যসেবা খরচ দিতে হয়। হাসপাতালের জরুরি চিকিৎসা বিভাগে ডাক্তার দেখানোর জন্য খরচ ১৭০০ থেকে ২২০০ ক্রোনা হতে পারে। হাসপাতালের ফি সম্পর্কে আরও তথ্য ১১৭৭ ভার্ডগুইডেন ওয়েবসাইটে পাওয়া যাবে।
স্টকহোমে বা সুইডেনে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে ১১২ নম্বরে ফোন করুন। এই নম্বরটি অ্যাম্বুলেন্স, পুলিশ, অগ্নিনির্বাপক সহায়তা, বিমান ও সমুদ্র উদ্ধার, পর্বত টহল, এমনকি জরুরি ধর্মীয় সহায়তা (প্রিস্ট অন কল) এই সমস্ত ধরনের জরুরি পরিষেবার জন্য কার্যকর। ১১২ নম্বরে ইংরেজিভাষী অপারেটর সবসময় উপলব্ধ থাকেন।
শহরের ভেতরের অংশে দুটি হাসপাতাল রয়েছে যেখানে ২৪ ঘন্টা জরুরি পরিষেবা বিভাগ সক্রিয়:
- সেন্ট গোরান হাসপাতাল (সেন্ট গোরান্স সজুখুস), সেন্ট গোরান্সপ্ল্যান ১ (টি ফ্রিডেমসপ্ল্যান অথবা টি স্ট্যাডশেগেন), ☏ +৪৬ ৮ ৫৮ ৭০ ১০ ০০।
- সোডারসজুখুসেট, স্জুখুসব্যাকেন ১০ (টি স্কানস্টুল থেকে ৩, ৭৪ বা ১৬৪ নং বাস ধরে টি মারিয়াটোর্গেট আসুন এবং সেখান থেকে ৭৪ ন্ং বাস বা স্টকহোম সোদ্রার নিত্যযাত্রীবাহী ট্রেন ধরুন।), ☏ +৪৬ ৮ ৬১৬ ১০ ০০।
তেমন গুরুতর অসুস্থতা বা শারীরিক সমস্যা না থাকলে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলিতে (সুইডিশ ভাষায় ভার্দসেন্ট্রাল বলা হয়) যেতে পারেন। স্টকহোম প্রশাসণিক অঞ্চলের স্বাস্থ্যসেবার হটলাইন নাম্বার (+৪৬ ৮ ৩২০ ১০০) ব্যবহার করে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে যোগাযোগ করতে পারেন। যদিও সরকারি তথ্যসমূহ সুইডিশ ভাষায় দেওয়া হয়, কিন্তু অনেক চিকিৎসক ইংরেজি বলতে পারেন।
ওষুধের দোকান
স্টকহোমে অনুমোদনপ্রাপ্ত ওষুধের দোকানগুলিতে (সুইডিশ ভাষায় অ্যাপোটেক বলা হয়) এক বিশেষ সবুজ ক্রস চিহ্ন থাকে যা সেই দোকানগুলিকে সনাক্ত করতে সহায়তা করে। সাধারণ কিছু ওষুধ আপনি বড় বিপনন কেন্দ্র ও জরুরি জিনিষের দোকানে পাওয়া যায়। তবে যদি আপনার কড়া ডোজের ব্যাথা কমানোর ওষুধের প্রয়োজন হয় তাহলে অবশ্যই ফার্মেসিতে যেতে হবে।
- অ্যাপোটেকেট সিডব্লিউ শিলে, ক্লারাবার্গসগাটান ৬৪ (টি টি-সেন্ট্রালেন), ☏ +৪৬ ৮ ৪৫৪ ৮১ ৩০। সপ্তাহের প্রত্যেক দিন, এমনকি ছুটির দিনেও ২৪ ঘন্টা খোলা থাকে। এই ওষুধের দোকানটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। রাতের বেলায় পরিষেবা সীমিত এবং ধীরগতির হতে পারে, তবে তাদের কাছে বিশেষায়িত ওষুধের বিশাল ভান্ডার রয়েছে।
- অ্যাপোটেক হার্জেট, ক্রুকমাকারগাটান ১৩, সোদরমালম (টি মারিয়াটোরগেট), ☏ +৪৬ ৮ ৪৫৪ ৮১ ৩০। অতিরিক্ত দীর্ঘ কাজের সময়: সপ্তাহের সমস্ত দিন সকাল ৮টা থেকে রাত ১০টা অবধি খোলা।
দূতাবাস
- আলবেনিয়া

(ছবি: Sadik Kaceli, Public domain)
- আলজেরিয়া

(ছবি: Original: National Liberation Front of Algeria Vector: SKopp, Public domain)
আলজেরিয়া দূতাবাস, ডান্ডেরিডসগাতান ৩–৫, ১০০ ৪১ স্টকহোম, ☏ +৪৬ ৮৬৭৯৯১৩০। সোম–শুক্র ০৯:০০ – ১৩:০০।
- আর্মেনিয়া
(ছবি: Original: Stepan Malkhasyants Vector: SKopp, Public domain)
- অ্যাঙ্গোলা

(ছবি: Original: Henrique de Carvalho Santos Vector: SKopp, Public domain)
- আর্জেন্টিনা

(ছবি: Manuel Belgrano, Public domain)
আর্জেন্টিনা দূতাবাস, নারভাভেগেন ৩২, ৩য় তলা, পি.ও. বক্স ১৪০ ৩৯, স্টকহোম, ☏ +৪৬ ৮ ৬৬৩ ১৯৬৫, ফ্যাক্স: +৪৬ ৮ ৬৬১ ০০০৯।
- অস্ট্রেলিয়া

(ছবি: Original: Ivor Evans, Leslie John Hawkins, Egbert John Nuttall, Annie Dorrington, Public domain)
অস্ট্রেলিয়া দূতাবাস, ক্লারাবেরগসভিয়াডুকতেন ৬৩, ৮ম তলা, ☏ +৪৬ ৮–৬১৩ ২৯০০FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮–২৪৮৫০৫FORMAT।
- অস্ট্রিয়া
(ছবি: Bundesministerium für Landesverteidigung, Public domain)
- আজারবাইজান
(ছবি: SKopp and others, Public domain)
- বাংলাদেশ

(ছবি: See File history below for details., Public domain)
- বেলারুশ

(ছবি: See File history below for details., Public domain)
বেলারুশ দূতাবাস, স্কাই হোটেল অ্যাপার্টমেন্টস, লিন্ডহাগেনসগাতান ৯০, বক্স ১২৩২৭, ১০২–২৮ স্টকহোম। পুনরায় চালু করার প্রক্রিয়াধীন।
- বেলজিয়াম
(ছবি: Dbenbenn, Public domain)
- বলিভিয়া
(ছবি: See file history' below for details., Public domain)
- বসনিয়া ও হার্জেগোভিনা

(ছবি: Mladen Kolobarić, Public domain)
- বতসোয়ানা
(ছবি: SKopp , Gabbe , Madden, Public domain)
- ব্রাজিল

(ছবি: Raimundo Teixeira Mendes, Public domain)
- বুলগেরিয়া
(ছবি: SKopp, Public domain)
- কানাডা

(ছবি: Created by George F. G. Stanley / E Pluribus Anthony / User:Mzajac, Public domain)
- চিলি
(ছবি: See file history below for details., Public domain)
- চীন

(ছবি: Zeng Liansong, Public domain)
- কলম্বিয়া
(ছবি: See File history below for details., Public domain)
- ক্রোয়েশিয়া

(ছবি: Nightstallion, Elephantus, Neoneo13, Denelson83, Rainman, R-41, Minestrone, Lupo, Public domain)
- কিউবা

(ছবি: Miguel Teurbe Tolón and Narciso López, Public domain)
- সাইপ্রাস

(ছবি: İsmet Güney , SVG by User:Vzb83~commonswiki, Public domain)
- চেক প্রজাতন্ত্র
(ছবি: Jaroslav Kursa, Public domain)
চেক প্রজাতন্ত্র দূতাবাস, ভিলাগাতান ২১, বক্স ২৬১৫৬, ১০০ ৪১ স্টকহোম, ☏ +৪৬ ৮। সোম ও বুধ ০৯:০০–১১:০০; মঙ্গল ও বৃহঃ ১৩:৩০–১৫:৩০।
- ডেনমার্ক
(ছবি: Madden and others, Public domain)
- ডোমিনিকান প্রজাতন্ত্র

(ছবি: Juan Pablo Duarte, Public domain)
- ইকুয়েডর

(ছবি: President of the Republic of Ecuador, first uploaded by Denelson83 as Flag of Ec, Public domain)
- মিশর

(ছবি: See File history below for details., Public domain)
- এল সালভাদোর

(ছবি: See File history below for details., Public domain)
- ইরিত্রিয়া

(ছবি: Unknown author Unknown author, Public domain)
- ইথিওপিয়া

(ছবি: Drawn by User:SKopp, Public domain)
- ফিনল্যান্ড
(ছবি: Unknown, Public domain)
- ফ্রান্স
(ছবি: Original: Unknown Vector: SKopp, Public domain)
- জার্মানি
(ছবি: User:SKopp , User:Madden , and other users, Public domain)
জার্মানি দূতাবাস, স্কার্পোগাতান ৯, ১১৫ ২৭ স্টকহোম, ☏ +৪৬ ৮–৬৭০ ১৫ ০০FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮–৬৭০ ১৫ ৭২FORMAT। সোম–শুক্র ০৯:০০–১২:০০। ফোনে যোগাযোগ: সোম–বৃহঃ ০৭:৩০–১২:০০ এবং ১৩:০০–১৬:০০; শুক্র ০৭:৩০–১২:০০ এবং ১৩:০০–১৪:৩০।
- গ্রিস
(ছবি: Unknown author Unknown author, Public domain)
- গুয়াতেমালা

(ছবি: K21edgo, Public domain)
- হন্ডুরাস
(ছবি: Kes47, Public domain)
- আইসল্যান্ড
(ছবি: Original: Matthías Þórðarson Vector: Árni Dagur and Magasjukur2, Public domain)
- ভারত

(ছবি: Government of India, Public domain)
- ইন্দোনেশিয়া
(ছবি: Jayakatwang, Public domain)
- ইরান

(ছবি: SVG file: SiBr 4 Designer: Hamid Nadimi Construction: ISIRI, Public domain)
ইরান দূতাবাস, এলফভিকসভেগেন ৭৬, ১৮১ ৯০ লিডিঙ্গো, ☏ +৪৬ ৮ ৬৩৬৩৬৩০, ফ্যাক্স: +৪৬ ৮ ৬৩৬৩৬২৬। সোম–বুধ ০৮:৩০–১২:০০।
- ইরাক

(ছবি: See File history below for details., Public domain)
- আয়ারল্যান্ড
(ছবি: Éire, Public domain)
- ইসরায়েল

(ছবি: Israel Belkind and Fanny Abramovitch (original)
“The Provisional Council of St, Public domain)
- ইতালি
(ছবি: See below., Public domain)
- জাপান

(ছবি: Various, Public domain)
জাপান দূতাবাস, গার্ডেসগাতান ১০, ১১৫ ২৭ স্টকহোম, ☏ +৪৬ ৮–৫৭৯ ৩৫৩ ০০FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮–৬৬১ ৮৮ ২০FORMAT। ভিসা সংক্রান্ত: সোম–শুক্র ০৯:৩০–১২:০০, ১৪:০০–১৬:০০; কনস্যুলার সহায়তা (জাপানি নাগরিকদের জন্য): সোম–শুক্র ০৯:৩০–১২:০০, ১৪:০০–১৬:০০ (বুধবার ১৭:০০ পর্যন্ত)।
- কেনিয়া

(ছবি: User:Pumbaa80, Public domain)
- কসোভো

(ছবি: Cradel (current version), earlier version by Ningyou, Public domain)
- উত্তর কোরিয়া

(ছবি: Original: Unknown author Vector: Zscout370, Public domain)
কোরিয়া, গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নোরা কুংসভেগেন ৩৯, ১৮১ ৩১ লিডিঙ্গো, ☏ +৪৬ ৮ ৭৬৭–৩৮–৩৬FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮ ৭৬৭–৩৮–৩৫FORMAT।
- দক্ষিণ কোরিয়া

(ছবি: Original: Government of the Republic of Korea Vector: Great Brightstar and oth, Public domain)
- কুয়েত
(ছবি: Public domain)
কুয়েত দূতাবাস, আডলফ ফ্রেডরিকস কিরকোগাতান ১৩, ১১১ ৩৭ স্টকহোম, ☏ +৪৬–৮–৪৫০৯৯৮০FORMAT, ফ্যাক্স: +৪৬–৮–৪৫০৯৯৪৫FORMAT। সোম–শুক্র ০৯:০০–১৬:০০।
- লাওস

(ছবি: SKopp, Public domain)
- লাতভিয়া
(ছবি: Original: Ansis Cīrulis Vector: SKopp, Public domain)
- লেবানন

(ছবি: Henri Pharaon, Public domain)
- লিবিয়া
(ছবি: Various The SVG code is valid . This vector image was created with a text edit, Public domain)
- লিথুয়ানিয়া
(ছবি: Original: Jonas Basanavičius, Tadas Daugirdas and Antanas Žmuidzinavičius Vect, Public domain)
- মালয়েশিয়া

(ছবি: MapGrid (old version SKopp , Zscout370 and Ranking Update ), Public domain)
মালয়েশিয়া দূতাবাস, কারলাভেগেন ৩৭, পি.ও. বক্স ২৬০৫৩, ☏ +৪৬ ৮–৪৪০ ৮৪০০FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮–৭৯১ ৮৭৬০FORMAT।
- মেক্সিকো

(ছবি: Omar Alejandro Covarrubias Neri , 9 April 2006. Based on the 1968 arms by Franci, Public domain)
মেক্সিকো দূতাবাস, লুন্টমাকারগাতান ৩৪, ৪র্থ তলা, ১১৪–৫৩ স্টকহোম, ☏ +৪৬ ৮ ৫১১–৬১–৪০০FORMAT, +৪৬ ৮ ৫১১–৬১–৪১৮FORMAT। সোম–শুক্র ০৯:০০–১২:০০।
- নেদারল্যান্ডস
(ছবি: Zscout370, Public domain)
- নরওয়ে
(ছবি: Original: Fredrik Meltzer Vector: Gutten på Hemsen, Public domain)
- পাকিস্তান

(ছবি: User:Zscout370, Public domain)
- পোল্যান্ড
(ছবি: See below., Public domain)
পোল্যান্ড দূতাবাস, কারলাভেগেন ৩৫, ১১৪ ৩১ স্টকহোম, ☏ +৪৬ ৮–৫০ ৫৭ ৫০ ০০FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮–৫০ ৫৭ ৫০ ৮৬FORMAT।
- পর্তুগাল

(ছবি: Original: Columbano Bordalo Pinheiro (1910; generic design) Vector: Vítor Luís, Public domain)
পর্তুগাল দূতাবাস, নারভাভেগেন ৩২, ২য় তলা, বক্স ১০১৯৪, ১০০–৫৫ স্টকহোম, ☏ +৪৬ ৮ ৫৪৫–৬৭০–৬০FORMAT।
- কাতার
(ছবি: See File history below for details., Public domain)
কাতার দূতাবাস, ক্লারাবেরগসভিয়াডুকতেন ৬৩, বক্স ৬১২, ১০১–৩২ স্টকহোম, ☏ +৪৬ ৮ ৫১১–৬৫৯–০০FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮ ২৩–১৮–০৭FORMAT।
- রোমানিয়া
(ছবি: AdiJapan, Public domain)
- রাশিয়া
(ছবি: Peter the Great, Public domain)
রাশিয়ান ফেডারেশন দূতাবাস, জর্জওয়েলসগাটান ৩১, ১১২ ৬০, ☏ +৪৬ ৮ ১৩–০৪–৪১FORMAT, +৪৬ ৮ ১৩–০৪–৪৩FORMAT। সোম–শুক্র ০৮:৩০–১৬:৩০।
- সৌদি আরব

(ছবি: The Shura Council, Public domain)
সৌদি আরব দূতাবাস, স্কোলডুঙ্গাটান ৫, বক্স ২৬০৭৩, ১০০–৪১ স্টকহোম, ☏ +৪৬ ৮ ২৩–৮৮–০০FORMAT। সোম–শুক্র ০৯:০০–১৬:০০।
- সার্বিয়া

(ছবি: See File history below for details., Public domain)
সার্বিয়া দূতাবাস, ভালহাল্লা সড়ক ৭০, বক্স ২৬২০৯, ১০০–৪১ স্টকহোম, ☏ +৪৬ ৮ ৮২–১৮–৪৩৬FORMAT, +৪৬ ৮ ৮২–১৮–৪৮২FORMAT।
- স্লোভাকিয়া

(ছবি: Original: Ladislav Čisárik and Ladislav Vrtel Vector: SKopp, Public domain)
স্লোভাকিয়া দূতাবাস, আর্সেনালসগাটান ২, ৩য় তলা, বক্স ৭১৮৩, ১০৩–৮৮ স্টকহোম, ☏ +৪৬ ৮ ৫৪৫–০৩৯–৬০FORMAT, +৪৬ ৮ ৫৪৫–০৩৯–৬১FORMAT।
- স্পেন

(ছবি: RelShot 263 , Echando una mano ; earlier version was Pedro A. Gracia Fajardo, es, Public domain)
- সিরিয়া

(ছবি: Modification by AnonMoos of PD image File:Flag of Syria (1930–1958, 1961–1963).s, Public domain)
সিরিয়া দূতাবাস, ভেন্ডেভেগেন ৯০, ৫ম তলা, বক্স ৪, ১৮২ ১১ ড্যান্ডারিউড, ☏ +৪৬ ৮ ৬২২–১৮–৭০FORMAT। শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে।
- সুইজারল্যান্ড
(ছবি: Original: Unknown
Vector:
User:Marc Mongenet
Credits: User:-xfi-
User:Zs, Public domain)
সুইজারল্যান্ড দূতাবাস, ভালহাল্লা সড়ক ৬৪, পি.ও. বক্স ২৬১৪৩, ১০০–৪১ স্টকহোম, ☏ +৪৬ ৮ ৬৭৬–৭৯–০০FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮ ২১–১৫–০৪FORMAT। সোম–শুক্র ০৯:০০–১২:০০। নর্ডিক ও বাল্টিক দেশগুলোর বাসিন্দাদের জন্য সকল কনস্যুলার সেবা ও ভিসা সহায়তা স্টকহোমে অবস্থিত আঞ্চলিক কনস্যুলার কেন্দ্র থেকে প্রদান করা হয়।
- তাইওয়ান

(ছবি: Sun Yat-sen, Public domain)
তাইওয়ান (তাইপেই মিশন ইন সুইডেন), সুইডেন ওয়েনার-গ্রেন সেন্টার, ১৮তম তলা, সভেয়াগেন ১৬৬, ১১৩–৪৬ স্টকহোম, ☏ +৪৬ ৮ ৭২৮–৮৫–১৩FORMAT। সোম–শুক্র ০৯:০০–১৫:৩০।
- তুরস্ক

(ছবি: David Benbennick (original author), Public domain)
- সংযুক্ত আরব আমিরাত
(ছবি: Abdulla Mohammed Al Maainah, Public domain)
- ইউক্রেন
(ছবি: Government of Ukraine, Public domain)
ইউক্রেন দূতাবাস, স্টিয়ার্নভেগেন ২A, ১৮১–৩৪ লিডিঙ্গো, ☏ +৪৬ ৮ ৫২২–২৮–৪০০FORMAT, +৪৬ ৮ ৫২২–২৮–৪০১FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮ ৫২২–২৮–৪১১FORMAT।
- যুক্তরাজ্য

(ছবি: Original: Acts of Union 1800 Vector: Yaddah, Public domain)
যুক্তরাজ্য দূতাবাস, স্কার্পোগাতান ৬–৮, বক্স ২৭৮১৯, ১১৫ ৯৩ স্টকহোম, ☏ +৪৬ ৮ ৬৭১–৩০–০০FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮–৬৬২ ৯৯৮৯FORMAT। সোম–শুক্র ০৯:০০–১৭:০০।
- যুক্তরাষ্ট্র

(ছবি: Uploaded by Dbenbenn ; edited by users such as Zscout370 , Jacobolus , Indolence, Public domain)
যুক্তরাষ্ট্র দূতাবাস, ড্যাগ হ্যামারস্কজোল্ডের সড়ক ৩১, ১১৫ ৮৯ স্টকহোম, ☏ +৪৬ ৮ ৭৮৩–৫৩–০০FORMAT, ফ্যাক্স: +৪৬ ৮–৬৬০ ৫৮৭৯FORMAT।
পরবর্তী গন্তব্য
স্টকহোম প্রশাসনিক অঞ্চল

স্টকহোমের শহরের সীমানার বাইরে একেরোতে বিশ্ব ঐতিহ্যবাহী ড্রটনিংহোম প্রাসাদ। (ছবি: Pudelek, CC BY-SA 4.0)
স্টকহোম মহানগরের আশেপাশের অঞ্চল অর্থাৎ স্টকহোম প্রশাসনিক অঞ্চলে সুইডেনের ঐতিহাসিক ঐতিহ্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য সংমিশ্রণ দেখা যায়। এই অঞ্চলের সমস্ত দর্শনীয় স্থান এসএল গন পরিবহন নেটওয়ার্কের আওতায় পড়ে এবং বেশিরভাগ জায়গায় এক ঘণ্টারও কম সময়ে পৌঁছানো যায়।
- স্টকহোম দ্বীপপুঞ্জ অঞ্চল বাল্টিক সাগরে বিক্ষিপ্তভাবে অবস্থিত সহস্রাধিক দ্বীপ নিয়ে গঠিত। এদের মধ্যে অনেক দ্বীপে সড়কপথে পৌঁছানো যায়, তবে বেশ কিছু দ্বীপে যেতে হলে ফেরি ব্যবহার করতে হয়। এই ফেরিগুলোর অনেকগুলোই স্টকহোম শহরের কেন্দ্র থেকে ছাড়ে,
- একেরো মালারেন হ্রদে অবস্থিত, একটি অপেক্ষাকৃত কম পরিচিত দ্বীপপুঞ্জ যেখানে মিঠে জলের সম্ভার আছে। এখানে রয়েছে দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান যাদের মধ্যে একটি হল সুইডিশ রাজপরিবারের বাসভবন ড্রটনিংহোম প্যালেস এবং দ্বিতীয়টি হল প্রাচীন ভাইকিং যুগের বসতি বিরকা। ড্রটনিংহোম প্যালেস শহরের কেন্দ্র থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত এবং আপনি যেকোন গন পরিবহন ধরে ৩০ মিনিটে অথবা ফেরি ধরে প্রায় ১ ঘণ্টায় পৌঁছাতে পারেন।
- সিগতুনা হল সুইডেনের প্রথম রাজধানী, স্টকহোম থেকে ৪০ কিলোমিটার উত্তরে আর্লান্দা বিমানবন্দরের কাছে এই শহরের অবস্থান।
- নরতেলিয়ে স্টকহোম দ্বীপপুঞ্জের উত্তর অংশে অবস্থিত এবং এখানে বিশাল বনভূমি আছে।
- স্টকহোমের উত্তরাঞ্চলীয় শহরতলিতে অনেক ঘুরে বেরানোর জায়গা রয়েছে। তিনটি পাহাড়ী ঢাল আছে যেখানে আপনি হেঁটে ওঠানামা করতে পারেন এবং পুরাতন ভাইকিং যুগের কিছু নিদর্শন আছে।
- স্যোদারতর্ণ অঞ্চলে আছে বনাঞ্চল এবং হ্রদ। এখানকার টাইরেস্টা জাতীয় উদ্যান এবং নিনাশামন বন্দর শহর বেশ আকর্ষনীয় গন্তব্য।
- স্যোদারতেলিয়ে একটি কাছাকাছি বন্দর শহর।
উপাসালা প্রদেশ
উপসালা প্রদেশের কেন্দ্রবিন্দু উপসালা শহর ভাইকিং যুগে সুইডেনের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিত ছিল। এখানে প্রতিষ্ঠিত হয়েছে সুইডেনের প্রথম বিশ্ববিদ্যালয় এবং উপসালা ক্যাথেড্রাল, যা নর্ডিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় গির্জা। এই গির্জা চার্চ অফ সুইডেনের প্রধান কেন্দ্র। স্টকহোম থেকে মাত্র ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই শহরটি এক দিনে ঘুরে আসা যায়। এখানকার অনেক ঐতিহাসিক স্থান স্টকহোম শহরের চেয়েও পুরনো। এই সমস্ত জায়গা উপসালা সেন্ট্রাল স্টেশন থেকে হেঁটে পৌঁছানো যায়।
এখানে পৌছানোর জন্য দুটি ট্রেন আছে:
- স্টকহোম থেকে উপাসালা যাওয়ার জন্য এসজে ট্রেন পরিষেবা একটি দ্রুত ও নির্ভরযোগ্য বিকল্প। স্টকহোমের কেন্দ্রীয় রেলস্টেশন থেকে প্রতি ঘণ্টায় দ্রুতগামী ট্রেন ছাড়ে, যা গন্তব্যে পৌঁছাতে ৩০ থেকে ৩৮ মিনিট সময় নেয়। ২৬ বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য ৮২ ক্রোনার।
- স্টকহোম কেন্দ্রীয় রেলস্টেশন থেকে উপাসালাগামী এসএল ট্রেন পরিষেবার ট্রেন উপলব্ধ রয়েছে যা প্রতি আধঘণ্টা অন্তর ছাড়ে এবং যাত্রায় প্রায় ৫৫ মিনিট সময় লাগে। এই ট্রেনটি প্রত্যেক স্টেশনে থামে। এই ট্রেনের সাধারণ ভাড়া, ২০ বছর বা তার বেশি বয়সীদের জন্য ১১০ ক্রোনার এবং ২০ বছরের কম বয়সীদের জন্য ৬৫ ক্রোনার। তবে যাত্রীর কাছে যদি এসএল সংস্থা দ্বারা অনুমোদিত নূন্যতম ২৪ বা ৭২ ঘণ্টার পরিভ্রমণ কার্ড থাকে, তাহলে ভাড়া উল্লেখযোগ্যভাবে কমে যায়। কার্ড থাকলে প্রাপ্তবয়স্কদের জন্য ভাড়া ৬০ ক্রোনার এবং ২০ বছরের কম বা ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য ভাড়া মাত্র ৩৫ ক্রোনার।
দূরগন্তব্য
- গাভালে শহরটি প্রশাসনিক অঞ্চলের আওতাধীন যেখানে বেশ কয়েকটি জাদুঘর রয়েছে। এখানে ডিসেম্বর মাসে এক উৎসব পালিত হয় যার আচার অনুষ্ঠানে খড়ের তৈরি ছাগলের বিশেষ ভূমিকা আছে।'
- সোদরম্যানল্যান্ড কাউন্টিতে এক দিনে ঘোরার জন্য বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন স্ট্র্যাংনাস ও মেরিফ্রেড এবং ট্রোসা
- গটল্যান্ড বাল্টিক সাগরের মাঝখানে অবস্থিত একটি দ্বীপ। ব্রোমা বিমানবন্দর থেকে বিমানে অথবা নিনাশামন থেকে ফেরিতে পৌঁছানো যায়।
- অল্যান্ড হল সুইডেন এবং ফিনল্যান্ডের মধ্যে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত দ্বীপ যেখানে বসবাসকারী মানুষেরা সুইডিশ ভাষায় কথা বলে। বাল্টিক সাগর ফেরি পরিসেবার মাধ্যমে এখানে পৌছানো যায়।
- তুর্কু ফিনল্যান্ডের প্রাচীনতম শহর, যেখানে দিনের বা রাতের ফেরি ধরে পৌঁছানো যায়।
- হেলসিঙ্কি হল ফিনল্যান্ডের রাজধানী, রাতারাতি ফেরি বা বিমানে পৌঁছানো যায়।
{{#assessment:শহর|নির্দেশিকা}}
]]
এই পাতা কোথা থেকে এসেছে
এই পাতাটি উইকিভ্রমণ থেকে আনা হয়েছে। “স্টকহোম” — উইকিভ্রমণ থেকে, এর অবদানকারীদের লেখা, CC BY-SA 4.0 লাইসেন্সে। এখানে যা বদলানো হয়েছে: পাতা হিসেবে সাজানো; সম্পাদনা-লিংক, মানচিত্র ও তালিকার মেটাডেটা বাদ; প্রতিটি ছবি নিজস্ব লাইসেন্সে, ক্যাপশনে উল্লেখসহ।
এটি এখনও কেউ লেখেননি: এটি নতুন ঠিকানায় রাখা মূল উপাদান, তাই সার্চ ইঞ্জিনকে এটি সূচিভুক্ত না করতে বলা হয়েছে এবং এ থেকে কেউ আয় করেন না। পাতাটি খালি: দায়িত্ব নিন, তাহলে এটি নতুন করে লেখা ও এ থেকে আয় করা আপনার।
이용 허락: CC BY-SA 4.0 · 출처 bn.wikivoyage.org
1
0
0
0

코멘트






