বেলেম হচ্ছে অ্যামাজন নদীর মোহনার কাছে উত্তর ব্রাজিলের একটি শহর। ২০২৩ সালে এখানে প্রায় ১৩ লাখ মানুষ বাস করে। এটি অ্যামাজন নদীর প্রবেশদ্বার। এখানে ব্যস্ত বন্দর, বিমানবন্দর এবং বাস টার্মিনাল রয়েছে। বেলেম আটলান্টিক মহাসাগর থেকে প্রায় ১০০ কিমি ভেতরে, পারা নদীর তীরে অবস্থিত। এটি পারা রাজ্যের রাজধানী এবং সবচেয়ে বড় শহর।
জানুন
বেলেম গুয়াজারার উপসাগরের তীরে অবস্থিত। এটি অ্যামাজন নদীর মোহনায় দ্বীপ ও নদীর মুখ নিয়ে গঠিত। এর নদী বন্দর ব্রাজিলের উত্তরাঞ্চলের বাণিজ্য সচল রাখে।
শহরটি ১৬১৬ সালে "ফোর্তে দো প্রিসেপিও" দুর্গ নির্মাণের পর প্রতিষ্ঠিত হয়, যা আজ "ফোর্তে দো কাস্তেলো" নামে পরিচিত। বেলেম পারা ও অ্যামাজনের সংস্কৃতি ও ইতিহাসের এক ধরনের সংমিশ্রণ। খাবার ও সংস্কৃতিতে স্থানীয় আদিবাসী প্রভাব স্পষ্ট। ১৯শ শতাব্দীর শেষের দিকে রাবার ব্যবসার উত্থানে শহরটি ধনী হয়ে ওঠে। সেই সময়কার অনেক সুন্দর ঔপনিবেশিক ভবন এখনো টিকে আছে।
প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় রবিবার এখানে বিশ্বের অন্যতম বড় ক্যাথলিক শোভাযাত্রা "সিরিও দে নাজারে" অনুষ্ঠিত হয়।
আবহাওয়া
বেলেম বিষুবরেখার দক্ষিণে ১.৪° অক্ষাংশে, অ্যামাজন অরণ্যের পূর্বদিকে অবস্থিত। সারা বছরই গরম এবং প্রায় প্রতিদিন বিকেলে স্বল্প সময়ের বজ্রসহ বৃষ্টি হয়। ডিসেম্বর থেকে মে মাসে দীর্ঘ সময় বৃষ্টি হয়। বেলেম ব্রাজিলের সবচেয়ে বৃষ্টিপ্রবণ শহরগুলোর একটি, তবে একই সাথে রৌদ্রোজ্জ্বলও। গড় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২°সে, আর সর্বনিম্ন প্রায় ২৩°সে। আর্দ্রতার কারণে গরম আরও বেশি মনে হয়।
আবহাওয়ার জন্য বারবার পোশাক বদলাতে হতে পারে এবং শরীরে পানি রাখা জরুরি। ছাতা সূর্য ও বৃষ্টি থেকে রক্ষা করতে কাজে আসবে।
কিভাবে পৌঁছাবেন
বাসে
শহরের কেন্দ্র থেকে কয়েক কিমি পূর্বে বড় বাস টার্মিনাল আছে। অনেক স্থানীয় বাস এখানে থামে। ব্রাজিলের প্রায় সব বড় শহর থেকে এসি কোচে আসা যায়। তবে দূরত্ব অনেক হওয়ায় যাত্রার সময় দীর্ঘ হয় (যেমন ফরটালেজা থেকে ২৭ ঘণ্টা)।
বিমান
- ভাল দে কানস আন্তর্জাতিক বিমানবন্দর (BEL আইএটিএ)। এখানে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট আছে কায়েন, জর্জটাউন, পারামারিবো, লিসবন ও মায়ামিতে। এছাড়া ব্রাজিলের বড় শহর যেমন ব্রাসিলিয়া, ফরটালেজা, মানাউস, রিও ডি জেনেইরো, সাও পাওলোতে সরাসরি দেশীয় ফ্লাইট আছে। ট্যাক্সি ভাড়া শহরে R$20–30 (দরদাম করতে হবে)।
নৌকা
উত্তরের ঘাটে যাত্রী টার্মিনাল আছে। প্রতিদিন নিকটবর্তী দ্বীপে অনেক নৌকা চলে। মাকাপা, সান্তারেম, বেলেম এবং মানাউস পর্যন্তও নৌকা যায়। স্থানীয়রা হ্যামক টাঙিয়ে ঘুমায়, বড় নৌকায় এসি কেবিন পাওয়া যায়।
বিঃদ্রঃ নৌকা থেকে নামার সাথে সাথেই ট্যাক্সি চালকরা উচ্চ ভাড়ায় নিতে চাইবে। তাদের সাথে না গিয়ে রাস্তা থেকে ট্যাক্সি ডাকুন।
চারপাশ ঘোরা
বাস
সাও ব্রাজ এলাকায় বড় কোচ টার্মিনাল আছে। শহরের ভেতরে অসংখ্য স্থানীয় বাস চলে। Avenida Presidente Vargas সড়ক দিয়ে অসংখ্য বাস চলে। তবে বাস খুঁজে বের করা এবং উঠা কঠিন হতে পারে, কারণ নির্দিষ্ট স্টপেজ ছাড়াই থামে। স্থানীয়দের মতো হাত নাড়ুন আর দৌড়ে উঠুন!
ট্যাক্সি
শহরে প্রচুর ট্যাক্সি আছে। চালকরা দরদাম করে ভাড়া নিতে রাজি হয়। বাসের তুলনায় ভাড়া বেশি, তবে দ্রুত যাওয়ার জন্য ভালো বিকল্প।
সাইকেলে
শহরের প্রধান সড়কে অনেক সাইকেল লেন আছে।
দেখার স্থান

মাছ ধরার বন্দর ও ভের-ও-পেসো বাজার (ছবি: Cayambe, CC BY-SA 3.0)
বেলেম প্রাণবন্ত শহর। প্রথম দেখায় আধুনিক উঁচু দালানের কারণে আকর্ষণীয় নাও লাগতে পারে। তবে পুরনো এলাকায় অনেক ঔপনিবেশিক স্থাপনা আছে।
শহরের উল্লেখযোগ্য স্থানগুলো:
- মেরকাদো ভের-ও-পেসো – নদীর ধারে পুরনো মাছ বাজার, ১৯শ শতকে ইংল্যান্ডে তৈরি। এখনো এখানে মাছ, ফল, সবজি বিক্রি হয়।
- এস্তাসাঁও দাস দোcas – পুরনো ঘাট, এখন রেস্টুরেন্ট, দোকান, সঙ্গীতের আয়োজন।
- ফোর্তে দো কাস্তেলো – পুরনো দুর্গ।
- ক্যাথেড্রাল দা সে – শহরের প্রাচীনতম গির্জা।
- মিউজিয়ো এমিলিও গোয়েলদি – একটি চিড়িয়াখানা।
- থিয়াত্রো দা পাজ – ১৯শ শতাব্দীর অপেরা থিয়েটার।
- মাঙ্গাল দাস গারসাস – বড় পর্যটন উদ্যান।
কি করবেন
নদীর ধার ধরে হাঁটলে শহরের অনেক সৌন্দর্য দেখা যায়। পুরনো চার্চ ও বাজার ঘুরে দেখার মতো।
ইভেন্ট
- সিরিও দে নাজারে – অক্টোবরের দ্বিতীয় রবিবার, বিশ্বের অন্যতম বড় ক্যাথলিক শোভাযাত্রা।
খাবার
বেলেমে অনেক স্থানীয় খাবার আছে।
- আঞ্চলিক আইসক্রিম – আসাই, কাপুয়াসু, গ্রাভিওলা প্রভৃতি ফল দিয়ে তৈরি।
- টাকাকা – চিংড়ি, টুকুপির ঝোল আর জাম্বু শাক দিয়ে তৈরি গরম স্যুপ।
- কালদেইরাদা পারায়েন্সে – মাছ, চিংড়ি, ডিম, শাকসবজি দিয়ে রান্না।
- মানিসোবা – মানিহট পাতা, শুকনো মাংস, লবণাক্ত শুকর মাংস দিয়ে তৈরি।
- পাতো নো টুকুপি – হাঁসের মাংস, জাম্বু শাক ও টুকুপি দিয়ে তৈরি।
- ভাতাপা ও কারুরুও জনপ্রিয় খাবার।
সাশ্রয়ী
ক্যাম্পিনা এলাকায়:
- Sesc - Restaurante do Comerciário, R. Sen. Manoel Barata, 160।
- রেস্তোরান্তে পোপুলার (Restaurante Popular), আর. আরিস্টিদেস লোবো, ২৯০ (R. Aristides Lobo, 290)। সাধারণ স্থানীয় খাবার
পানীয়
নদীর ধারে নতুনভাবে সাজানো গুদামঘরগুলো, Estação das Docas (বা সংক্ষেপে Docas)–এ খোলা আকাশের নিচে বসার জায়গা আছে। তবে দাম একটু বেশি। এখানে Amazon beer-এর নিজস্ব ব্রুয়ারি আছে। সোমবার, মঙ্গলবার ও বুধবার রাতে তারা R$36-এ সীমাহীন খাওয়া-দাওয়ার অফার দেয়।
- Botequin (Praça da Republica থেকে ৩ কিমি দক্ষিণে)। লাইভ মিউজিক আর ডিজে। বুধবার ভালো জমে। প্রবেশ মূল্য R$10।
- Açaí Biruta (ক্যাথেড্রালের পাশে উপসাগরের ধারে)। মূলত রেগে, কিছু রক। নৌকাকে বার বানানো হয়েছে, দোলনা আছে। রবিবার ভালো জমে। লাইভ মিউজিক থাকলে প্রবেশ মূল্য R$7। বড় বিয়ার R$3।
- Mormaço (মাঙ্গালের পাশে)।
পারার আসল বিয়ার CERPA অবশ্যই চেখে দেখুন। সহজেই পাওয়া যায়।
থাকা
থাকার জন্য প্রধানত দুই এলাকা আছে। দুটোতেই নানা দামের ব্যবস্থা আছে।
- Avenida Presidente Vargas-এর আশেপাশে। এটা বাণিজ্যিক কেন্দ্রের একদম প্রান্তে। অনেক দর্শনীয় স্থানের কাছেও। তবে সরু গলিগুলো রাতে নিরাপদ নয়।
- বাস টার্মিনালের কাছাকাছি São Bráz এলাকা। এখানে পরিবেশ তুলনামূলকভাবে সহজ-সাবলীল।
সাশ্রয়ী
- হোটেল প্রিন্সেসা লুসাঁ, অ্যাভেনিডা প্রেসিডেন্তে ভারগাস ৮৮২, ☏ +৫৫ ৯১ ৪০০৬-৭০০০।
- হোটেল রেজেন্টে, অ্যাভেনিডা গভর্নাদর জোসে মালচের ৪৮৫ (Av.
- হোটেল ভের ও পেজো, ভের ও পেজো মার্কেটের বিপরীতে। টেরাস থেকে মার্কেট এবং আমাজন নদী দেখা যায়। ডাবল R$65 (বাথরুমসহ)।
'ট্রাভেসা ফ্রুতুোসো গুইমারায়েস
-এ ৫০ মিটার মধ্যে তিনটি হোটেল আছে। ডোকাস থেকে তিন ব্লক ভেতরে।
- ফোর্টালেজা, টিভি ফ্রুতুোসো গুইমারায়েস n°276, ☏ +৫৫ ৯১ ৩২১২-১০৫৫। রান্নাঘর, লন্ড্রি আছে। ব্যাকপ্যাকারদের মধ্যে জনপ্রিয়। মালিক/ম্যানেজার বন্ধুসুলভ এবং মজার, ফরাসি বলতে পারেন। ঘরগুলোর মাঝে শব্দ প্রতিরোধ নেই। সাধারণ মানের। ডরম R$20, সিঙ্গেল R$35, শেয়ার্ড বাথরুম।
- হোটেল পালাসিও। উঁচু ছাদ, সস্তায় দুপুরের খাবারের রেস্টুরেন্ট। সিঙ্গেল R$15, বাথরুমসহ R$25।
রাস্তার একটু নিচেই আছে একটু ভালো মানের
- ভের-ও-সেন্ট্রো। সিঙ্গেল R$55।
নিরাপত্তা
বেলেম এখন বড় শহর। রাতে Presidente Vargas আর তার পাশের গলিতে হাঁটার সময় সাবধান থাকুন। অন্য ব্রাজিলীয় শহরের চেয়ে খারাপ না হলেও গরিব মানুষের সংখ্যা অনেক, তাই গলায় চেইন বা ক্যামেরা প্রকাশ্যে না রাখাই ভালো। দিনে শহর সাধারণত নিরাপদ আর বন্ধুসুলভ। Estação das Docas সবসময় নিরাপদ, তবে অনেকটা পর্যটক-কেন্দ্রিক। Umarizal এলাকায় ভালো মানের স্থানীয় বার আর রেস্টুরেন্ট আছে। Avenida Joao Paulo Segundo (আগে এর নাম ছিল Avenida Premeiro de Dezembro)-তে আরও সাধারণ ধরনের স্থানীয় বার পাবেন। সাধারণত বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার রাতের জীবন জমজমাট থাকে। পরামর্শ নিয়ে বের হওয়া ভালো। যদিও দেখার মতো, তবু Estação das Docas এড়িয়ে চলা ভালো, কারণ এটি আসলে কেবল পর্যটকদের জন্য।
এরপর কোথায়

Ilha de Mosqueiro (Mosqueiro Island) (ছবি: (WT-en) Mimi at English Wikivoyage, Public domain)
- Ilha do Mosqueiro বেলেম থেকে সবচেয়ে কাছের সমুদ্র সৈকত এলাকা (Outeiro-এর পর)। দূরত্ব প্রায় ৮০ কিমি। দ্বীপ ঘিরে বালুময় নদীর সৈকত আছে। কিছু জায়গা উন্নত, কিছু কম। পানি মিষ্টি আর মোহনার আকার বড় হওয়ায় ঢেউও বড় হয়। বাসস্টেশন থেকে প্রতি আধা ঘণ্টায় বাস পাওয়া যায়। সপ্তাহান্ত আর ভিড়ের সময়ে নৌকাও চলে।
- Icoaraci, শহরের উত্তর দিকে ২৫ কিমি দূরে। এখানে সুন্দর উপসাগরের ধারে হাঁটার পথ, বার আর রেস্টুরেন্ট আছে। এখান থেকেই Ilha do Marajó যাওয়ার ফেরি ছাড়ে। শহর থেকে স্থানীয় বাসও পাওয়া যায়।
- Salinópolis বা Salinas হলো সবচেয়ে কাছের সমুদ্র সৈকত এলাকা। এখানে সুন্দর সৈকত আছে (Atalaia, Maçarico, Farol Velho ইত্যাদি)। বেলেম থেকে তিন ঘণ্টার পথ। অন্তত এক রাত থাকার মতো ভালো জায়গা। মূল শহর Salinópolis। Atalaia আর Farol Velho সুন্দর সৈকত, তবে সপ্তাহান্ত আর ছুটির দিনে গাড়িতে ভরে যায়। গাড়ি নিয়ে দূরে গেলে ভিড় এড়িয়ে যাওয়া যায়, তবে নরম বালি আর জোয়ারের সময় সাবধান থাকতে হবে।
- Ilha do Marajó একদিনে ঘুরে আসা সম্ভব, তবে অন্তত এক রাত থাকা ভালো। অনেক এজেন্সি প্যাকেজ দেয়, তবে নিজে গেলে খরচ কম হয়। [১]
- Ilha de Algodoal একটি সুন্দর দ্বীপ। এখানে উত্তর ব্রাজিলের সবচেয়ে সংরক্ষিত সৈকতগুলির একটি আছে (প্রিন্সেস সৈকত)।
- Crispim একদিনে ঘুরে আসা যায়।
- Santarém বেলেম থেকে বিমানে দুই ঘণ্টার পথ। তবে নদী পথে গেলে দুই-তিন দিনের যাত্রা। স্রোতের সাথে নামলে সময় কম লাগে।
{{#assessment:শহর|ব্যবহারযোগ্য}}
এই পাতা কোথা থেকে এসেছে
এই পাতাটি উইকিভ্রমণ থেকে আনা হয়েছে। “বেলেম” — উইকিভ্রমণ থেকে, এর অবদানকারীদের লেখা, CC BY-SA 4.0 লাইসেন্সে। এখানে যা বদলানো হয়েছে: পাতা হিসেবে সাজানো; সম্পাদনা-লিংক, মানচিত্র ও তালিকার মেটাডেটা বাদ; প্রতিটি ছবি নিজস্ব লাইসেন্সে, ক্যাপশনে উল্লেখসহ।
এটি এখনও কেউ লেখেননি: এটি নতুন ঠিকানায় রাখা মূল উপাদান, তাই সার্চ ইঞ্জিনকে এটি সূচিভুক্ত না করতে বলা হয়েছে এবং এ থেকে কেউ আয় করেন না। পাতাটি খালি: দায়িত্ব নিন, তাহলে এটি নতুন করে লেখা ও এ থেকে আয় করা আপনার।
许可协议: CC BY-SA 4.0 · 改编自 bn.wikivoyage.org
1
0
0
0

留言






